গ্ৰিন-নারিনের বিধ্বংসী বোলিংয়ে KKR'এর দুরন্ত শুরু, চাপে মুম্বাই ইন্ডিয়ান্স !! 1

একাধিক বিতর্কের মধ্যে এই বছর আইপিএলে এখনও নিজেদের লড়াই টিকিয়ে রেখেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আজ তারা হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে‌। ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। এই সিদ্ধান্তকে কার্যকর করে তোলার জন্য বল হাতে জ্বলে ওঠেন নাইট বোলাররা। একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় মুম্বাই। সৌরভ দুবে (Sourabh Dubey) থেকে ক্যামেরন গ্ৰিন (Cameron Green) বল হাতে বিধ্বংসী হয়ে উঠেছিলেন। করবিন বশের (Corbin Bosch) লড়াইয়ে লড়াইয়ে ফেরার চেষ্টা করে মুম্বাই।

Read More: মুম্বই লবি অতীত, গিলের নেতৃত্বে টিম ইন্ডিয়ায় GT কানেকশন !!

ব্যর্থ টপ অর্ডার-

গ্ৰিন-নারিনের বিধ্বংসী বোলিংয়ে KKR'এর দুরন্ত শুরু, চাপে মুম্বাই ইন্ডিয়ান্স !! 2
KKR vs MI | Image: Getty Images

আজ মুম্বাইয়ের হয়ে ওপেনিং করতে আসেন র‌্যায়ান রিকেলটন Ryan Rickelton) ও রোহিত শর্মা (Rohit Sharma)। কিন্তু দুজনেই আজ ব্যর্থ হয়ে মাঠ ছাড়েন। র‌্যায়ানের ব্যাট থেকে আসে ৭ বলে ৬ রান। ১৩ বলে ১৫ রান করেন রোহিত। তার ব্যাট থেকে আসে ২ টি ছক্কা। বল হাতে জ্বলে উঠেছিলেন ক্যামেরন গ্ৰিন এবং সৌরভ দুবে। ফলে ৩ বলে শূন্য রানে ফিরে যান নমন ধীর (Naman Dhir)। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) দলকে ভরসা দেবেন বলে ভক্তরা আশা করেছিলেন।

কিন্তু এই তারকা‌ও আজ ভক্তদের হতাশ করেন। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ চাপের মুখে পড়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। মিডল অর্ডারে দুরন্ত ফর্মে থাকা তিলক বর্মা‌ও (Tilak Varma) দলকে আত্মবিশ্বাস দিতে ব্যর্থ হন। এই তারকা ২০ বলে ৩২ রান করে টিকে থাকার লড়াই চালিয়েছিলেন।

দুরন্ত বোলিং আক্রমণ-

গ্ৰিন-নারিনের বিধ্বংসী বোলিংয়ে KKR'এর দুরন্ত শুরু, চাপে মুম্বাই ইন্ডিয়ান্স !! 3
KKR vs MI | Image: Getty Images

আজ ৩ ওভারে ২৩ রান দিয়ে ২ টি উইকেট সংগ্রহ করেন‌ গ্ৰিন। ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২ টি উইকেট শিকার করে নেন। দুরন্ত ছন্দে ছিলেন সুনীন নারিন‌ও (Sunil Narine)। এই তারকা স্পিনার ৪ ওভারে মাত্র ১৩ রান খরচ করেন
তুলে নেন ১ টি উইকেট। তবে বোলিং আক্রমণের চাপে শেষে ব্যাট হাতে প্রভাব ফেলেন করবিন বশ‌। এই তারকা ১৮ বলে ৩২ রানে অপরাজিত থাকেন। তার ব্যাট থেকে আসে ৩ টি চার এবং ২ টি ছয়।

অন্যদিকে দিপক চাহার (Deepak Chahar) করেন ৭ বলে ১০ রান। ফলে মুম্বাই প্রথম ইনিংসে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে। উল্লেখ্য ৪ ওভারে ৩৭ রান দিয়ে ২ টি উইকেট পেয়েছেন কার্তিক ত্যাগী‌ (Kartik Tayagi)।

Read Also: বিতর্কিত উদযাপন করে CSK ভক্তদের অপমান, IPL থেকে নিষিদ্ধ হচ্ছেন ঈশান কিষাণ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *