এই বছর আইপিএলেও (IPL 2026) পাঞ্জাব কিংস (Punjab Kings) শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মাঠে নামে। ফলে মনে করা হচ্ছিল খুব সহজেই তারা প্লে ওফে নিজেদের জায়গা পাকা করে নেবে। কিন্তু ভক্তদের হতাশ করে শেষ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে হারের সম্মুখীন হয়েছে তারা। ফলে আজকে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জয় ছিনিয়ে নিতেই হবে। এই কারণে এই হাইভোল্টেজ ম্যাচ নিয়ে ইতিমধ্যেই উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। আজ নিশ্চিত জয় ছিনিয়ে নেওয়ার জন্য একাদশ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)।
Read More: ভারতের ‘3D’ ক্রিকেটারের করুণ পরিণতি, জানালেন অবসরের সিদ্ধান্ত !!

লখনউ সুপার জায়ান্টস বনাম পাঞ্জাব কিংস
ম্যাচ: ৬৮
তারিখ: ২৩/০৫/২০২৬
ভেন্যু: একানা ক্রিকেট স্টেডিয়াম, লখনউ
সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)
LSG vs PBKS Match Preview-

পাঞ্জাব কিংস এই বছর আইপিএলে ধারাবাহিকভাবে ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে দুরন্ত ফর্মে শুরু করে। কিন্তু এরপর ৬ ম্যাচে হারের সম্মুখীন হয়ে চাপের মুখে পড়েছে পাঞ্জাব। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হলে আজ লখনউ সুপার জায়ান্টসকে হারাতেই হবে। শেষ ম্যাচে পাঞ্জাব রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) বিপক্ষে মাঠে নেমেছিল। ম্যাচে ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer) ব্যাটে হাত ধরে ২২৩ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল আরসিবি। এই রান তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় পাঞ্জাব।
শশাঙ্ক সিং (Shashank Singh) ব্যাট হাতে লড়াই চালালেও শেষ ম্যাচে পাঞ্জাব ২৩ রানে পরাজিত হয়। অন্যদিকে লখনউ সুপার জায়ান্টস ১৩ ম্যাচের মধ্যে ৯ ম্যাচে হারের সম্মুখীন হয়ে ইতিমধ্যেই প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে। শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিপক্ষে তারা ৭ উইকেটে জয় পেয়েছিল। উল্লেখ্য এখনও পর্যন্ত এলএসজি এবং পিবিকেএস মোট ৭ টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে পাঞ্জাব ৪ টি ম্যাচে এবং লখনউ ৩ টি ম্যাচে জয়লাভ করেছে।
টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব।
PBKS’এর একাদশ-
প্রিয়াংশ আর্য, প্রভসিমরান সিং (উইকেটকিপার), কুপার কনোলি, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), সূর্যাংশ সেডগে, শশাঙ্ক সিং, আজমাতুল্লাহ ওমরজাই, আর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল,
ইমপ্যাক্ট প্লেয়ার- হারপ্রীত বার, মার্কাস স্টইনিস, জেভিয়ার বার্টলেট, বিষ্ণু বিনোদ, প্রবীন দুবে
LSG’এর একাদশ-
জশ ইঙ্গলিস, নিকোলাস পুরান, ঋষভ পান্ত (উইকেটকিপার, অধিনায়ক), মুকুল চৌধুরী, আব্দুল সামাদ, আয়ুশ বাদোনি, প্রিন্স যাদব, মহসিন খান, আর্শিন কুলকার্নি, অর্জুন তেন্ডুলকার, মহম্মদ শামি
ইমপ্যাক্ট প্লেয়ার- শাহবাজ আহমেদ, দিগ্বেশ সিং রথি, মানিমারান সিদ্ধার্থ, হিম্মত সিং, আকাশ সিং,