"মানসিক রোগী হয়ে যাচ্ছিলাম..", নেতৃত্বে ছাড়ার বিষয়ে গোপন তথ্য ফাঁস করলেন বিরাট কোহলি !! 1

বিরাট কোহলি (Virat Kohli) ভারত তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম মুখ হিসাবে বর্তমানে তরুণ প্রজন্মকে দিশা দেখাচ্ছেন। সময়ের সঙ্গে সঙ্গে তার জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে। বর্তমানে শুধুমাত্র আন্তর্জাতিক ক্রিকেটে ওডিআই ফরম্যাটে মাঠে নামেন এই তারকা। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে শুধুমাত্র আইপিএলে (IPL 2026) তাকে খেলতে দেখা যায়। অন্যদিকে মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) পর ভারতীয় ক্রিকেটে অধিনায়ক হিসেবে ছাপ ফেলার চেষ্টা করেছিলেন এই তারকা ব্যাটসম্যান। তবে হঠাৎ করে নেতৃত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন। যা নিয়ে সেই সময় বিতর্ক তৈরি হয়েছিল। এই বিষয়ে এবার অজানা তথ্য সামনে আনলেন কিং কোহলি।

Read More: মুম্বই লবি অতীত, গিলের নেতৃত্বে টিম ইন্ডিয়ায় GT কানেকশন !!

Ind vs nz
Virat Kohli | Image: Getty Images

মহেন্দ্র সিং ধোনি ভারতীয় দলের অন্যতম সফল অধিনায়ক হিসেবে দেশকে এনে দিয়েছেন একাধিক সাফল্য। ফলে তার পরিবর্তে নেতৃত্বের দায়িত্বে কোন তারকা আসবেন তা নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল। ২০১৪ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত জাতীয় দলের দায়িত্ব কাঁধে তুলে নেন বিরাট কোহলি। তিনি দলকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করে নেতৃত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন। যা নিয়ে ক্রিকেট মহলে বিতর্কের ঝড় উঠেছিল।

তবে মানসিক চাপের কারণেই কিং কোহলি নেতৃত্বের দায়িত্ব ছেড়েছিলেন বলে এবার স্পষ্ট করলেন। তিনি সম্প্রতি এক ক্রিকেট বিষয়ক আলোচনায় বলেন, “আমি তখন দলের অন্যতম ব্যাটিংয়ের মুখ ছিলাম। এরপর নেতৃত্বের মুখ হয়ে উঠে এলাম। আমি জানতাম না এই চাপ একজন ক্রিকেটারের জীবনে কতটা প্রভাব ফেলে। আমি মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম। যখন অধিনায়কত্ব ছাড়ার সময় আসে আমার মধ্যে কিছুই বাকি ছিল না। আপনি রান না পেলেও দল জিতলে প্রশ্ন উঠবে। আবার আপনি ভাল খেললেও দল হারলে প্রশ্ন উঠবে। এই বিষয়গুলি ভাবতে ভাবতে রীতিমতো হাঁপিয়ে উঠেছিলাম।”

বিরাট আরও বলেন, “আমি এমন এক মানসিক পরিস্থিতির মধ্যে পৌঁছে গিয়েছিলাম যেখানে আমি নিজের দক্ষতাকেই প্রশ্ন করতে থাকি। নেটে ব্যাট করার সময় মনে হতো তরুণ ক্রিকেটাররা আমার দিকে তাকিয়ে আছে। নেটে খারাপ খেললে এরাই প্রশ্ন করবে এত বছর ধরে কিভাবে খেলছে এই ব্যাটসম্যান। ভিতরে ভিতরে হাঁপিয়ে উঠেছিলাম। ক্লান্ত অনুভব করছিলাম।”

দুরন্ত ফর্মে বিরাট-

Ipl 2026, কোহলি
Virat Kohli | Images: Getty Images

গত বছর বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) দলের ট্রফি জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। চলতি আইপিএলেও কিং কোহলি ব্যাট হাতে দলকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিপক্ষে দুরন্ত শতরান করে জ্বলে উঠেছিলেন। ৬০ বলে করেছিলেন ১০৫ রান। তার ব্যাট থেকে আসে ১১ টি চার এবং ৩ টি ছয়। উল্লেখ্য চলতি আইপিএলে ১৩ ম্যাচে ৫৪২ রান সংগ্রহ করেছেন। ফলে এই তারকা অরেঞ্জ ক্যাপের দৌড়ে লড়াই চালাচ্ছেন।

Read Also: বিতর্কিত উদযাপন করে CSK ভক্তদের অপমান, IPL থেকে নিষিদ্ধ হচ্ছেন ঈশান কিষাণ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *