"ফালতু বকা বন্ধ করুন..." গাভাস্কার-রবি শাস্ত্রীদের উপর ক্ষুব্ধ রিয়ান পরাগ, করলেন বিস্ফোরক মন্তব্য !! 1

IPL 2026: আইপিএল মানেই আবেগ ও উত্তেজনার লড়াই। আর মাত্র হাতে গোনা কয়েকটি ম্যাচের অপেক্ষা। ইতিমধ্যেই বেশ কয়েকটি দল তাদের গ্রুপ স্টেজের সব ম্যাচ খেলে ফেলেছে এবং বাকি কয়েকটি দল তাদের শেষ ম্যাচ খেলবে আগামী তিন দিনের মধ্যে। আগামী মঙ্গলবার থেকে শুরু হয়ে যাবে নক আউট পর্যায়ের ম্যাচ। লড়াইয়ের পাশাপাশি মাঠের বাইরের আলোচনাও সম্প্রতি সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই আবহেই মুখ খুললেন রাজস্থান রয়েলসের অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag)। সম্প্রতি ধারাভাষ্যকারদের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন রাজস্থানের তরুণ। লখনৌ ম্যাচের পর সাংবাদিক বৈঠকে তিনি যে ভাষায় ধারাভাষ্যকারদের সমালোচনা তুলে ধরলেন তা অনেক ক্রিকেটারদেরই মনের কথা।

চোটের কারণে বাইরে রিয়ান পরাগ

রিয়ান পরাগ
Riyan Parag | Image: Twitter

হ্যামস্ট্রিং চোট থাকা সত্ত্বেও মাঠে নামার সিদ্ধান্ত সহজ কথা নয়। এটা তার দলের প্রতি দায়বদ্ধতারই প্রমাণ। তিনি চোট নিয়েও মাঠে ব্যাট করতে নেমেছেন। যদিও ফিল্ডিং করতে পারেননি, এটি দলের জন্য একটা বড় ধাক্কা। এই পরিস্থিতিতে ধারাভাষ্যকারদের মন্তব্য তাকে আঘাত করেছে। এই বিষয়ে মন্তব্য করে পরাগ বলেন, “এই বছর মাঠের বাইরে অনেক কিছু চলছে। আমরা খেলোয়াড়রা, যখনই সুযোগ পাই তখনই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করি।” তিনি আরো বলেন, “যদি কোন দল ৭৫ বা ৮০ রানে অলআউট হয়ে যায় তখন বাইরে থেকে মন্তব্য করা খুবই সহজ কিন্তু খেলোয়াড়দের মানসিকতার তখন কি রকম হয় সেটা কেউ জানে না।” একটা দলের প্রস্তুতি নিয়ে কিরকম আলোচনা হয় সে বিষয়ে পড়াগ বলেন, “একটি ম্যাচের আগে ৩ থেকে ৪ দিন ধরে আমরা পরিকল্পনা করি কিভাবে ২০০ থেকে ২৫০ রান তোলা যায় সে বিষয়ে আলোচনা চলতে থাকে।

Read More: টাকা প্রতারণা মামলায় বেকসুর খালাস মহম্মদ শামি, হাসিন জাহানকে দিলেন কড়া বার্তা !!

ধারাভাষ্যকারদের একহাত নিলেন রিয়ান পরাগ

রিয়ান পরাগ
Riyan Parag | Image; Twitter

তবে তিনি এটাও বলেছেন যে, “আমরাও মানুষ আমাদেরও ভুল হয়।” ধারাভাষ্যকারদের উদ্দেশ্যে দায়িত্বশীল আবেদন জানিয়ে বার্তা দিয়েছেন যে, “আমার মনে হয় ধারাভাষ্যকারদের আরও সতর্ক হওয়া উচিত কারণ তাদের কথা অনেক দূর পর্যন্ত পৌঁছায়। আমি অনুরোধ করব আপনারা শুধুমাত্র ক্রিকেট নিয়েই কথা বলুন।” তবে এই সমস্ত সমালোচনার বাইরে গিয়ে রিয়ান পরাগের একটাই লক্ষ্য থাকে, মাঠে নেমে নিজেদের সেরাটা দেওয়া। অন্যদিকে রাজস্থান রয়্যালসের কথা বলতে গেলে, তারাও এই আইপিএলে প্লে-অফে পৌঁছানোর লড়াইয়ে রয়েছে। রবিবার বিকেলে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারাতে পারলেই প্লে-অফের জন্য কোয়ালিফাই করে যাবে তারা। যদিও রিয়ান পরাগের এই ম্যাচে খেলা নিয়ে বেশ সংশয় রয়েছে।

Read Also: KKR’এর বিরুদ্ধে রাগ দেখিয়ে বেআইনি কর্মকান্ড হার্দিক পান্ডিয়ার, আইপিএল থেকে হচ্ছেন নিষিদ্ধ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *