'মুটকি টার পাশে বৌদি...' শরীর নিয়ে কুরুচিকর কটাক্ষের জবাব! ট্রোলারদের একহাত নিলেন সচিন-কন্যা 1

সোশ্যাল মিডিয়ার দৌলতে সেলিব্রেটিদের জীবন প্রায়শই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। সম্প্রতি আবারো খবরের শিরোনামে উঠে এসেছেন সচিন তেন্ডুলকারের কন্যা সারা তেন্ডুলকার (Sachin Tendulkar)। মুম্বাই বিমানবন্দরে ঘটে যাওয়া একটি ভিডিও কে কেন্দ্র করে শুরু হয়েছে জোড় বিতর্ক। ঘটনাটি শুরু হয় মুম্বাই বিমানবন্দরে সেখানে তিনি তার পরিবারের সঙ্গে উপস্থিত ছিলেন। তার ভাইয়ের স্ত্রী ও তার সঙ্গে ছিলেন। সেখানে থাকা কিছু নেটিজেনরা স্বাভাবিকভাবেই তাদের সঙ্গে ফটো এবং ভিডিও তোলেন। তবে এই সেই ফটো সোশ্যাল মিডিয়ায় ছাড়ার পর থেকেই শুরু হয় আসল বিতর্ক।

বডি শেমিংয়ের যোগ্য জবাব সচিন কন্যার

Sara tendulkar , সারা টেন্ডুলকার
Sara Tendulkar | Image: Twitter

ফটোগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর কিছু অশালীন মন্তব্য করা হয়। যা সরাসরি বডি শেমিং এর অন্তর্ভুক্ত। যেটা বর্তমানে নারীদের প্রতি অসম্মান প্রদর্শন করে। সেই ভিডিওর ওপর অত্যন্ত কুরুচিকরভাবে হিন্দিতে একটি ক্যাপশন লেখা ছিল, ‘মোটি ওয়ালি সারা হ্যায়, বাগল ওয়ালি ভাবি হ্যায়’ (মোটা মেয়েটি হলো সারা, আর পাশের জন তাঁর বৌদি)। ভিডিওতে সারার পাশে থাকা যে মহিলাকে ‘বৌদি’ বলে সম্বোধন করা হয়েছিল, তিনি হলেন শচীন টেন্ডুলকারের বৌমা সানিয়া, চলতি বছরের মার্চে সাতপাকে ঘুরেছেন অর্জুনের সাথে।

Read More: ধোনিকে ছাড়া ভেঙে পড়ল CSK! অবসরের জল্পনায় ঋতুরাজের বিস্ফোরক মন্তব্য

সারা এই বিষয়টি চুপচাপ সহ্য করতে না পেরে প্রতিবাদ করেন। তিনি বলেন, “এটা কোনও সাংবাদিকতা নয়!, আপনি খুব জঘন্য আচরণ করেছেন আমাদের একা থাকতে দিন।” তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সারার এই বক্তব্যের পর সংশ্লিষ্ট ব্যক্তি তার ওই পোস্টটি মুছে ফেলেন। তারপর সারা আরো বলেন শুধু পোস্ট মুছে দিলেই এই জঘন্য মানসিকতা বদলে যায় না।

সচিন কন্যার জবাব

সচিন

সচিন কন্যা এখানেই থেমে থাকেননি জানা গেছে তিনি এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারে। শচীন কন্যা একজন শিক্ষিত এবং সচেতন নারী। তিনি বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত এবং নিজের পরিচয় তৈরি করেছেন। এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তিনি সমস্ত নারীর সম্মানের পক্ষে দাঁড়িয়েছেন। বর্তমান যুগের সোশ্যাল মিডিয়া একটা শক্তিশালী মাধ্যম। আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনপ্রিয়তা যেমন দ্রুত বাড়ে তেমনি নেতিবাচকতা ছড়াতেও সময় লাগে না। এই ঘটনা তারই একটি জ্বলন্ত উদাহরণ।

Read Also: KKR-এর প্লে-অফের স্বপ্ন শেষ, কঠিন সমীকরণে কার্যত বিদায় কলকাতার

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *