ফিল্ডিং বিভ্রাটে চাপে মুম্বই, সুযোগ পেয়ে তাণ্ডব পাওয়েলের 1

IPL 2026: মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে আজকের রুদ্ধশ্বাস ম্যাচে একেরপর এক ক্যাচ ফেলতে দেখা যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স দলের পক্ষ থেকে। চলতি আইপিএলের মঞ্চে সর্বাধিক ক্যাচ ছাড়ার দিকে মুম্বাই দ্বিতীয় স্থানে রয়েছে। এই মৌসুমে তাদের ক্যাচ ধরার সফলতা মাত্র ৭০%। আজকের ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল কেকেআর। প্রথমে ব্যাটিং করতে এসে একেরপর এক উইকেট হারিয়ে শুরু থেকে চাপের মুখে পড়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। পাওয়ার প্লের ভিতরে ৪ উইকেট হারিয়ে ফেলে মুম্বই। শেষের দিকে দলের হয়ে দারুন ভাবে ফিনিশ করেন করবিন বশ। ব্যাট হাতে তিনি ১৮ বলে ৩টি চার এবং ২টি ছক্কায় ৩২ রানের অসাধারণ ইনিংস খেলেন। তাছাড়া, হার্দিক পান্ডিয়া ২৭ বলে ২৬, ৩২ বলে ২০ রান বানান তিলক। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৭ রান বানায়।

ফিল্ডিং বিভ্রাট মুম্বাই দলে

Ipl 2026
Deepak Chahar and Rabin Minz | Image: Twitter

রান তাড়া করতে এসে প্রথম ওভারেই উইকেট হারিয়ে ফেলে কেকেআর। পাওয়ার প্লের মধ্যে কেকেআরের পারফরম্যান্স ভালো হলেও অজিঙ্কা রাহানে আউট হয়ে যান। ১৭ বলে ২১ রান বানিয়ে আউট হন রাহানে। এরপর ৮ বলে ৪ রান বানিয়ে আউট হয়ে যান ক্যামেরন গ্রিন। গ্রিন আউট হতে ব্যাটিংয়ে আসেন রভম্যান পাওয়েল। প্রথম বলে ছক্কা হাঁকিয়ে নিজের ইনিংসের  সূচনা করেন তিনি। পাওয়েলকে আউট করতে বোলিংয়ে আসেন মুম্বাই ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। পান্ডিয়ার ওভারে দ্বিতীয় বলে লম্বা শট খেলতে যান তিনি।

বলটি ডিপ ফাইন লেগে হাঁকানো বলটি অনেক সময় হাওয়ায় ছিল এবং সেই সময় বলের তলায় এসে গিয়েছিলেন দীপক চাহার (Deepak Chahar)। এমনকি বলটি ধরতে সেখানে দৌড় দিয়েছিলেন রবিন মিনজও। তবে সেই সময়ে, একে অপরের দিকে মুখ তাকাতাকি করে ক্যাচটির জন্য কেউ প্রচেষ্টা চালাননি এবং ক্যাচটি ফসকে যায়। সুযোগটি বেশ ভালোভাবেই কাজে লাগাচ্ছেন পাওয়েল। আপাতত ১৭ বলে অপরাজিত ২৮ রানে ব্যাটিং করছেন তিনি।

Read Also: মুম্বই লবি অতীত, গিলের নেতৃত্বে টিম ইন্ডিয়ায় GT কানেকশন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *