কাজে এল না রাহানের লড়াই, দিল্লির কাছে লজ্জার হার দিয়ে যাত্রা শেষ করল KKR !! 1

আজ আইপিএলে (IPL 2026) ইডেন গার্ডেন্সে লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। এই ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন আজিঙ্কা রাহানে‌ (Ajinkya Rahane)। তবে এই সিদ্ধান্ত দলের জন্য কাজে আসেনি। ব্যাট হাতে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান কে এল রাহুল (KL Rahul)। তার দুরন্ত ইনিংসে ২০৪ রানের লক্ষ্যমাত্রা দেয় দিল্লি। এই রান তাড়া করতে নেমে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান রাহানে। তবে এই লড়াই শেষ পর্যন্ত কাজে আসেনি।

Read More: ‘জোরু কা গুলাম…’ মাহিকার জন্য দল ছাড়লেন হার্দিক, খেলবেন না মৌসুমের শেষ ম্যাচ !!

জ্বলে ওঠেন কেএল রাহুল-

কাজে এল না রাহানের লড়াই, দিল্লির কাছে লজ্জার হার দিয়ে যাত্রা শেষ করল KKR !! 2
KKR vs DC | Image: Getty Images

আজ দিল্লি ক্যাপিটালসের হয়ে ওপেনিং করতে আসেন অভিষেক পোরেল (Abhishek Porel) এবং কেএল রাহুল। আজ অভিষেক বড়ো ইনিংস গড়তে পারেননি। ১৮ বলে ২২ রান করে মাঠ ছাড়েন। তার ব্যাট থেকে আসে ৪ টি চার। তবে এরপর রাহুল এবং সাহিল পারাখের (Sahil Parakh) সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। সাহিল ১৭ বলে ২৪ রান করে লড়াই চালান। এই তরুণ ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে ৩ টি চার এবং ১ টি ছয়। তবে রাহুল করেন ৩০ বলে ৬০ রান। ৫ টি চার এবং ৪ টি ছয় মেরে এই অভিজ্ঞ তারকা দলকে শক্তিশালী জায়গায় পৌঁছে দেন।

এছাড়াও আজ অক্ষর প্যাটেল ২৫ বলে ৩৯ রান করেন। অধিনায়ক ইনিংসটি সাজিয়েছিলেন ৩ টি চার এবং ২ টি ছয় দিয়ে। ফলে ২০ ওভারে দিল্লি ৫ উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করে নেয়। উল্লেখ্য কলকাতার হয়ে আজ সৌরভ দুবে (Saurabh Dubey) ৪ ওভারে ২৮ রান দিয়ে তুলে নেন ২ টি উইকেট।

লজ্জার হার KKR’এর-

কাজে এল না রাহানের লড়াই, দিল্লির কাছে লজ্জার হার দিয়ে যাত্রা শেষ করল KKR !! 3
KKR vs DC | Image: Getty Images

আজ কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেনিং করতে নেমে ফিন অ্যালেন (Finn Allen) ১৩ বলে ২০ রান করে আউট হয়ে যান। এছাড়াও মনিশ পান্ডের (Manish Pandey) ব্যাট থেকে আসে ১৬ বলে ২৫ রান। তবে এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আজিঙ্কা রাহানে ব্যাট হাতে দলকে সামনে থেকে এগিয়ে নিয়ে যান। অধিনায়ক আজ ৩৯ বলে ৬৩ রান সংগ্রহ করেন। তিনি হাঁকিয়েছিলেন ৪ টি চার এবং ৪ টি ছয়। অন্যদিকে এরপর রোভম্যান পাওয়েল (Rovman Powell) দলকে ভরসা দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি ২১ বলে ২৯ রান করলেও তা কাজে আসেনি।

নাইট বাহিনী ১৮.৪ ওভারে ১৬৩ রানে অলআউট হয়ে যায়। ৪০ রানে জয় ছিনিয়ে নিয়েছে দিল্লি‌। উল্লেখ্য দ্বিতীয় ইনিংসে ৩ টি করে উইকেট পেয়েছেন লুঙ্গি এনগিডি (Lungi Ngidi) ও কুলদীপ যাদব (Kuldeep Yadav)।

Read Also: হাড়ে চিড় নিয়েও খেলছেন বরুণ, KKR’এর সিদ্ধান্ত ঘিরে বিতর্ক, মুখ খুললেন প্রধান কোচ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *