ধোনিকে ছাড়া ভেঙে পড়ল CSK! অবসরের জল্পনায় ঋতুরাজের বিস্ফোরক মন্তব্য 1

২০২৬ আইপিএল মৌসুমে (IPL 2026) চেন্নাই সুপার কিংস এর যাত্রা শেষ হতেই নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ভবিষ্যৎ। এবারের আইপিএলের মঞ্চে পুরো টুর্নামেন্টে ধোনির অনুপস্থিতি সকলের কাছে বেশ রহস্যময় ছিল। বিশেষ করে সিএসকে ভক্তদের জন্য, এবারের আইপিএলে চেন্নাইয়ের ব্যাটিং ব্যার্থতার নেপথ্যে এমএস ধোনির একটি ম্যাচেও অংশ না নেওয়া। এবারের চেন্নাইয়ের যাত্রা শেষ হয়েছে গুজরাটের কাছে পরাজয়ের পর। এই ম্যাচের পর ঋতুরাজ গায়কোয়াড় সংবাদমাধ্যমে এসে ধোনিকে আগামী দিনে দেখা যাবে কিনা সেই প্রসঙ্গে মন্তব্য করে বলেন, “এই প্রশ্নের উত্তর আপনারা আগামী মৌসুমেই পাবেন। আমার কাছে ও বিষয়টা আগামী বছরই পরিষ্কার হবে।

তিনি আরো বলেছেন এমএস ধোনি (MS Dhoni) এমন একজন ক্রিকেটার যিনি ক্রিজে থাকলে প্রতিপক্ষ দল চাপে থাকে। বিশেষ করে ইনিংসের শেষের ওভার গুলো। তিনি একাই ম্যাচের রং বদলে দিতে পারেন। ধোনির অনুপস্থিতি চেন্নাই এর পরফরমেন্সে যে প্রভাব ফেলেছে তা স্পষ্ট। তিনি একজন ব্যাটার নন, তিনি দলের মেন্টর, সাথে একজন কৌশলী নেতা। তার অভিজ্ঞতা, শান্ত মেজাজে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। তার উপস্থিতি মানেই প্রতিপক্ষকে চাপে ফেলা।

Read More: “দল থেকে তাড়িয়ে দাও..”, আইপিএল থেকে ছিটকে যেতেই হার্দিককে নিয়ে বিস্ফোরক মন্তব্য সেহবাগ থেকে বুমরাহের !!

অবসরের পথে MS ধোনি

ধোনি
MS Dhoni | Image: Getty Images

ঋতুরাজ আরও বলেছেন, “মাহি ভাইএর অভাব এবার আমরা খুবই বুঝতে পেরেছি, শেষের ওভার গুলিতে তিনি যেভাবে নিজের উপস্থিতিতে ম্যাচ বার করতেন ও রান বানাতেন তা আমরা দেখতে পাইনি।” এ বারে তার অনুপস্থিতির প্রধান কারণ হলো পায়ের চোট। পরে অনুশীলনের ফিরলেও তিনি মাঠে নামেননি, সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তিনি কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সঙ্গে ভ্রমণও করেননি। বিশেষ করে গুজরাটের বিরুদ্ধে ম্যাচে আমেদাবাদেও যাননি।

অনেকেরই ধারণা যে ধোনি হয়তো ক্রিকেট থেকে নিজেকে আস্তে আস্তে সরিয়ে নিচ্ছেন। ঋতুরাজ দলের ইতিবাচক দিক ও তুলে ধরেছেন তিনি বলেছেন, “আমাদের দল নিয়ে আমি খুশি। তরুনেরা যেভাবে নিজেদের অভিজ্ঞতা অর্জন করেছে তা খুবই গুরুত্বপূর্ণ।” অর্থাৎ ধোনির অনুপস্থিতিতে তরুণরা নিজেদের প্রমাণ করার সুযোগ পাচ্ছে। যা ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে ধোনির মতো একজন কিংবদন্তির মাঠে নামার জন্য অপেক্ষায় আছে কোটি কোটি ভক্ত।

Read Also: KKR-এর প্লে-অফের স্বপ্ন শেষ, কঠিন সমীকরণে কার্যত বিদায় কলকাতার

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *