ভারতের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট মঞ্চ হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2026)। আইপিএলের এই ঝলমলে মঞ্চে দেশের প্রায়ই সব রাজ্যেরই প্রতিনিধিত্ব থাকলেও এখনো বঞ্চিত বিহার। এখান থেকেই উঠে এসেছে বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) ঈশান-কিশানের (Ishan Kishan) মতো প্রতিভাবান ক্রিকেটাররা। এই পরিস্থিতিতে বেদান্ত গ্রুপের চেয়ারম্যান অনিল আগারওয়াল এর সাম্প্রতিক মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি বলেছেন, “চেন্নাই সুপার কিংস কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্স এর মতো বিহারের ও একটা নিজস্ব দল থাকার দরকার আছে বলে মনে হয় না?“
বিহারের পাটনায় জন্ম নেওয়া ঈশান কিষান (Ishan Kishan) ইতিমধ্যেই ভারতের হয়ে খেলছেন আইপিএলেও নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন। সমস্তিপুরের বৈভব সূর্যবংশীর নাম ও জ্বলজ্বল করছে। গোপালগঞ্জের সাকিব হুসেন ও নজর কেড়েছেন ক্রিকেট মহলে। অনিল আগারওয়াল বলেছেন যে, “বিহার থেকে অনেক দারুন ক্রিকেটাররা উঠে এসেছেন। কিন্তু তারা এখনো পর্যন্ত নিজের সম্মান ও পরিচিতি পায়নি।” তিনি আরো বলেন যে, “আমার বহুদিনের স্বপ্ন বিহারের তরুণ প্রজন্মরা নিজেদের জায়গা খুঁজে পাক। আমি আত্মবিশ্বাসী। আমাদের বাচ্চারা বিশ্বের সেরা হয়ে উঠবে।“
Read More: KKR-এর প্লে-অফের স্বপ্ন শেষ, কঠিন সমীকরণে কার্যত বিদায় কলকাতার
বৈভব – ঈশানদের সামনে রেখে IPL শুরুর ভাবনা

তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে বিহারের ক্রিকেটকে উন্নতি করতে তিনি সব রকম ভাবে সাহায্য করবেন। তার কথায়, “আমার তরফ থেকে বিহারের ক্রিকেটকে সমস্ত রকম সাহায্য করা হবে। বিহার আমার কাছে একটা রাজ্য নয়, একটা আবেগ।” আইপিএলে একটা দল গঠন করতে গেলে প্রচুর বিনিয়োগের দরকার হয়। যদিও সূত্রে জানা যায় অনেক আগারওয়াল এর সম্পত্তির পরিমাণ ৫০ হাজার কোটি টাকা। তবে সেই সাথে প্রশাসনিক অনুমোদনটাও প্রয়োজন। বিসিসিআই এই মুহূর্তে কোন নতুন দল যুক্ত করার জন্য দরপত্র আহ্বান ককরেনি।
বাস্তবে বিহারের পরিবর্তন কবে শুরু হবে সেটা সময়েরই অপেক্ষা। অন্যদিকে চলতি আইপিএলের কথা বলতে গেলে, পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স দল, দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট টাইটান্স (GT) এবং সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। রাজস্থান রয়্যালস, পাঞ্জাব কিংস এবং কলকাতা নাইট রাইডার্স – এই তিন দলের মধ্যে যেকোনো একটি দল প্লে-অফের মঞ্চে প্রবেশ করবে।