ভারতীয় ক্রিকেট বর্তমানে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। টি-টোয়েন্টি ফরম্যাটে দারুণ সাফল্য থাকলেও টেস্ট ক্রিকেটে পারফরম্যান্স নিয়ে উদ্বেগ বাড়ছে। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে টেস্ট ফরম্যাট সবসময়ই এক বিশেষ মর্যাদা বহন করে। একসময় ঘরের মাঠে টিম ইন্ডিয়াকে হারানো প্রায় অসম্ভব বলে মনে করা হত। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই দৃশ্যপট অনেকটাই বদলে গেছে। দীর্ঘ ১২ বছর ঘরের মাটিতে একটিও টেস্ট সিরিজ হারেনি টিম ইন্ডিয়া। আর গত ১ বছরের মধ্যেই ঘরের মাঠে দুটি টেস্ট সিরিজ হেরেছে ভারত।
গত ১ বছরে ২টি টেস্ট সিরিজ হেরেছে ভারত

গৌতম গম্ভীর-এর কোচিংয়ে এই বৈপরীত্য আরও স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে গত দুই বছরে ভারতের ঘরের মাঠে পরাজয় অনেক প্রশ্ন তুলে দিয়েছে। নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুধু ম্যাচ নয়, পুরো সিরিজ হোয়াইটওয়াশ হয়েছে ভারতীয় দল। এটি, ভারতীয় ক্রিকেটের জন্য বড় ধাক্কা। এই প্রসঙ্গে মুখ খুলেছেন প্রাক্তন তারকা অলরাউন্ডার যুবরাজ সিং, যিনি নিজের স্পষ্ট মতামতের জন্য পরিচিত। যুবরাজের মতে, টেস্ট ক্রিকেট শুধুমাত্র একটি ফরম্যাট নয় -এটি একটি সম্মানের প্রতীক। টিম ইন্ডিয়ার টেস্ট সংকট নিয়ে বড় মন্তব্য করে বসলেন যুবরাজ সিং।
Read More: “গালি দিতে ইচ্ছা করছে…” CSK-এর পারফরম্যান্স ক্ষুব্ধ অশ্বিন, করলেন এই মন্তব্য !!
যুবরাজ মন্তব্য করে বলেন, “আমি ছেলেদের সবসময় বলি যে আইপিএলের তোমাদের প্রয়োজন, কিন্তু তোমাদের ভারতের ব্যাজও প্রয়োজন।” গত বছর শুভমন গিলের নেতৃত্বে ভারত ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে বড় পরাজয়ের মুখে পড়েছিল। এই হার শুধু একটি সিরিজ হার নয়, বরং দলের দুর্বলতাগুলোকে সামনে নিয়ে এসেছে। বিশেষ করে স্পিনের বিরুদ্ধে ব্যাটিং এখন ভারতের বড় সমস্যা। একসময় ভারতীয় ব্যাটসম্যানরা স্পিনারদের বিরুদ্ধে দাপটের সঙ্গে খেলতেন। কিন্তু এখন সেই আত্মবিশ্বাস আর দেখা যাচ্ছে না।
টেস্টে ভারতের সামনে বড় চ্যালেঞ্জ

যুবরাজের মতে ভারতের হয়ে টেস্ট বা ওডিআই খেলাটা সম্মানের বিষয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ঘরোয়া ক্রিকেটের গুরুত্ব। আগে ক্রিকেটাররা রঞ্জি ট্রফির মতো টুর্নামেন্টে নিয়মিত খেলতেন, যার মাধ্যমে তারা নিজেদের দক্ষতা বাড়াতেন। এখন সেই প্রবণতা কমে গেছে। যুবরাজ মনে করেন, “স্পিনের বিরুদ্ধে আমাদের খেলার উন্নতি করতে হবে, এবং সেটা কেবল তখনই সম্ভব হবে যদি আমরা আরও বেশি ঘরোয়া ম্যাচ খেলি।” যুবরাজ উদাহরণ দিয়ে বলেন, আগের প্রজন্মের খেলোয়াড়রা যেমন অনিল কুম্বলে বা হরভজন সিং-এর মতো স্পিনারদের বিরুদ্ধে অনুশীলন করতেন, এখন সেই সুযোগ বা মানসিকতা দুটোই কমে গেছে।
এছাড়া, টেস্ট ক্রিকেটে সফল হতে হলে শুধু টেকনিক নয়, মানসিক দৃঢ়তাও জরুরি। ভারতের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো আগামী সিরিজগুলোতে নিজেদের পুনরুদ্ধার করা। বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সিরিজের আগে প্রধান কোচের বদল দেখা যেতে পারে। দলের নতুন প্রধান কোচ হিসেবে দেখতে পাওয়া যেতে পারে ভিভিএস লক্ষণকে। অন্যদিকে গৌতম গম্ভীর সাদা বলের দুই ফরম্যাটে দলকে কোচিং করবেন।