চেন্নাইয়ে ‘গম্ভীর’ চমক! ফ্লেমিংকে সরিয়ে নতুন পরিকল্পনায় CSK 1

চেন্নাই সুপার কিংসের এবারের আইপিএল অভিযান একেবারেই প্রত্যাশামতো হয়নি। ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে লজ্জাজনক পরাজয়ের পর থেকেই দলের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিংয়ের (Stephen Fleming) ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। ২০০৮ সালে ফ্র্যাঞ্চাইজির শুরু থেকেই তিনি দলের সঙ্গে জড়িয়ে রয়েছেন। প্রথমে ক্রিকেটার হিসেবে এবং পরে ২০০৯ সাল থেকে প্রধান কোচের দায়িত্ব সামলাচ্ছেন ফ্লেমিং। তাঁর কোচিংয়েই চেন্নাই পাঁচটি আইপিএল ট্রফি এবং দুটি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি শিরোপা জিতেছে। দীর্ঘদিন ধরে সফলতার সঙ্গে দলকে নেতৃত্ব দেওয়ার কারণে চেন্নাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হিসেবেই পরিচিত তিনি।

কোচের পদ হারাচ্ছেন ফ্লেমিং

MS Dhoni and Stephen Fleming | Image: Getty Images
MS Dhoni and Stephen Fleming | Image: Getty Images

তবে গত কয়েকটি মরসুমে দলের ধারাবাহিকতা অনেকটাই কমে গিয়েছে। বিশেষ করে ২০২৩ সালে শিরোপা জয়ের পর থেকেই পারফরম্যান্সে ভাটা পড়েছে। এবারের মরসুমেও প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে চেন্নাই। গতকাল গুজরাট টাইটান্সের কাছে ৮৯ রানে হেরেছে সুপার কিংস। ফলে স্বাভাবিকভাবেই কোচিং বিভাগে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফ্লেমিং জানিয়েছেন, তাঁর ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। তিনি বলেন, দল নতুন কিছু তরুণ ক্রিকেটারকে সুযোগ দিয়েছে এবং ভবিষ্যতের জন্য তাদের তৈরি করার কাজ চলছে। কিন্তু শেষ পর্যন্ত ক্রিকেটে বিচার হয় ফলাফলের ভিত্তিতেই, সেটাই স্বাভাবিক।

Read More: “এভাবে কোনোভাবেই ম্যাচ…” টেস্টে ভারতের দুরবস্থা নিয়ে গৌতম গম্ভীরকে কড়া বার্তা যুবরাজের !!

সূত্রের খবর, আইপিএল শেষ হওয়ার পরেই কোচিং স্টাফ নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে চেন্নাই শিবির। যদিও ফ্লেমিংকে সরানো মোটেও সহজ হবে না। কারণ শুধু আইপিএল নয়, বিদেশের একাধিক টি-টোয়েন্টি লিগেও চেন্নাই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত দলগুলোর দায়িত্বে রয়েছেন তিনি। তাই একজন নতুন কোচ খুঁজে পাওয়া সহজ কাজ হবে না বলেই মনে করছেন অনেকে। অন্যদিকে, মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। আগামী মরসুমে তিনি খেলবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে অনেকের মতে, অবসর নিলে তিনি দলের মেন্টর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। পাশাপাশি নতুন প্রধান কোচ হিসেবে অবাক করার মতন গৌতম গম্ভীরের (Gautam Gambhir)  নামও উঠে আসছে আলোচনায়।

নতুন ভূমিকায় গম্ভীরের এন্ট্রি

gillespie-steps-down-as-pak-test-coach, gautam gambhir, team india
Gautam Gambhir | Image: Getty Images

ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে যুক্ত গৌতম গম্ভীর। তার কোচিংয়ে ভারতীয় দল ইতিমধ্যে দুটি আইসিসি ট্রফি জয় করেছে। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতেছে। গম্ভীরের নাম উঠে আসছে চেন্নাইয়ের প্রধান কোচ হিসেবে। ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মেন্টর হিসাবে আইপিএল শিরোপাও জয় করেছেন। এই পরিস্থিতিতে সুপার কিংস দলের একজন হেড কোচ হিসেবে দলকে গড়ে তুলতে বড় ভূমিকা পালন করতে পারেন।

Read Also: “দল থেকে তাড়িয়ে দাও..”, আইপিএল থেকে ছিটকে যেতেই হার্দিককে নিয়ে বিস্ফোরক মন্তব্য সেহবাগ থেকে বুমরাহের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *