আইপিএলে বাকি রয়েছে প্লে-অফের আর চারটি ম্যাচ। আইপিএলের মত বড় মঞ্চে হাজার হাজার দর্শকের মাঝে কিছু মুখ হঠাৎ করেই চোখে পড়ে। এবারের আইপিএলের প্রথমার্ধে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছিল পাঞ্জাব কিংস (PBKS)। তবে, শেষ পর্বে পাঞ্জাবের পারফরম্যান্স একেবারেই ভালো ছিল না। শেষ সাত ম্যাচে কেবলমাত্র একটি জয় পেয়েছিল পাঞ্জাব। এরপর রাজস্থানের কাছে মুম্বাই হারতেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হলো পাঞ্জাব কিংসকে। চলতি আইপিএলে ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) ক্যাপ্টেন্সি ছিল প্রশংসনীয়, তবে হারের ডবল হ্যাটট্রিক তাদের টুর্নামেন্ট থেকে ছিটকে দিলো। তবে শ্রেয়াসের শুধু ক্যাপ্টেন্সি নয় তার ব্যক্তিগত খবরও সামনে উঠে এসেছে।
শ্রেয়াসের নামে নতুন সম্পর্কের গুঞ্জন শুনতে পাওয়া যাচ্ছে। আইপিএলের মঞ্চে এক পরিচিত মুখ হলেন জান্নাত খান। পাঞ্জাব কিংসের ম্যাচ চলাকালীন গত মৌসুমে তাকে বেশ দেখতে পাওয়া যেত। এখন সেভাবে ক্যামেরার সামনে তাকে না দেখতে পাওয়া গেলেও শ্রেয়াস আইয়ারের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন বেশ শুনতে পাওয়া যাচ্ছে। তার আনন্দ এবং খেলার প্রতি ভালোবাসা অন্যদের থেকে তাকে আলাদা করে তোলে। তবে তিনি শুধুমাত্র একজন সমর্থক নন, তিনি একজন পেশাদার মডেল এবং ক্রীড়া সাংবাদিক হিসেবে দলের সঙ্গে যুক্ত। ২০২৫ সালে তিনি পাঞ্জাব কিংসের সঙ্গে যুক্ত হন। শুধুমাত্র মাঠের বাইরে অনুষ্ঠান পরিচালনা করাই তার কাজ নয়, খেলোয়ারদের সঙ্গে আলাপ-চারিতা টিমের ভেতরের গল্প দর্শকদের সামনে ফুটিয়ে তোলাই হল তার কাজ।
প্রেমের গুঞ্জন শ্রেয়াস আইয়ারকে ঘিরে

তাকে প্রায়শই দেখা যায় দলের সহ মালিক প্রীতি জিন্টার সাথে। জান্নাতের এই জীবনযাত্রার পথ মোটেই সহজ ছিল না। খুব অল্প বয়সে তিনি ক্যারিয়ার শুরু করেন। মাত্র ১৩ বছর বয়সে তিনি মডেলিং জগতে পা রাখেন। তাকে অনুপ্রেরণা জুগিয়ে ছিল তার পরিবার। তার মা একজন অভিনেত্রী। যিনি সিরিয়াল এবং রিয়েলিটি শোতে কাজ করতেন। সেই সূত্রে তিনি নিয়মিত শুটিং সেটে যেতেন। আর তখন থেকেই বুঝতে পারেন যে ক্যামেরার সামনে কাজ করাই তার আসল অগ্রহ। তারপর থেকেই তিনি ধীরে ধীরে নিজেকে গড়ে তোলেন। কিন্তু তিনি কখনো পড়াশোনাকে অবহেলা করেননি।
অনলাইন ক্লাসের মাধ্যমে পড়াশোনা চালিয়ে যেতেন তিনি। গুরুত্বপূর্ণ পরীক্ষা গুলোতে ভালো ফলও করেন। এর পাশাপাশি পেশাগত ভাবে নিজেকে উন্নত করতে তিনি কোকোবেরি ইনস্টিটিউটে প্রশিক্ষণ নেন। জান্নাত ইতিমধ্যেই মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। যা তাকে পরিচিতি এনে দিয়েছে। কিন্তু ভবিষ্যতে তিনি অভিনয়ে নিজের জায়গা তৈরি করতে চান। ক্রিকেটের প্রতি তার ভালবাসা সবসময়ই ছিল। তাই পাঞ্জাব কিংসের সঙ্গে যুক্ত হওয়া তার ক্যারিয়ারের একটা বড় মোড়। শ্রেয়াসের দিদির সাথেও একাধিক বার দেখা গিয়েছে তাকে। যদিও শ্রেয়াস বা জন্নত তাদের সম্পর্ক নিয়ে আলোকপাত করেননি।