রবিবার এই বছর আইপিএলের (IPL 2026) লিগ পর্বের লড়াই শেষ হয়েছে। শেষ পর্যন্ত প্লে অফ’এ জায়গা করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru), গুজরাট টাইটান্স (Gujarat Titans), সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Haydrabad) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। লিগ পর্বের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিপক্ষে।
এই ম্যাচে দিল্লির হয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন কেএল রাহুল (KL Rahul)। এর মধ্যেই এবার এই তারকা ব্যাটসম্যানের প্রাক্তন সতীর্থ ক্রিকেটারের মৃত্যুর খবর সামনে এল। ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন এই ভারতীয় ক্রিকেটার।
Read More: “নুতন অধিনায়ক নিয়ে শুরু করব..”, নেতৃত্ব হারাচ্ছেন পান্থ, চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল LSG !!
মারা গেলেন ভারতীয় ক্রিকেটার-

বর্তমানে আইপিএল নিয়ে মেতে রয়েছে ক্রিকেট ভক্তরা। অসংখ্য তরুণ ক্রিকেটারদের সঙ্গে সঙ্গে অভিজ্ঞ তারকাদেরও জ্বলে উঠতে দেখা যাচ্ছে। এর মধ্যেই এবার ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন কেএল রাহুলের সতীর্থ এবং কর্নাটকের রঞ্জি ট্রফি জয়ী দলের সদস্য। কর্নাটক ক্রিকেটে নিজের পরিচয় তৈরি করেছিলেন এসএল অক্ষয় (SL Akshay)। রবিবার রাজ্যের ডিভিশন লিগ ম্যাচে মাঠে নামেন এই ক্রিকেটার।
ম্যাচ চলাকালীন চার ওভার বল করেছিলেন। তারপর স্লিপে ফিল্ডিং করতে দেখা যায়। ফিল্ডিং করার সময় হঠাৎ করেই তার মাথা ঘুরে যায়। ফলে দ্রুত অক্ষয়কে ড্রেসিংরুমে নিয়ে যাওয়া হয়। এরপরই অসুস্থ হয়ে কার্যত লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে হাসপাতলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু রাস্তাতেই তার মৃত্যু হয়। এই মর্মান্তিক খবর সামনে আসতেই শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় ক্রিকেট মহলে।
শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেট-

এসএল অক্ষয়ের মৃত্যুর খবরটি সোশ্যাল মিডিয়া পোস্ট করে জানান প্রাক্তন ক্রিকেটার ডোড্ডা গণেশ (Dodda Ganesh)। তিনি লেখেন, “ক্রিকেট মহলে সত্যিই এটি খুবই দুঃখের একটি খবর। ৩৯ বছর বয়সি পেস বোলার এসএল অক্ষয়। ওকে আমি খুব কাছ থেকে দেখেছি। অনূর্ধ্ব ১৯ স্তর থেকেই আমি চিনতাম। শোক প্রকাশ করার মতো আমার কাছে কোনো ভাষা নেই। ২০১১-১২ সালে কর্ণাটকের হয়ে সাফল্য পেয়েছিলেন। পরিবারকে এই কঠিন সময় শক্তি পাক।”
উল্লেখ্য অক্ষয় ২০১৪-১৫ কর্নাটকের রঞ্জি ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন। তবে প্রথম একাদশে সুযোগ পাননি। কর্নাটকের এই দলে সেই সময় ছিলেন রবিন উথাপ্পা (Robin Uthappa), মায়াঙ্ক আগারওয়ালের (Mayank Agarwal) মতো তারকা। অক্ষয় প্রথম শ্রেণীর ক্রিকেটে ৬ ম্যাচে সংগ্রহ করেছেন ১৮ টি উইকেট।