Hardik Pandya Will Join Chennai Super Kings IPL 2027

আইপিএলের (IPL 2026) মঞ্চে অন্যতম সফল দল হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এবং চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) নিজেদের জায়গা করে নিয়েছে। কিন্তু গত কয়েক বছরে তাদের পারফর্ম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। এই বছরও মুম্বাই ও চেন্নাই প্লে অফে পৌঁছাতে পারেনি। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) অধিনায়ক হিসেবে প্রভাব ফেলতে সম্পূর্ণ ব‌্যর্থ হন। এই অলরাউন্ডারের ভূমিকা ইতিমধ্যেই সমালোচনার মুখে পড়েছে। ফলে এবার তাকে নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে টিম ম্যানেজমেন্ট। এই তারকা অলরাউন্ডার চেন্নাই দলে ট্রেড হয়ে যেতে পারেন বলে খবর সামনে এসেছে। যা নিয়ে ক্রিকেট মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

Read More: “নুতন অধিনায়ক নিয়ে শুরু করব..”, নেতৃত্ব হারাচ্ছেন পান্থ, চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল LSG‌ !!

প্রভাব ফেলতে পারেনি CSK ও MI-

IPL শেষ হতেই CSK'তে যাচ্ছেন হার্দিক পান্ডিয়া, অধিনায়ককে নিয়ে বড়ো সিদ্ধান্ত মুম্বাইয়ের !! 1
CSK vs MI | Image: Getty Images

এই বছর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) পরাজিত করে যাত্রা শুরু করেছিল। কিন্তু তারপর মুম্বাই ৮ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে পরাজিত হয়ে কার্যত প্লে অফের দৌড় থেকে ছিটকে যায়। ১৪ ম্যাচের মধ্যে ১০ ম্যাচে হারের সম্মুখীন হয়ে যাত্রা শেষ করেছে হার্দিক পান্ডিয়ারা‌ (Hardik Pandya)। লিগ পর্বের শেষ ম্যাচে মুম্বাই রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিপক্ষে মাঠে নেমেছিল।

ম্যাচে রাজস্থানের দেওয়া ২০৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে লড়াই চালান সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। কিন্তু এম‌আই শেষ পর্যন্ত ৩০ রানে পরাজিত হয়। অন্যদিকে টুর্নামেন্টে ১৪ ম্যাচের মধ্যে ৮ ম্যাচে হারের সম্মুখীন হয়ে ছিটকে গেছে চেন্নাই সুপার কিংস‌ও। রুতুরাজ গায়কোয়াডের নেতৃত্বে একেবারেই প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছে হলুদ বাহিনী। শেষ ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের মুখে ৮৯ রানে গুজরাট টাইটান্সের বিপক্ষে পরাজিত হয় সিএসকে।

চেন্নাই’তে হার্দিক-

হার্দিক পান্ডিয়া ipl
Hardik Pandya | Image: Getty Images

নেতৃত্বে দায়িত্বে সম্পূর্ণ ব্যর্থ হবার সঙ্গে সঙ্গে হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার হিসেবেও এই বছর আইপিএলে প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছেন। তিনি ১০ ম্যাচে ২১০ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে শিকার করেছেন মাত্র ৪ টি উইকেট। ফলে এবার সমালোচনার মুখে হার্দিককে দল থেকে বাদ দিতে চলেছেন কর্মকর্তারা বলে খবর সামনে এসেছে‌। সূত্র অনুযায়ী তাকে ২০২৭ আইপিএলের আগে চেন্নাই সুপার কিংসে ট্রেড করা হতে পারে।

সূত্র অনুযায়ী এই তারকা অলরাউন্ডারের বদলে চেন্নাই থেকে আয়ুশ মাহাত্রে (Ayush Mhatre) এবং শিবম দুবেকে (Shivam Dube) তুলে নিয়ে চমক দিতে চাইছে নিতা আম্বানির (Nita Ambani) দল। এই বছর আইপিএলে আয়ুশ ৬ টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন। তার ব্যাট থেকে আসে ২০১ রান। অন্যদিকে শিবম দুবে ১৩ ম্যাচে ২৭০ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে ১ টি উইকেট তুলে নিয়েছেন।

Read Also: রাজস্থানের জয়ে বিদায় KKR’র, প্লে-অফের স্বপ্ন শেষ নাইটদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *