আইপিএলের মাঝে বোর্ড প্রেসিডেন্টের বাড়িতে চললো গু&লি, জড়ালো বিষ্ণোই গ্যাংয়ের নাম !! 1

একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL 2026)। লিক পর্যায়ে বাকি রয়েছে আর মাত্র দুটি ম্যাচ। শেষ দুই ম্যাচেই বিচার হবে কোন দলটি শেষ মুহূর্তে প্লে-অফে পৌঁছাবে। আপাতত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, গুজরাট টাইটান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ পৌঁছে গিয়েছে প্লে-অফে। তবে এখনও পর্যন্ত চতুর্থ দলের জন্য লড়াই চলছে এই লড়াইয়ে চারটি দলই রয়ে আছে। তবে, আইপিএলের মাঝে বোর্ড প্রেসিডেন্টের বাড়িতে চললো গুলি।

সম্প্রতি কানাডা ক্রিকেট এমন এক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে স্বচ্ছতা, নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। বোর্ড প্রেসিডেন্ট অরবিন্দ খোসরার (Arwinder Khosa) বাড়িতে ভোর রাতে গুলিবর্ষণের ঘটনা তারই প্রতিফলন। স্থানীয় পুলিশের তদন্ত অনুযায়ী ভোর রাতে চারটে চল্লিশ মিনিট নাগাদ বাড়ি লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি চালানো হয়। যদি ওই সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ আহত হয়নি। এই ঘটনার পিছনে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের যোগাযোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে কানাডা ক্রিকেট বোর্ড গুরুতর অভিযোগের মুখে রয়েছে। বিশেষ করে দল নির্বাচন নিয়ে হুমকি ম্যাচ ফিক্সিং এর অভিযোগ উঠেছে।

বোর্ড প্রেসিডেন্টের বাড়িতে হামলা

প্রেসিডেন্ট
Arwinder Khosa | Image: Twitter

একটি আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, কর্তাদের সরাসরি হুমকি দেওয়া হয়েছিল যে, নির্দিষ্ট খেলোয়াড়দের দল থেকে বাদ দেওয়া যাবে না। বাদ দিলেই বিপদে পড়বে। এই অভিযোগের কেন্দ্রে রয়েছেন কানাডা দলের অধিনায়ক দিলপ্রীত বাজওয়া। একটি ম্যাচে তার পারফরম্যান্স নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। ওই ওভারে অস্বাভাবিকভাবে রান দেওয়া এবং নো বল ওয়াইডের উপস্থিতি আরো সন্দেহ বাড়িয়ে দিয়েছে। যদিও সেটি নিয়ে এখনো তদন্ত চলছে। আইসিসির পক্ষ থেকে বিশেষভাবে কিছু জানানো হয়নি, তবুও বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সন্দেহে দানা বেধেছে। অন্যদিকে ফাঁস হওয়া অডিও ক্লিপে প্রাক্তন কোচ খুররম চৌহানের মন্তব্য আরো প্রশ্ন তুলেছে। তিনি ইঙ্গিত দিয়েছেন যে কিছু সিদ্ধান্ত বাইরে চাপের ফলে নেওয়া হয়েছে।

Read More: বৈভব-ঈশানদের ঘিরে বিহারের IPL স্বপ্ন, টাকার বৃষ্টি করতে প্রস্তুত ব্যবসায়ী !!

আবার প্রাক্তন হেড কোচ পুবুদু দাসানায়েকের আইনি লড়াইয়ে দেখিয়ে দিয়েছে যে সমস্যাটা শুধু বাইরের নয়, ভিতরে ও গভীর সংকট রয়েছে। এই পুরো ঘটনা প্রবাহে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়েও গভীর প্রশ্ন উঠেছে। এই ঘটনা আন্তর্জাতিক ক্রিকেট স্তরে ও বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। প্রতিবেদনে সূত্রে এক মন্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, “ওরা সরাসরি বলেছিল, ‘এই এই খেলোয়াড়দের দলে নিতেই হবে। ওদের দল থেকে বাদ দিলেই বিপদ, আমরা সব জানি তোমাকে নিয়ে, কোথায় থাকো তুমি। বিষ্ণোই গ্রুপ থেকে পালাতে পারবে না।’ এই ধরনের হুমকি দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, এই বিতর্কে উঠে এসেছে কানাডা জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক দিলপ্রীত বাজওয়ার নামও। টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন চেন্নাইতে কিউইদের বিরুদ্ধে তাঁর করা একটি ওভার নিয়ে উঠছিল প্রশ্ন। ওই ওভারে একটি নো বল ও একটি ওয়াইড-সহ ১৫ রান দিয়েছিলেন। যা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। কয়েকজন ব্যক্তি নিজেদের বিষ্ণোই গ্যাংয়ের প্রতিনিধি বলে পরিচয় দিয়ে এক ক্রিকেটারকে হুমকি দেয় যে, দিলপ্রীত বাজওয়া এবং আরও এক খেলোয়াড়কে সমর্থন না করা হয়, তা হলে তাঁর ও তাঁর পরিবারের উপর বিপদ নেমে আসতে পারে।

Read Also: ‘মুটকি টার পাশে বৌদি…’ শরীর নিয়ে কুরুচিকর কটাক্ষের জবাব! ট্রোলারদের একহাত নিলেন সচিন-কন্যা

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *