একজন অধিনায়কের পারফরম্যান্স শুধু তার রানের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তার দলের ফলাফলের উপরেও নির্ভরশীল। কিন্তু লখনৌ সুপার জায়েন্টস এর অধিনায়ক ঋষভ পন্থের (Rishabh Pant) সাম্প্রতিক ফর্ম এবং আত্মবিশ্বাস নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। ২০২৫ সালের আইপিএলে মাত্র ২৬৯ রান এবং চলমান মৌসুমে ২৮৬ রান করেন তিনি, যা একজন অধিনায়কের পক্ষে খুবই সামান্য। গত মৌসুমের সপ্তম স্থানে শেষ করেছিল লখনৌ সুপার জায়েন্টস। আর এবার দশম স্থানে সম্পন্ন হতে চলেছে তাদের যাত্রা। ফলে স্বাভাবিকভাবে ঋষভের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে প্রাক্তন ক্রিকেটাররা পন্থকে দল থেকে বাদ দেওয়ার কথাও জানিয়েছে। ভারতীয় ক্রিকেটার লক্ষীপতি বালাজি সরাসরি লখনৌয়ের টিম ম্যানেজমেন্টের দিকে আঙুল তুলেছেন।
তিনি বলেছেন, “এলএসজি ঋষভ পন্থকে নির্দিষ্ট একটা জায়গায় খেলায় না। ও কোয়ালিটি বাঁ হাতি ব্যাটার। কখনো ও ওপেন করে কখনো তিন নাম্বারে ব্যাট করে আবার কখনো মিডিল অডারে খেলে। তবে ওর মিডিল অর্ডারে খেলা উচিত, ওটাই ওর জায়গা। ভারতের হয়েও ও মিডিল অর্ডারের কার্যকরী হয়েছে।” বালাজি আরও বলেন যে, “টপ অর্ডারে ট্রাইক রেট ওর জন্য একটা বড় চ্যালেঞ্জ। উপরের দিকে ব্যাট করলে একটা নির্দিষ্ট স্ট্রাইক রেট বজায় রাখতে ঝুঁকি নিতে হবে। আর এখানেই সমস্যায় পড়ে যাচ্ছে।” পন্থ মূলত একজন আক্রমণাত্মক ব্যাটসম্যান। ১৪ ওভারের পরে নামলে ও নিজের শটগুলো স্বাভাবিকভাবে খেলতে পারে।
Read More: TOP 3: এই ৩ তারকা যাদের IPL শেষে KKR থেকে বাদ দেওয়া ছাড়া উপায় নেই !!
LSG থেকে ছাঁটাই ঋষভ পন্থ

বালাজির কথায়, পন্থের ১৪ ওভারের পর নামা উচিত। সেই পর্যন্ত সামলানোর জন্য ওদের অনেক শক্তিশালী ব্যাটিং পাওয়ার আছে। তারপরও নেমে ভালোভাবে শর্ট খেলতে পারবে। প্রসঙ্গত উল্লেখ্য লখনৌ সুপার জায়ান্টস ২০২৬ আইপিএল মৌসুমে ২৭ কোটি টাকায় নিলামে নিয়েছিল ঋষভ পান্থকে। সুতরাং আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হওয়ায় তাকে ঘিরে প্রত্যাশাও ছিল অনেক বেশি। কিন্তু পান্থ সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই তাকে ঘিরে বিতর্ক উঠেছে ক্রিকেট মহলে। বেশ কিছু সূত্রের দাবি, ঋষভ পন্থকে আগামী মৌসুমের আগে ছাঁটাই করতে চলেছে। গত মৌসুমে ও এই মৌসুম জুড়ে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। যে কারণে লখনৌ শিবিরে আর হয়তো দেখতে পাওয়া যাবে না পন্থকে। আবার এক সূত্র দাবি জানিয়েছে ঋষভ পন্থকে নাকি আবার দিল্লি ক্যাপিটালস দল ফিরিয়ে আনতে চলেছে এবং তাঁর হাতেই দায়িত্ব তুলে দেবে।