বাদ পান্ডে-পথিরানা, মুজারবানির এন্ট্রি, মুম্বইয়ের বিরুদ্ধে প্রকাশ্যে KKR একাদশ !! 1

তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর (KKR) নিজেদের শেষ চারে ওঠার আশা বাঁচিয়ে রাখতে আইপিএল ২০২৬-এর (IPL 2026) ৬৫তম ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) মুখোমুখি হতে চলেছে। বুধবার কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। মৌসুমের শুরুটা অত্যন্ত খারাপ হয়েছিল কেকেআরের। টানা ছয়টি ম্যাচে পরাজয়ের পর অনেকেই মনে করেছিলেন, প্রতিযোগিতা থেকে কার্যত বিদায় নিয়েছে দল। কিন্তু অধিনায়ক অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে কলকাতার দল। শেষ ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় তুলে নিয়ে আবারও শেষ চারে ওঠার লড়াইয়ে ফিরেছে তারা। এখন সেই আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই।

অ্যালেনের উপর সম্পূর্ণ ভরসা KKR’এর

Kkr
Finn Allen | Image: Getty Images

অন্যদিকে, হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্সের জন্য এবারের মরসুম অত্যন্ত হতাশাজনক। দল ইতিমধ্যেই পরের পর্বে ওঠার লড়াই থেকে ছিটকে গিয়েছে। তাই এখন তাদের লক্ষ্য শুধুই সম্মান রক্ষা এবং কেকেআরের পথ আটকানো। ম্যাচটি কেকেআরের কাছে খুবই গুরুত্বপূর্ণ। একটি ম্যাচও যদি তারা হেরেছে তাহলে আইপিএল থেকে বিদায় নিতে হবে তাদের। অন্যদিকে, মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের দলের কথা বলতে গেলে, ব্যাট হাতে কেকেআরের সবচেয়ে বড় ভরসা ফিন অ্যালেন (Finn Allen)। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট চালিয়ে প্রতিপক্ষের উপর চাপ তৈরি করার ক্ষমতা রয়েছে তাঁর। তাঁর সাথে অজিঙ্কা রাহানেকে দেখতে পাওয়া যাবে। তিনে তরুণ অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi) ধারাবাহিকভাবে রান করে দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার হয়ে উঠেছেন। একাধিক অর্ধশতরান করে ইতিমধ্যেই নজর কেড়েছেন তিনি।

Read More: “সবাই টাকা ফেরত পাবে..”, শতদ্রুর FIR’এর মধ্যে মেসিকান্ড নিয়ে মন্তব্য করলেন নিশীথ প্রামাণিক !! 

মুজারবানিকে ফিরিয়ে আনবে দল

Kkr
Blessings Muzarabani Images Getty Images

মাঝের সারিতে অভিজ্ঞ মনিশ পান্ডের (Manish Pandey) জায়গায় দলের ইনিংস সামলানোর দায়িত্ব নিতে পারেন রাহুল ত্রিপাঠি। এমনিতেও পান্ডে শেষ তিন ম্যাচে ব্যাটিং করার সুযোগ পাননি। শেষের দিকে দ্রুত রান তোলার কাজ থাকবে রিঙ্কু সিং (Rinku Singh) ও অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের (Cameron Green) কাঁধে। পাশাপশি, বোলিং বিভাগে কেকেআরের সবচেয়ে বড় শক্তি সুনীল নারায়ণ (Sunil Narine) এবং বরুণ চক্রবর্তীর (Varun Chakravarthy) ঘূর্ণি বোলিং। মাঝের ভাগে রান আটকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে তাঁদের।

অন্যদিকে পেস আক্রমণের কথা বলতে গেলে, কার্তিক ত্যাগীর (Kartik Tyagi) গতি এবং বাঁ-হাতি জোরে বোলার সৌরভ দুবের (Sourabh Dubey) বৈচিত্র্য দলকে বাড়তি সুবিধা দিতে পারে। চোটের কারণে পাথিরানাকে এই ম্যাচে আবার না ও দেখা যেতে পারে। এই পরিস্থিতিতে বাড়তি পেসার হিসাবে জিম্বাবুয়ের তারকা পেসার ব্লেজিং মুজারবানিকে (Blessing Muzarabani) দেখতে পাওয়া যেতে পারে। দুই দলের শেষ দেখায় নাইট রাইডার্সকে ৭ উইকেটে পরাস্ত করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তবে, আজকের ম্যাচে যেকোনো মূল্যে কেকেআরকে মুম্বাই ইন্ডিয়ান্সকে পরাস্ত করতে হবে নাহলে চলতি আইপিএল থেকে তাদের বিদায় নিশ্চিত।

কেকেআরের সম্ভাব্য একাদশ

অজিঙ্কা রাহানে (অধিনায়ক), আংক্রিশ রঘুবংশী (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, রাহুল ত্রিপাঠি, রিঙ্কু সিং, সুনীল নারিন, অনুকূল রায়, বরুণ চক্রবর্তী, সৌরভ দুবে, কার্তিক ত্যাগী, ব্লেজিং মুজারাবানি। ইমপ্যাক্ট খেলোয়াড়: ফিন অ্যালেন।

Read Also: ‘বাড়ি যা বোকা@$%…’ ম্যাচ জিতিয়ে CSK ফ্যানদের গালি দিলেন ঈশান কিষান, ভাইরাল ভিডিও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *