"ললিপপ ধরিয়ে দিয়েছে..", জশ ইংলিশের ব্যাটিং'এ বিশাল লক্ষ্যমাত্রা লখন‌উয়ের, PBKS'কে নিয়ে কটাক্ষ ভক্তদের !! 1

আজ হাইভোল্টেজ ম্যাচে পাঞ্জাব কিংস (Punjab Kings) মুখোমুখি হয়েছে লখন‌উ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিপক্ষে। ম্যাচে জয় তুলে নিতে না পারলে প্লে অফের দৌড় থেকে ছিটকে যাবে তারা। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন শ্রেয়স আইয়ার‌ (Shreyas Iyer)। ব্যাট করতে নেমে চাপের মুখে দাঁড়িয়েও লখন‌উ লড়াই চালায় এল‌এস‌জি। প্রথম দিকে ছাপ ফেলার চেষ্টা করেন আয়ুশ বাদোনি (Ayush Badoni)। এর সঙ্গেই দুরন্ত ছন্দে ছিলেন জশ ইংলিশ (Josh Inglish)। তিনি দলকে শক্তিশালী জায়গায় পৌঁছে দেন।

Read More: হাত বাড়িয়েও সাড়া পেলেন না হেড! বিরাট কোহলির আচরণে ক্ষুব্ধ নেটদুনিয়া

লখন‌উয়ের দুরন্ত ব্যাটিং-

"ললিপপ ধরিয়ে দিয়েছে..", জশ ইংলিশের ব্যাটিং'এ বিশাল লক্ষ্যমাত্রা লখন‌উয়ের, PBKS'কে নিয়ে কটাক্ষ ভক্তদের !! 2
LSG vs PBKS | Image: Getty Images

আজ লখন‌উ সুপার জায়ান্টসের হয়ে ওপেনিং করতে আসেন জশ ইংলিশ এবং আরশিন কুলকার্নি (Arshin Kulkarni)। আরশিন খাতা না খুলেই ফিরে যান। এরপর নিকোলাস পুরান (Nicholas Pooran) ৭ বলে ২ রানে আউট হয়ে গেলে দল চাপের মুখে পড়ে যায়। তবে জশ আজ ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন। তিনি প্রথমে আয়ুশ বাদোনির সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি বাঁধেন। ১৮ বলে ৪৩ রান করে জ্বলে উঠেছিলেন আয়ুশ। তার ব্যাট থেকে এসেছিল ৫ টি চার এবং ৩ টি ছয়।

এর সঙ্গেই ঋষভ পান্থ ২২ বলে ২৬ রান করে লড়াই চালান। অধিনায়কের ব্যাট থেকে আসে ৩ টি চার। অন্যদিকে জশ ইংলিশের বিধ্বংসী ইনিংস দলকে শক্তিশালী জায়গায় পৌঁছে দেয়। ৪৪ বলে ৭২ রান আসে তার ব্যাট থেকে। হাঁকান ৯ টি চার এবং ২ টি ছয়। এছাড়াও আব্দুল সামাদ (Abdul Samad) আজ ২০ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন। ফলে লখন‌উ ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করল। উল্লেখ্য আজ পাঞ্জাবের হয়ে যুজবেন্দ্র চাহাল ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ টি উইকেট সংগ্রহ করেছেন।

এছাড়াও মার্কো জ্যানসেন‌ও (Marco Janson) ৪ ওভারে ৩৩ রান দিয়ে পেয়েছেন ২ টি উইকেট।‌ এরপরই উঠে আসছে একাধিক মন্তব্য। “ব্যাট হাতে আজ জশ ইংলিশ এবং আয়ুশ বাদোনি দুরন্ত ফর্মে ছিলেন। যত সময় যাচ্ছে পাঞ্জাব ফালতু দল হয়ে উঠছে। এই গুরুত্বপূর্ণ ম্যাচে একের পর এক গুরুত্বপূর্ণ ক্যাচ মিস করেছে।”, বলে জানাচ্ছেন নেটিজেনরা। “পাঞ্জাবের বোলিং লাইন‌আপ আজ খুবই হতাশাজনক ছিল। এইরকম ম্যাচে আরও সতর্ক হ‌ওয়া প্রয়োজন ছিল। এই রান তাড়া করে জয় পাওয়া সত্যিই সমস্যা হবে।”, বলে জানাচ্ছেন অনেকেই।

দেখুন ট্যুইট চিত্র-

Read Also: ভারতের ‘3D’ ক্রিকেটারের করুণ পরিণতি, জানালেন অবসরের সিদ্ধান্ত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *