ডাফির-ভুবনেশ্বরের দুরন্ত বোলিং'এ ফাইনালে RCB, রাহুলের লড়াইয়ে গুজরাটের মুখ রক্ষা !! 1

এই বছর আইপিএলে (IPL 2026) প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছানোর লড়াইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) হাইভোল্টেজ ম্যাচে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) মুখোমুখি হয়। প্রথম ইনিংসে দলের হয়ে ব্যাট হাতে জ্বলে ওঠেন রজত পাটিদার (Rajat Patidar)। এছাড়াও ওপেনিং করতে নেমে ছন্দে ছিলেন বিরাট কোহলিও (Virat Kohli)। ফলে ২৫৫ রানের লক্ষ্যমাত্রা দেয় আরসিবি।‌ এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে রান তাড়া করতে নেমে গুজরাট একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায়। বল হাতে কঠিন প্রশ্ন ছুঁড়ে দেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) থেকে জশ হ্যাজেলউড (Josh Hazlewood)।

Read More: ১৫ বছরেই আকাশছোঁয়া স্বপ্ন, টি-টোয়েন্টিতে ২০০ রান করতে চান বৈভব !

বিশাল লক্ষ্যমাত্রা দেয় RCB-

ডাফির-ভুবনেশ্বরের দুরন্ত বোলিং'এ ফাইনালে RCB, রাহুলের লড়াইয়ে গুজরাটের মুখ রক্ষা !! 2
RCB vs GT | Image: Getty Images

আজ প্রথম ইনিংসে ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) ওপেনিং করতে নেমে ৭ বলে ১৯ রান করে মাঠ ছাড়েন। এইরকম পরিস্থিতিতে দেবদত্ত পাড্ডিকালের (Devdutt Padikkal) সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি বাঁধেন বিরাট কোহলি। দুজনে মিলে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। আজ পাড্ডিকাল ১৯ বলে ৩০ রান করে ফিরে যান। বিরাটের ব্যাট থেকে আসে ২৫ বলে ৪৩ রান। এই তারকা ৫ টি চার এবং ১ টি ছয় দিয়ে ইনিংসটি সাজিয়েছিলেন। এরপর কিছুটা ছন্দ হারালেও দলের আত্মবিশ্বাস ফিরিয়ে আনেন ক্রুনাল পান্ডিয়া (Krunal Pandya) এবং রজত পাটিদার‌।

ক্রনাল আজ ২৮ বলে ৪৩ রান করে চমক দেন। হাঁকান ৫ টি চার এবং ২ টি ছয়। তবে অধিনায়ক শেষ পর্যন্ত মাঠে দাঁড়িয়ে ছিলেন। রজত পাটিদারের ব্যাট থেকে আসে ৩৩ বলে অপরাজিত ৯৩ রান। ৫ টি চার এবং ৯ টি ছক্কা হাঁকিয়ে বিপক্ষ বোলারদের চাপের মুখে ফেলে দেন এই তারকা। ফলে আরসিবি প্রথম ইনিংসে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৪ রান সংগ্রহ করে। উল্লেখ্য গুজরাটের হয়ে ২ টি করে উইকেট পেয়েছিলেন কাগিসো রাবাডা (Kagiso Rabada) এবং জেসন হোল্ডার (Jason Holder)।

গুজরাটের লজ্জার হার-

ডাফির-ভুবনেশ্বরের দুরন্ত বোলিং'এ ফাইনালে RCB, রাহুলের লড়াইয়ে গুজরাটের মুখ রক্ষা !! 3
RCB vs GT | Image: Getty Images

দ্বিতীয় ইনিংসে আজ ওপেনিং করতে নেমে সাই সুদর্শন (Sai Sudarshan) ৯ বলে ১৪ রান করে ফিরে যান। শুভমান গিল (Shubman Gill) করেন ৭ বলে ২ রান। এরপর জস বাটলার (Josh Buttler) ১১ বলে ২৯ রান করে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তবে ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউডের বোলিং’এ ব্যাটিং অর্ডার বিপর্যয়ের মুখে পড়ে। ফলে গুজরাট ৫১ বলে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল। ওয়াশিংটন সুন্দর (Washington Sundor) করেন ৮ রান। জেসন হোল্ডার (Jason Holder) খাতাই খুলতে পারেননি।

তবে দলের সম্মান রক্ষার লড়াই দায়িত্ব কাঁধে তুলে নেন রাহুল তেওয়াটিয়া (Rahul Tewatia)। তিনি ৪৩ বলে ৬৮ রান করেন। তার ব্যাট থেকে আসে ৮ টি চার এবং ৪ টি ছয়। ফলে গুজরাট ১৯.৩ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে। ফলে আরসিবি ৯২ রানে বিশাল জয় ছিনিয়ে নেয়। উল্লেখ্য আজ বেঙ্গালুরুর হয়ে জ্যাকব ডাফি (Jacob Duffy) ৪ ওভারে ৩৯ রান দিয়ে ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করেন। ভুবনেশ্বর কুমার ৪ ওভারে মাত্র ২৮ রান দিয়ে ২ টি উইকেট তুলে নেন।

Read Also: ‘ফের আপত্তিকর মেসেজ!’ কোহলির সঙ্গে নাম জড়াতেই বিস্ফোরক অভিযোগ হেড পত্নী জেসিকার

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *