হাত বাড়িয়েও সাড়া পেলেন না হেড! বিরাট কোহলির আচরণে ক্ষুব্ধ নেটদুনিয়া 1

আইপিএল মানেই উত্তেজনা। আর এই উত্তেজনা কখনো কখনো মাঠের বাইরে বিতর্কের রূপ নেয়। সম্প্রতি সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (SRH vs RCB) ম্যাচে বিরাট কোহলি (Virat Kohli) এবং ট্রাভিস হেডের (Travis Head) মধ্যে ঘটে যাওয়া একটা ঘটনা বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দু। ঘটনাটি ঘটে ম্যাচ চলাকালীন প্রথমে ব্যাট করতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদ ২৫৫ রানের এক বিশাল স্কোর দাঁড় করায় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সামনে। সুতরাং এই লক্ষ্য তাড়া করতে নেমে বেঙ্গালুরু ওপর চাপ ছিল প্রথম থেকেই। বেঙ্গালুরুর ইনিংস শুরু হওয়ার পর তৃতীয় ওভার থেকেই বিরাট কোহলি এবং হেডের মধ্যে কথার দ্বন্দ্ব শুরু হয়। হেডের একটা মন্তব্যে ক্ষিপ্ত হয়ে কোহলি বলেন, ‘এসে কয়েকটা বল কর।’

হেডকে উপেক্ষা করলো কোহলি

কোহলি
Virat Kohli and Travis Head | Image; Twitter

কিন্তু তারপরেই বিরাট কোহলি আউট হয়ে গেলে হেড ও পাল্টা জবাব দিতে ছাড়েনি। তিনি বলেন, “আমি বোলিং এ আসার আগেই তো তুমি আউট হয়ে গেলে।” হেড পরবর্তীতে একটা ওভার বোলিং করেন এবং দলের ক্যাপ্টেন রজত পাতিদারের (Rajat Patidar) গুরুত্বপূর্ণ উইকেটও নেন যা তারা আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করে তোলে। তবে আরও বেশি আশ্চর্যজনক ঘটনা ঘটে ম্যাচ শেষে করমর্দন পর্বে। সাধারণত ক্রিকেট শেষে খেলোয়াড়রা একে অপরের প্রতি করমর্দন করেন যা পারস্পরিক সম্মান বজায় রাখতে করা হয়। সেখানে দেখা যায় বিরাট কোহলি হেডের হাত মেলানোর প্রস্তাব সরাসরি উপেক্ষা করে অন্যদিকে চলে যায়। হেড অবশ্য কোহলির দিকে হাত বাড়িয়ে ছিলেন তবে কোহলি সম্পূর্ণ ভাবে তাকে উপেক্ষা করেন। সমাজ মাধ্যমে ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে।

Read More: PBKS জিতলেও শেষ নয়! এই অঙ্ক মিললেই প্লে-অফে যাবে KKR

অথচ অন্যান্য খেলোয়ারদের সঙ্গে তিনি স্বাভাবিকভাবেই হাত মেলান। কোহলির এই আচরণ অনেকের কাছে এই অপ্রত্যাশিত বলে মনে হয়েছে। বিশেষ করে কোহলির মতো একজন অভিজ্ঞ এবং প্রভাবশালী খেলোয়াড়ের ক্ষেত্রে এমন ঘটনা ঘটাটা আশাহীন। এই পরিপ্রেক্ষিতে ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান সমালোচনা করে বলেছেন, “মাঠে আগ্রাসন থাকতেই পারে সেটা খেলারই অংশ তবে ম্যাচ শেষে হাত মেলাতে অস্বীকার করা এটা মোটেই স্বাভাবিক আচরণ নয়।” অন্যদিকে গতকাল ম্যাচ জিতে আরসিবি শীর্ষে তাদের গ্রুপ পর্যায়ের অভিযান শেষ করলো আর দ্বিতীয় স্থানে বহাল থাকলো গুজরাট।

Read Also: বৈভব-ঈশানদের ঘিরে বিহারের IPL স্বপ্ন, টাকার বৃষ্টি করতে প্রস্তুত ব্যবসায়ী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *