বায়োপিক ঘিরে উত্তেজনা তুঙ্গে, সৌরভের বাবার ভূমিকায় জনপ্রিয় অভিনেতা 1

ক্রিকেট মানেই আবেগ আর সেই আবেগের অন্যতম নাম হলেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। ভারতীয় ক্রিকেটে নতুন দিশা দেখানো কিংবদন্তির জীবনযাত্রা এবার দেখা যাবে বড় পর্দায়। যা নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল আলোচনা। সৌরভের বায়োপিক যেন এখন সমান মাধ্যমে ট্রেন্ডিংয়ে। ছবির নাম এখনো চূড়ান্ত না হলেও বেশ কয়েকটি জায়গায়, ‘দাদা: দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি’ নামটিই আপাতত ব্যবহৃত হচ্ছে। এই ছবির পরিচালনায় রয়েছেন বিক্রমাদিত্য মতোয়ানে। এই ছবির জন্য কাস্টিং নির্বাচন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে হৃত্বিক রোশন, রনবির কাপুরের নাম শোনা গেলেও পরে অবশ্য রাজকুমার রাও ছবির কেন্দ্রীয় চরিত্র হিসেবে নির্বাচিত হন।

রাজকুমার ইতিমধ্যে এই ছবির জন্য নিজেকে প্রস্তুত করা শুরু করে দিয়েছেন। সৌরভ গাঙ্গুলীর জীবনযাপন আচরন তার ব্যক্তিত্ব সবকিছুই কাছ থেকে বোঝার চেষ্টা করছেন। সৌরভের জীবনে পরিবার ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু তিনি বাঙালি পরিবারের ছেলে সেহেতু একাধিক বাঙালি অভিনেতা-অভিনেত্রীকে দেখা যাবে এই ছবিতে। সৌরভের বাবা-মায়ের গুরুত্ব অপরিসীম। জানা গিয়েছে অপরাজিতা আঢ্য থাকবেন সৌরভের মায়ের চরিত্রে এবং বাবার চরিত্রে দেখা যাবে বাংলা ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেতাকে।

Read More: ভারতের ‘3D’ ক্রিকেটারের করুণ পরিণতি, জানালেন অবসরের সিদ্ধান্ত !!

সৌরভের পিতার ভূমিকায় জনপ্রিয় অভিনেতা

সৌরভ
Saswata Chatterjee | Image: Twitter

সূত্রের দাবি, সৌরভের পিতা চণ্ডীদাস গাঙ্গুলির ভূমিকায় শাশ্বত চ্যাটার্জিকে দেখতে পাওয়া যাবে। শাশ্বত চ্যাটার্জির অভিনয় এই ছবিতে নতুন মাত্রা যোগ করবে বলেই ধারণা করা যাচ্ছে। বাংলা ভাষায় একাধিক সুপার হিট সিনেমার অংশ শাশ্বত। কাহিনী, ভুতের ভবিষ্যৎ, প্রলয়, যাগ্গা জাসুস, মেঘে ঢাকা তারা, আবার প্রলয় ২, বেঙ্গল ফাইলস প্রমুখ নানান সিনেমায় অভিনয় করে নিজের নাম বানিয়েছেন শাশ্বত। যেহেতু সৌরভের জীবনে তাঁর পিতার ভূমিকা অপরিসীম তাই শাশ্বত বাবুর মতন একজন বর্ষীয়ান অভিনেতা সেই রোলটি দারুন ভাবে পালন করবেন।

অন্যদিকে সৌরভের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে তানিয়া মানিকতলা কে এবং তার বড় ভাই স্নেহাশীষ গাঙ্গুলীর ভূমিকায় থাকবেন রাহুল দেব বসু। মুম্বাই এবং কলকাতায় এই দুই জায়গাতেই চলছে শুটিং মুম্বাইতে তৈরি করা হয়েছে একটি বিশাল সেট যেটি সৌরভের বাড়ির আদলে তৈরি। আর কলকাতাতে তার শৈশব এবং ব্যক্তিগত জীবনের গল্প তুলে ধরা হবে। পরিচালক ইতিমধ্যেই কলকাতায় এসে সবকিছু পরীক্ষা করে গিয়েছেন। এই ছবিটি শুধুমাত্র একটি জীবনী নয় বরং এক সংগ্রামের গল্প তুলে ধরা হবে। যা দর্শকের কাছে বিশেষভাবে আবেগপ্রবণ হয়ে উঠবে।

Read Also: ‘মুটকি টার পাশে বৌদি…’ শরীর নিয়ে কুরুচিকর কটাক্ষের জবাব! ট্রোলারদের একহাত নিলেন সচিন-কন্যা

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *