রবিবার এই বছর আইপিএলের (IPL 2026) লিগ পর্ব শেষ হয়েছে। দিনের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ওয়াংখেড়ের মাটিতে মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে মাঠে নেমেছিল। ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নেয় রিয়ান পরাগরা (Riyan Parag)। ফলে প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও পাঞ্জাব কিংস (Punjab Kings)। উল্লেখ্য রাজস্থানের বিপক্ষে মুম্বাইয়ের হয়ে চাপের মুখে ব্যাট হাতে ভরসা দেওয়ার চেষ্টা করেছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। এর মধ্যেই ভারতীয় টি-টোয়েন্টি অধিনায়কের চোটের বিষয়ে গুঞ্জন তৈরি হয়েছিল। এবার সেই বিষয়ে সূর্যকুমার মুখ খুললেন।
Read More: ‘জোরু কা গুলাম…’ মাহিকার জন্য দল ছাড়লেন হার্দিক, খেলবেন না মৌসুমের শেষ ম্যাচ !!
ব্যাট হাতে লড়াই চালান সূর্যকুমার-

এই বছর সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করে। কিন্তু এই তারকা টুর্নামেন্টে ব্যাট হাতে ফর্মে ছিলেন না। ৯ ম্যাচে মাত্র ২৪২ রান সংগ্রহ করেছিলেন। ব্যাটিং স্ট্রাইক রেট ছিল মাত্র ১৩৬.৭২। এই বছর আইপিএলেও তাকে ব্যাট হাতে জ্বলে উঠতে দেখা যায়নি। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ব্যাটিং অর্ডারে ছাপ ফেলতে ব্যর্থ হন। তবে রবিবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময় ব্যাট হাতে জ্বলে ওঠেন এই তারকা।
গুরুত্বপূর্ণ সময় ৪২ বলে ৬০ রান করেন তিনি। তার ব্যাট থেকে আসে ৩ টি চার এবং ৪ টি ছয়। তবে এই লড়াই কাজে আসেনি। রাজস্থান ৩০ রানে জয় ছিনিয়ে নেয়। অন্যদিকে এই বছর আইপিএলে সূর্যকুমার যাদব ১৩ ম্যাচে ২৭০ রান সংগ্রহ করেছেন। হাঁকিয়েছেন মাত্র ২ টি অর্ধশতরান। ব্যাটিং স্ট্রাইক রেট ছিল মাত্র ১৪৭.৫৭।
চোটের জল্পনা নিয়ে মন্তব্য-

চলতি আইপিএলের মধ্যে সূর্যকুমার যাদবের চোট নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে। এমনকি এই কারণে জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কের পদ থেকেও বাদ পড়তে পারেন বলে জল্পনা শুরু হয়। এবার এই বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন এই তারকা ব্যাটসম্যান। তিনি কার্যত সমালোচকদের কাছে বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন। সম্প্রতি এক ক্রিকেট বিষয়ক আলোচনায় বিশ্বকাপ জয়ী অধিনায়ক উল্লেখ করেন যে তার কব্জিতে চোট পাওয়ার খবরটি সম্পূর্ণ মিথ্যে।
তিনি বলেন, “আমি বিষয়টি স্পষ্ট করে দিতে চাই। যারা কব্জির চোট নিয়ে কথা বলছেন তারা ক্রিকেটের কিছু বোঝেন না। কারণ আমার যদি কব্জিতে সত্যি চোট বা কিছু সমস্যা থাকত তাহলে ম্যাচে এবং অনুশীলনে এই ধরনের শট খেলতে পারতাম না। বিশেষ করে আমার ফ্লিপ শটগুলো যা সম্পূর্ণ আমার কব্জির মোচড় এবং হ্যান্ড-আই কো-অর্ডিনেশনের ওপর নির্ভরশীল। সেগুলো আমি কোনোভাবেই খেলতে পারতাম না। আমি আইপিএলে হয়তো রান পাইনি কিন্তু কঠোর পরিশ্রম করে গেছি সবসময়।”