IPL 2026: ধর্মশালায় আজ আইপিএল ২০২৬-এর কোয়ালিফায়ার-১ ম্যাচে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স (RCB vs GT)। দুই দলই এবারের মরশুমে ধারাবাহিক পারফরম্যান্স করেছে। ফলে ফাইনালে ওঠার দৌড়ে এই ম্যাচকে ঘিরে বাড়ছে উত্তেজনা। ধর্মশালার উচ্চতায় কোন দল নিজেদের সেরাটা দিতে পারে, সেটাই এখন বড় প্রশ্ন। প্রথমেই নজর থাকবে ফিল সল্টের (Philip Salt) ফিটনেসের দিকে। ইংল্যান্ডের এই ওপেনার ভারতে ফিরলেও তাঁর আঙুলের সমস্যার কারণে এখনও পুরোপুরি নিশ্চিন্ত নয় আরসিবি টিম ম্যানেজমেন্ট। শেষ লিগ ম্যাচের আগে তাঁকে আঙুলে ব্যান্ডেজ বেঁধে দেখা গিয়েছিল। অন্যদিকে জ্যাকব বেথেল চোটের কারণে দেশে ফিরে যাওয়ায় ওপেনিং কম্বিনেশন নিয়ে কিছুটা চাপ রয়েছে বেঙ্গালুরু শিবিরে। যদিও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ভেঙ্কটেশ আইয়ারের আক্রমণাত্মক ব্যাটিং কিছুটা স্বস্তি দিয়েছে দলকে। আরসিবির মিডল অর্ডার নিয়েও রয়েছে প্রশ্ন। জিতেশ শর্মা এখনও পর্যন্ত বড় ইনিংস খেলতে পারেননি। একইসঙ্গে স্পিনার সুয়াশ শর্মার পারফরম্যান্সও খুব একটা ধারাবাহিক নয়।
বোলিং বিভাগে জস হ্যাজেলউডের উপর বিশেষ দায়িত্ব থাকবে। গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ান এই পেসারের অভিজ্ঞতা দলের জন্য বড় ভূমিকা নিতে পারে। অন্যদিকে গুজরাট টাইটান্স বেশ ভারসাম্যপূর্ণ দল হিসেবেই নিজেদের প্রমাণ করেছে। শুভমন গিল (Shubman Gill) ও সাই সুদর্শনের (Sai Sudharsan) ওপেনিং জুটি এই মরশুমে ধারাবাহিকভাবে রান করেছে। তিন নম্বরে জস বাটলারের উপস্থিতি গুজরাটের ব্যাটিংকে আরও শক্তিশালী করেছে। এছাড়া মিডল অর্ডারে ওয়াশিংটন সুন্দরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তবে গুজরাটের সবচেয়ে বড় শক্তি তাদের পেস আক্রমণ। মহম্মদ সিরাজ, কাগিসো রাবাডা, জেসন হোল্ডার এবং প্রসিদ্ধ কৃষ্ণ – এই চার পেসারের বিরুদ্ধে রান করা সহজ হবে না আরসিবির ব্যাটারদের জন্য। ধর্মশালার পিচে যদি সামান্যও সুইং বা অতিরিক্ত বাউন্স থাকে, তাহলে গুজরাটের পেস বিভাগ ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।
Read More: “আমার মাঠে ফিরব..”, KKR’এর বিপর্যয়ের মধ্যে নিজের ভবিষ্যৎ নিয়ে বার্তা স্পট করলেন রাহানে !!
RCB vs GT, IPL 2026 QUALIFIER 1 পিচ ও আবহাওয়া রিপোর্ট

ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়ামের পিচকে সাধারণত অন্যান্য আইপিএল ভেন্যুর মতো ব্যাটসম্যানদের জন্য আদর্শ ধরা হয় না। ধর্মশালার মাঠ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১,৪৫৭ মিটার উচ্চতায় অবস্থিত। ফলে এখানে বল দ্রুত ব্যাটে আসে এবং বড় শট খেলাও তুলনামূলক সহজ হয়। এখানে পেসাররা বেশ ভালো সুবিধা পেয়ে থাকেন, ফলে রান তোলা তুলনামূলক কঠিন হয়ে যায়। বিশেষ করে ম্যাচের দ্বিতীয় ইনিংসে বোলাররা বাড়তি সাহায্য পাওয়ায় রান তাড়া করতে নামা দলগুলোর কাজ আরও কঠিন হয়ে পড়ে। এই মাঠে প্রথম ইনিংসের গড় স্কোর সাধারণত ১৬০ রানের আশেপাশে থাকে, আর জয়ের জন্য নিরাপদ স্কোর ধরা হয় প্রায় ১৬৫ রান। ম্যাচ চলাকালীন আবহাওয়া ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা খুবই কম, ফলে পুরো ম্যাচ নির্বিঘ্নে হওয়ার সম্ভাবনাই বেশি। আর এখানকার আবহাওয়া বেশ আরামদায়ক, খেলোয়াড়রা এই ভেন্যুতে খেলতে বেশ পছন্দ করে থাকেন।
RCB vs GT মুখোমুখি পরিসংখ্যান (HEAD to HEAD)

আরসিবি এবং গুজরাট টাইটান্স এখন পর্যন্ত মোট আটবার মুখোমুখি হয়েছে। দুই দলই চারটি করে ম্যাচ জিতেছে। ফলে পরিসংখ্যানের নিরিখেও লড়াই যথেষ্ট সমানে সমান।
- ম্যাচ সংখ্যা: ৮
- আরসিবি জিতেছে: ৪
- গুজরাট টাইটান্স জিতেছে: ৪
IPL 2026, RCB vs GT সম্ভাব্য একাদশ
গুজরাট টাইটান্স (GT): সাই সুদর্শন, শুভমন গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), নিশান্ত সিন্ধু, ওয়াশিংটন সুন্দর, জেসন হোল্ডার, রশিদ খান, রাহুল তেওয়াতিয়া, কাগিসো রাবাডা, আর্শাদ খান, মহম্মদ সিরাজ। ইমপ্যাক্ট প্লেয়ার: প্রসিদ্ধ কৃষ্ণ।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB): বিরাট কোহলি, ভেঙ্কটেশ আইয়ার / ফিল সল্ট, দেবদত্ত পাড়িক্কল, রজত পাতিদার (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ক্রুণাল পাণ্ডিয়া, রোমারিও শেফার্ড, ভুবনেশ্বর কুমার, জস হ্যাজেলউড, সুয়াশ শর্মা, রাসিখ সালাম দার। ইমপ্যাক্ট প্লেয়ার: টিম ডেভিড।