IPL 2026: চলতি আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স। টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে বিধ্বংসী ব্যাটিং করতে দেখা গেল আরসিবি দলকে। আরসিবি দলের হয়ে, ভেঙ্কটেশ আইয়ার (১৯), বিরাট কোহলি (৪৩), দেবদত্ত পাদিক্কাল (৩০), রজত পতিদার (৯৩*), ক্রুনাল পান্ডিয়া (৪৩), টিম ডেভিড (৪) এবং জিতেশ শর্মা (১৫) রান বানান। প্রথম কোয়ালিফায়ারে ৫ উইকেটে ২৫৪ রান বানিয়ে ফেলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স দল যা গুজরাটের তাড়া করার বাইরে। বলা যেতে পারে শীর্ষ তিন ব্যাটসম্যান ব্যাতিত গুজরাটের ব্যাটসম্যানদের মধ্যে সেভাবে রান দেখা যায়নি গত কয়েক মৌসুম জুড়ে। একাধিক মিস ফিল্ডিং এবং ক্যাচ ফেলার কারণে অনেক রান খরচ করে ফেলে দলটি।
ফাইনালে পৌছালো আরসিবি

রান তাড়া করতে এসে, শুরু থেকেই ব্যাকফুটে ছিল গুজরাট টাইটান্স। পাওয়ার প্লের ভিতরে ৫ উইকেট হারিয়ে ফেলে দল। সাই সুদর্শন (১৪), শুভমান গিল (২), জস বাটলার (২৯), নিশাত সিন্ধু (৫), ওয়াসিংটন সুন্দর (৮), জেসন হোল্ডার (০)। পাওয়ার প্লের মধ্যে একাধিক উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় গুজরাট। পরপর পাঁচ উইকেট হারানোর পর এটা নিশ্চিত ছিল গুজরাটের পক্ষে এই ম্যাচ জেতা আর সম্ভব নয়। গুজরাটের হয়ে সর্বাধিক ৬৮ রান বানান রাহুল তেওয়াটিয়া। তাছাড়া, রশিদ খান (৮), কাগিসো রাবাদা (৯), মোহম্মদ সিরাজ (৫) ও প্রসিদ্ধ কৃষ্ণ (৬) রান বানান। ১৬২ রানেই গুটিয়ে যায় গুজরাট। ৯২ রানে ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গেল আরসিবি। অন্যদিকে গুজরাটের আরও একটি সুযোগ রয়েছে দ্বিতীয় কোয়ালিফায়ারে যেখানে সানরাইজার্স ও রাজস্থানের বিরুদ্ধে জয়ী দলকে খেলতে দেখা যাবে।
Read More: IPL 2026: ডাফির-ভুবনেশ্বরের দুরন্ত বোলিং’এ ফাইনালে RCB, রাহুলের লড়াইয়ে গুজরাটের মুখ রক্ষা !!
আজকের ম্যাচের পর সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে। এক ভক্ত লিখেছেন, “এখন আরসিবি খেলছে ফাইনালে পৌঁছানোর জন্য এবং এমআই/সিএসকে খেলছে দর্শকদের মন জয় করার জন্য।”, আর এক ভক্তের দাবি, “গুজরাট আহমেদাবাদে বাইরে আর এক পাকিস্তান দল।” অন্য এল ভক্ত লিখেছেন, “শুভমান গিল সময়েই অকেজো হয়ে পড়ে।” আর এক ভক্তের দাবি, “সিরাজ আরিসবির হয়ে খেলার দিনগুলো ভুলতে পারিনি।”
দেখেনিন টুইট
When you thought of a dhaansu instagram caption but team didn't win pic.twitter.com/OASuB7g6Mc
— Sagar (@sagarcasm) May 26, 2026
RCB entering IPL final yet again! pic.twitter.com/81cEhsviVz
— Sagar (@sagarcasm) May 26, 2026
Blud changed RCB's legacy.
2/2 Finals under Rajat's Captaincy 💀 pic.twitter.com/KUFTf6lfMV
— TukTuk Academy (@TukTuk_Academy) May 26, 2026
Sometimes I feel bad for Rajat Patidar 🫡 pic.twitter.com/Qth59XBxXG
— Homie (@homelander_yyy) May 26, 2026
Aaj dekhenge yeh Shubman Gill kya caption daalega Instagram pe pic.twitter.com/QwgXZ6Mywk
— Pakchikpak Raja Babu (@HaramiParindey) May 26, 2026
Bowled 4 bouncers in an over, even pacers won't do that man 😭😭 pic.twitter.com/1K5UWsrAHE
— EpicCommentsTelugu (@EpicCmntsTelugu) May 26, 2026