মুখ্যমন্ত্রী হতে না পারার আক্ষেপ? মমতা বন্দ্যোপাধ্যায়কে সমবেদনা নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলী !! 1

সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) সিএবি (CAN) প্রেসিডেন্ট হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন‌। তার তত্ত্বাবধানে ইডেন গার্ডেন্সে আইপিএলের ম্যাচগুলি সফলভাবে অনুষ্ঠিত হয়‌। এই বছর পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের মধ্যেই ম্যাচগুলি আয়োজন করা হয়েছিল। বিজেপি সরকার দায়িত্ব গ্ৰহণের পর নতুন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষকে (Dilip Ghosh) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ম্যাচ দেখার জন্য ইডেনে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল।

অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির (Mamata Banerjee) সঙ্গেও সৌরভ গাঙ্গুলীর যথেষ্ট ভালো সম্পর্ক ছিল। বিধানসভা ভোটের ফলাফল আসার পর মমতার সঙ্গে সৌরভের কথা হয়েছিল কিনা এবার এই সেই বিষয়ে গুরুত্বপূর্ণ খবর সামনে এল। এছাড়াও দাদা মুখ্যমন্ত্রী হ‌ওয়ার জল্পনার বিষয়েও মুখ খুলেছেন।

Read More: ১৫ বছরেই আকাশছোঁয়া স্বপ্ন, টি-টোয়েন্টিতে ২০০ রান করতে চান বৈভব !

প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিষয়ে সৌরভ-

মুখ্যমন্ত্রী হতে না পারার আক্ষেপ? মমতা বন্দ্যোপাধ্যায়কে সমবেদনা নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলী !! 2
Sourav Ganguly | Image: Twitter

১৫ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের সরকারে দায়িত্ব পালন করেছিল। এই সময় সৌরভ গাঙ্গুলীকে একাধিক সরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায়। ২০২৩ সালে রাজ্যে বিদেশি বিনিয়োগ আনার উদ্দেশ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেন সফর পর্যন্ত করেছিলেন। ফলে সৌরভ রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত যাচ্ছেন কিনা তা নিয়েও জল্পনা তৈরি হয়ে। অন্যদিকে সম্প্রতি তৃণমূলকে বিপুল আসনে হারিয়ে সরকার গড়েছে বিজেপি।

নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার আনন্দবাজার’কে দেওয়া এক সাক্ষাৎকারে ভোটের ফলাফল আসার পর প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে কিনা সেই বিষয়ে মুখ খুললেন সৌরভ। মহারাজ বলেন, “আমি কখনও রাজনৈতিক মঞ্চে যাইনি। রাজনীতি করি না। আর আমার সঙ্গে কার কী কথা হবে তা একেবারেই ব্যক্তিগত বিষয়।”

মুখ্যমন্ত্রী হাওয়ার ছিলেন দাবিদার-

সৌরভ গাঙ্গুলি
Sourav Ganguly | Image: Getty Images

একাধিক সময় সৌরভ গাঙ্গুলি সক্রিয়ভাবে রাজনীতিতে আসতে চলেছেন বলে বিভিন্ন সময় জল্পনা সামনে উঠে এসেছিল। তৃণমূল নয় বরং বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ হিসাবেও তাকে দেখা যাবে বলে খবর সামনে উঠে আসে। এই বিষয় সৌরভ বলেন, “আমি কখন‌ও মুখ্যমন্ত্রী হতে চাইনি। ওই বাসে ওঠার চেষ্টাও করেনি কখন‌ও। রাজনীতি করতে চাইলে যখন চাইব করতে পারি। কিন্তু আমি চাই না।”

এর সঙ্গেই দিলীপ ঘোষের আইপিএল ম্যাচ দেখতে আসার বিষয়ে মহারাজ বলেন, “দিলীপ বাবু অনেকদিন ধরেই মাঠে আসছেন। আইপিএলের সময় আমি মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ জানিয়েছিলাম। প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ জানিয়েছি। এইগুলো আমাদের প্রটোকলের মধ্যে রয়েছে। নতুন ক্রীড়ামন্ত্রীকেও আমি আমন্ত্রণ জানিয়েছি। আগের ক্রীড়ামন্ত্রী যার টিকিট পেতেন ততগুলো টিকিট‌ই পাঠানো হয়েছে।”

Read Also: ‘ফের আপত্তিকর মেসেজ!’ কোহলির সঙ্গে নাম জড়াতেই বিস্ফোরক অভিযোগ হেড পত্নী জেসিকার

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *