"জ্ঞান দিতে এসো না..", সিনিয়র ধারাভাষ্যকারদের নিয়ে কটূক্তি রিয়ান পরাগের, বিতর্কে রাজস্থান অধিনায়ক !! 1

এই বছর আইপিএলে (IPL 2026) রিয়ান পরাগের (Riyan Parag) নেতৃত্বে নতুন করে ঘুরে দাঁড়িয়েছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। তারা জয়ের ধারাবাহিকতা বজায় রেখে যাত্রা শুরু করেছিল। তবে মাঝখানে কিছুটা ছন্দ হারায়। এর মধ্যেই শেষ চারের লড়াইয়ে নিজেদের সম্ভাবনা টিকিয়ে রেখেছে রাজস্থান। শেষ ম্যাচে তাদের মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে ম্যাচে জয় তুলে নিতেই হবে। অন্যদিকে রিয়ানের চোট সমস্যা দলকে ইতিমধ্যেই চিন্তার মধ্যে রেখেছে। এবার অধিনায়ক ধারাভাষ্যকারদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলে আলোচনায় উঠে এলেন।

Raed More: IPL’এর মধ্যেই সামনে এল নতুন স্টেডিয়াম, তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতার কর্মকাণ্ড নিয়ে বিতর্ক !!

প্লে অফের দৌড়ে রাজপথ-

Ipl 2026
RR vs LSG | Image: Getty Images

রাজস্থান রয়্যালস এই বছর আইপিএলে প্রথম ৪ ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে যাত্রা শুরু করেছিল। এরপর ৮ ম্যাচের মধ্যে ৬ ম্যাচে হারের সম্মুখীন হয়ে ধাক্কা খায় যশস্বী জয়সওয়ালরা (Yashasvi Jaiswal)। তবে শেষ ম্যাচে লখন‌উ সুপার জায়ান্টসকে (Lucknow Super Giants) কার্যত উড়িয়ে দিয়ে ঘুরে দাঁড়িয়েছে রাজস্থান। এই ম্যাচে বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) আবারও নিজেকে প্রমাণ করেন। ৩৮ বলে ৯৩ রান আসে তার ব্যাট থেকে। এছাড়াও ধ্রুব জুরেলের (Dhruv Jurel) ব্যাট থেকে ৩৮ বলে অপরাজিত ৫৩ রান আসে।

ফলে ৭ উইকেটে রাজস্থান জয় ছিনিয়ে নেয়। ১৩ ম্যাচের মধ্যে তারা ৭ ম্যাচে জয়লাভ করেছে। ফলে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে পৌঁছে গেছে তারা। ১৩ ম্যাচে ৫৭৯ রান সংগ্রহ করে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় ওপরের দিকে রয়েছে বৈভব সূর্যবংশী। তিনি ব্যাটিং অর্ডারকে আত্মবিশ্বাস দিচ্ছেন।

রিয়ানের বিতর্কিত মন্তব্য নিয়ে চর্চা-

Ipl 2025
Riyan Parag | Image: Getty Images

এই বছর আইপিএলে মাঠের বাইরেও একাধিক ঘটনা ঘটিয়ে বিতর্কে রয়েছেন রিয়ান। ড্রেসিংরুমে ম্যাচ চলাকালীন ই-সিগারেট খেয়ে চর্চায় উঠে এসেছিলেন। এই কর্মকাণ্ডের জন্য তাকে শাস্তির মুখেও পড়তে হয়। এবার তিনি ধারাভাষ্যকারদের নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রকাশ করে বিড়াম্বনা বাড়িয়েছেন। তিনি বলেছেন ব্যক্তিগত সমালোচনা করা ক্রিকেটের বাইরে গিয়ে তা কখনই উচিত নয়।‌ কার্যত ধারাভাষ্যকারদের তিনি সংযত হওয়ার নির্দেশ দিয়েছেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিয়ান বলেন, “আমরাও মানুষ ফলে আমরাও ভুল করি। আমি মনে করি ধারাভাষ্যকারদের মন্তব্য সকলের কাছে গিয়ে পৌঁছায়। তারা যা কর্মকাণ্ড ঘটাচ্ছেন সেই পরিপ্রেক্ষিতে বলছি দয়া করে আপনারা ক্রিকেটকে ভালোবেসে শুধুমাত্র ক্রিকেট নিয়ে কথা বলুন।” উল্লেখ্য চলতি আইপিএলে সুনীল গাভাস্কার (Sunil Gavaskar) সুরেশ রায়না‌ (Suresh Raina), হরভজন সিং (Harbhajan Singh) মতো অভিজ্ঞ তারকারা ধারাভাষ্যকাররা হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে চলতি আইপিএলে রিয়ান এখনও পর্যন্ত ১১ ম্যাচে ২৫৮ রান সংগ্রহ করেছেন। তার ব্যাট থেকে এসেছে মাত্র ২ টি অর্ধশতরান।

Read Also: পান্ডে-পাওয়েলের লড়াকু ব্যাটিং, মুম্বাইকে হারিয়ে প্লে-অফের দৌড়ে টিকে রইলো KKR !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *