২০২৬ আইপিএল মৌসুমে পাঁচবারের মুম্বাই ইন্ডিয়ান্স (MI) দলের পারফরম্যান্স ছিল যথেষ্ট হতাশা জনক। ৫ বারের চ্যাম্পিয়ন দলটি এবার তাদের যাত্রা শেষ করেছে পয়েন্ট টেবিলের নবম স্থানে। আর এই ব্যর্থতার পেছনে উঠে এসেছে দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নাম। হার্দিক পান্ডিয়া এবারের আইপিএলে একেবারেই ছন্দে ছিলেন না। তাঁর বাজে ক্যাপ্টেন্সির পাশাপশি তাঁর ব্যাটিং ও বোলিং পারফরম্যান্সও ছিল খুবই সাধারণ। ১০টি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২২.৮৯ গড়ে এবং ১৩৮.২৬ স্ট্রাইক রেটে ২০৬ রান বানিয়েছেন, তাছাড়া বল হাতে নিয়েছেন ৪ উইকেট।
আইপিএল মৌসুমে ব্যর্থ হার্দিক পান্ডিয়া

এই পরিপ্রেক্ষিতে দলের ব্যাটিং কোচ কায়রন পোলার্ড বলেন যে, “অধিনায়ক হিসেবে হার্দিক কে নিয়ে আলোচনা সুযোগ রয়েছে ব্যক্তিগতভাবে ও যতটা আশা করেছিল ততটা পারেনি।” ১৪ টি ম্যাচের মধ্যে মাত্র চারটিতে জয়, এই পারফরম্যান্স মুম্বাইয়ের মতো দলের পক্ষে একদমই গ্রহণযোগ্য নয়। পোলার্ড বলেন, “আমাদের দলকে নেতৃত্ব দেওয়ার জন্য যা যা দরকার সব রকম সুযোগ-সুবিধা দিয়েছি। কাউকে ব্যক্তিগতভাবে দোষারোপ করা উচিত নয়, কারো দিকে নির্দিষ্ট আঙুল তোলাও ঠিক নয়।” হার্দিক একজন আক্রমণাত্মক এবং আত্মবিশ্বাসী ক্রিকেটার হিসেবে বিবেচিত। কিন্তু এবারে তার দিক থেকে আশানুরূপ পারফরম্যান্স আসেনি। ব্যাটিং বোলিং দুই দিক থেকেই তিনি ব্যর্থ হয়েছেন।
Read More: মুখ্যমন্ত্রী হতে না পারার আক্ষেপ? মমতা বন্দ্যোপাধ্যায়কে সমবেদনা নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলী !!
এ ছাড়া ব্যাটিং লাইনআপে কোন ধারাবাহিকতা ছিল না বোলিংয়ের দিক থেকেও ব্যর্থ। এ প্রসঙ্গে পোলাড বলেন, “হার্দিক অধিনায়ক হিসেবে যথেষ্ট চেষ্টা করেছে আমরা শিবিরের সকলেই চেষ্টা করেছি। কিন্তু কোন কিছুই এবার আমাদের পক্ষে আসেনি।” মুম্বাই বরাবরই দীর্ঘমেয়াদি পরিকল্পনায় বিশ্বাসী কিন্তু ২০২০ সালের পর থেকে তারা এখনো পর্যন্ত ফাইনালে উঠতে পারেনি। এ প্রসঙ্গে পোলার্ড বলেন, “আমাদের একসঙ্গে বসে আলোচনা করতে হবে। দলের জন্য সবচেয়ে ভালো জিনিস গুলো নির্ধারণ করতে হবে। কি করতে হবে এখনই কারোর পক্ষে বলা সম্ভব নয়। আমাদের দুর্বলতা গুলো ঠিক করে শক্তিশালীভাবে ফিরে আসতে হবে। হাতে এখনো বারো মাস সময় আছে।” অর্থাৎ এই ১২ মাসের মধ্যেই মুম্বাই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। ২০২৭ মৌসুম হবে মুম্বাইয়ের ঘুরে দাঁড়ানোর জন্য আরও একটা সুযোগ।