KKR: আইপিএল ২০২৬-এর লিগ পর্ব এখন শেষ বাঁকে এসে পৌঁছেছে। ইতিমধ্যেই প্লে-অফের তিনটি দল নিশ্চিত হয়ে গেলেও, চতুর্থ ও শেষ টিকিটটি ঘিরে উত্তেজনা তুঙ্গে। এই জায়গার দৌড়ে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে পাঞ্জাব কিংস (PBKS) এবং রাজস্থান রয়্যালস। অন্যদিকে এখনও গাণিতিকভাবে আশা টিকিয়ে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। গতকাল রাতে রুদ্ধশ্বাস লড়াইয়ে অনবদ্য জয় ছিনিয়ে নিলো পাঞ্জাব কিংস এবং পয়েন্ট তালিকার ভিত্তিতে চতুর্থ স্থানে উঠে আসলো তারা। পাশাপশি, এই জয়ের পর প্লে-অফের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল তারা।
পাঞ্জাবের জয়ে মাথায় হাত KKR’এর

গতকাল মরণ-বাঁচন ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করলেন পাঞ্জাব দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও উইকেট কিপার ব্যাটসম্যান প্রভসিমরন সিং (Prabhsimran Singh)। তাঁদের ব্যাটে ভর করেই লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে প্লে-অফের দৌড়ে টিকে রইল পঞ্জাব কিংস। টানা ছয় ম্যাচে পরাজয়ের পর অবশেষে জয়ের মুখ দেখল দলটি। অন্যদিকে এই হারের ফলে এবারের আইপিএল অভিযান শেষ হল কেকেআরের। গতকাল ম্যাচের কথা বলতে গেলে, প্রথমে ব্যাট করতে নেমে লখনউ ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে। দলের হয়ে সবচেয়ে বড় ইনিংস খেলেন জশ ইংলিস। তিনি ৪৪ বলে ৭২ রান করেন। এছাড়া আয়ুষ বাদোনি মাত্র ১৮ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন।
Read More: ইডেনে KKR’এর শেষ ম্যাচে থাকবেন শুভেন্দু অধিকারী, জল্পনা নিয়ে চর্চা তুঙ্গে !!
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে অর্থাৎ পাওয়ার প্লের মধ্যেই দুই খেলোয়াড়কে হারিয়ে ফেলে পাঞ্জাব কিংস। তবে, শ্রেয়স আইয়ার ও প্রভসিমরন সিং পাল্টা আক্রমণ জারি রেখে পন্থদের ব্যাকফুটে ঠেলে দেন। প্রভসিমরন ৬৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। আর শ্রেয়স আইয়ার খেলেন অনবদ্য শতরানের ইনিংস, যা আইপিএল কেরিয়ারে তাঁর প্রথম সেঞ্চুরি। তাঁদের দুরন্ত ব্যাটিংয়ে ১২ বল বাকি থাকতেই ৭ উইকেটের জয় তুলে নেয় পঞ্জাব কিংস। এই জয়ের ফলে ১৪ ম্যাচ শেষে পঞ্জাবের সংগ্রহ দাঁড়াল ১৫ পয়েন্ট। তাদের নেট রানরেটও অনেকটা বেড়েছে। ফলে চাপ আরও বাড়ল কলকাতা নাইট রাইডার্সের ওপর। কেকেআরকে এখন শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে যাতে নেট রানরেটে পঞ্জাবকে টপকে যাওয়া যায়।
KKR’এর সামনে কঠিন সমীকরণ

যদিও, প্লে-অফের পুরো সমীকরণ নির্ভর করছে রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের ফলের উপরও। বিকেলে মুম্বাই ইন্ডিয়ান্স – এর উপরেই টিকে রয়েছে তিন দলের ভাগ্য। মুম্বাই যদি রাজস্থানকে পরাস্ত করে তাহলে পাঞ্জাব ও কেকেআর উভয় দল টিকে থাকবে, তখন দিল্লির বিরুদ্ধে KKR’এর ম্যাচটিতে যেকোনো মূল্যে রাহানেদের জিততে হবে এবং পাঞ্জাবের নেট রানরেট থেকে এগিয়ে যেতে হবে। যদি, KKR বনাম দিল্লি ম্যাচে প্রথমে ব্যাটিং করে দিল্লি ১৮০ রান বানায় তাহলে নাইট বাহিনীকে সেই রান আনুমানিক ১৪ ওভারের মধ্যে তাড়া করতে হবে। আর যদি নাইট রাইডার্স প্রথমে ব্যাটিং করে ২০০ রান বানায় তাহলে ৭৭ রানের ব্যাবধানে ম্যাচ জিততে হবে তাদের প্লে-অফের জন্য কোয়ালফাই করতে। অন্যদিকে, রাজস্থান যদি মুম্বাই ইন্ডিয়ান্সকে পরাস্ত করতে সক্ষম হয় তাহলে কেকেআর আর পাঞ্জাব উভয় দল প্লে-অফের দৌড় থেকে যাবে ছিটকে।