প্লে ওফের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে প্রথম থেকেই আজ কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) চাপ সৃষ্টি করার চেষ্টা করে। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত বেছে নিয়েছিলেন আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। প্রথম ইনিংসে একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় মুম্বাই। বল হাতে ক্যামেরন গ্ৰিন (Cameron Green) থেকে সৌরভ দুবে (Saurabh Dubey) দুরন্ত ফর্মে ছিলেন।
সুনীল নারিনও (Sunil Narine) চাপ সৃষ্টি করেন। ফলে শেষ পর্যন্ত করবিন বশের (Corbin Bosch) ব্যাটিং’এ ভর করে ১৪৮ রানের লক্ষ্যমাত্রা দেয় মুম্বাই। এই রান তাড়া করতে নেমে নাইট বাহিনীও চাপের মুখে পড়ে গিয়েছিল। এইরকম পরিস্থিতিতে হাল ধরেন রোভম্যান পাওয়েল (Rovman Powell) এবং মনিশ পান্ডে (Manish Pandey)। তারা দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যান।
Read More: মুম্বই লবি অতীত, গিলের নেতৃত্বে টিম ইন্ডিয়ায় GT কানেকশন !!
দুরন্ত জয় কলকাতার-

আজ মুম্বাইয়ের হয়ে ওপেনিং করতে নেমে র্যায়ান রিকেলটন (Ryan Rickelton) ৭ বলে ৬ রান করে মাঠ ছাড়েন। ১৩ বলে ১৫ রান করেন রোহিত শর্মা (Rohit Sharma)। এরপর সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ৬ বলে ১৫ রানে এবং তিলক বর্মা (Tilak Varma) ৩১ বলে ২০ রানে আউট হয়ে গেলে মুম্বাই ছন্দ হারিয়ে ফেলে। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে হার্দিক ২৭ বলে ২৬ রান করে লড়াই চালিয়েছিলেন। তার ব্যাট থেকে এসেছিল ২ টি চার এবং ১ টি। অন্যদিকে করবিন বশ ১৮ বলে অপরাজিত ৩২ রান করেন। তিনি হাঁকান ৩ টি চার এবং ২ টি ছয়।
এর ফলে মুম্বাই ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করেছিল। কলকাতার হয়ে ২ টি করে উইকেট সংগ্রহ করেছিলেন সৌরভ দুবে এবং ক্যামেরন গ্ৰিন। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে এই রান তাড়া করতে নেমে ওপেনার ফিন অ্যালেন (Finn Allen) ৫ বলে ৮ রান করে মাঠ ছাড়েন। ১৭ বলে ২১ রান করেন আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। এরপর ক্যামেরন গ্ৰিন ৮ বলে ৪ রান করে আউট হয়ে গেলে কেকেআর চাপের মুখে পড়ে যায়।
এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে দলের হয়ে মাথা ঠান্ডা রেখে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান মনিশ পান্ডে। তার সঙ্গে হাল ধরেন রোভম্যান পাওয়েল (Rovman Powell)। আজ মনিশ ৩৩ বলে ৪৫ রান করেন। তার ব্যাট থেকে আসে ৬ টি চার। অন্যদিকে রভম্যান ৩০ বলে ৪০ রানে দলকে ভরসা দিয়েছিলেন। এই তারকার ব্যাট থেকে এসেছিল ৪ টি চার এবং ২ টি ছয়। এরপর রিঙ্কু সিং (Rinku Singh) এবং তেজস্বী দাহিয়া (Tejasvi Dahiya) দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। তারা শেষ পর্যন্ত দাঁড়িয়ে থেকে আজ দলকে জয় এনে দিয়েছেন। রিঙ্কু ৫ বলে ৯ রানে অপরাজিত থাকেন। তেজস্বী ১২ বলে করেন ১১ রান।
ফলে কলকাতা ১৮.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে নেয় এবং ৪ উইকেটে জয় নিশ্চিত করে। এরপরই উঠে আসছে একাধিক মন্তব্য। “ব্যাটিং এবং বোলিং কোনোটাই পারে না মুম্বাই। ফিল্ডিং’ও যথেষ্ট খারাপ। এখনই হার্দিক পান্ডিয়াকে নেতৃত্বের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া উচিত। না হলে পরের মরসুমেও মুম্বাই শেষ চারে পৌঁছাতে পারবে না।” বলে জানাচ্ছেন নেটিজেনরা। “আজিঙ্কা রাহানে কেন ওপেনিং করতে আসেন বুঝি না। লজ্জা লাগা দরকার। তবে আজ মনিশ পান্ডে নিজের জাত চিনিয়েছেন। প্লে অফের আশা টিকিয়ে রাখল কলকাতা।”, বলেও জানাচ্ছেন সমর্থকরা।
দেখুন ট্যুইট চিত্র-
KKR this season pic.twitter.com/q8GlnOs9mU
— md Hammad Khan (@MdHammadKhan5) May 20, 2026
https://twitter.com/i/status/2057166328327516184
https://x.com/i/status/2057153394536776065
Manish Pandey is still cooking pic.twitter.com/m1RRFgZ2TZ
— 𝚅𝚊𝚛𝚞𝚗¹⁸ (@varunx18) May 20, 2026
Finally saw Manish Pandey bat after the #MaharajaTrophy. Nice things happening to my favourite cricketer ❤️ #IPL2026
— Ramachandra.M| ರಾಮಚಂದ್ರ.ಎಮ್ (@nanuramu) May 20, 2026
KKR in IPL 2026 pic.twitter.com/B04IWNA9QU
— Sagar (@sagarcasm) May 20, 2026
PBKS – 13 Points from 13 Matches.
KKR – 13 Points from 13 Matches.First half belonged to PBKS
Second half belonged to KKRWhat a rollercoaster ride in IPL🔥 pic.twitter.com/ulo3Tv8grA
— Sourabh Raut (@xzx_slipknot) May 20, 2026
That 1 point is hurting both KKR and PBKS
— Definate (@umangmanek) May 20, 2026
Look how KKR is putting up a fight.
You waste buffalo CSK 🫠— Mac. (@brokenncrayon_) May 20, 2026
Yes, I know Pandey is suitable for this type of low scoring matches not in high scoring games. That's why I said Dhaiya should be groomed and KKR should not leave him. The only reason Pandey is in the team is to save the collapses. KKR has the habit of getting into collapses.
— JustIndianSports (@JustIndianSport) May 20, 2026
Add one more player to KKRs injury list – raghuwanshi
Still kkr has the same points as peak pbks lol
— MS𝕏N 🪽🪤 (@kingmemer27) May 20, 2026