২০২৬ আইপিএল মৌসুমে লখনৌ সুপার জায়েন্ট এর যাত্রা টা ছিল একদমই হতাশা এবং ব্যর্থতায় ঘেরা। ২০২৪ এর পর কে এল রাহুলকে ছেড়ে দিয়ে ঋষভ পন্থকে (Rishabh Pant) ফ্র্যাঞ্চাইজি বড় অর্থে বিনিয়োগ করেছিল।সুতরাং তার কাছ থেকে ফ্র্যাঞ্চাইজির প্রত্যাশাও ছিল অনেক বেশি। কিন্তু সেই আশা তিনি রাখতে পারেননি। দলটি শুরু থেকেই সংগ্রাম করেছে। কিন্তু কখনোই নিজেদের সেরাটা দিতে পারেনি। একের পর এক পরাজয়ের পর দলটি আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। ব্যাটিং বোলিং ফিল্ডিং সব ক্ষেত্রেই ব্যর্থতা চোখে পড়ার মতো। পাঞ্জাবের বিরুদ্ধে তাদের শেষ ম্যাচের পরাজয় সেই ব্যর্থতারই প্রতীক। ফলে দলটি প্লে অফের আগেই ছিটকে যায়। এই হারের পর টিম ম্যানেজমেন্টের হতাশা চরম পর্যায়ে পৌঁছায়।
ঋষভ পন্থকে ছাঁটাই করবে LSG

এই ব্যর্থতার পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে উঠে আসছে দলের নেতৃত্ব নিয়ে। ঋষভ পান্থ একজন প্রতিভাবান ব্যাটসম্যান এবং ম্যাচ উইনার হলেও তিনি প্রত্যাশা মত পারফরম্যান্স দেখাতে পারেননি। যা তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। টম মুডি এই পরিস্থিতিতে স্পষ্ট বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন দলকে নতুন করে গড়ে তুলতে হবে। সুতরাং দলটি একটি বড় পরিবর্তনের দিকে এগোচ্ছে। তিনি স্পষ্ট করেছেন যে নেতৃত্ব নিয়ে নতুন করে ভাবা হচ্ছে। এই মন্তব্য থেকেই বোঝা যায় যে ফ্র্যাঞ্চাইজি আর ঝুঁকি নিতে চাইছে না।পান্থ এর অধিনায়কত্বে ২৮ টি ম্যাচের মধ্যে দশটিতে জয় পেয়েছে লখনৌ আর ১৭টি ম্যাচে পরাজয়, জয়ের হার মাত্র ৩৫.৭১ শতাংশ। এটা যেকোনো দলের পক্ষেই হতাশা জনক।
Read More: মুখ্যমন্ত্রী হতে না পারার আক্ষেপ? মমতা বন্দ্যোপাধ্যায়কে সমবেদনা নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলী !!
নতুন ভাবেই দল সাজাবেন গোয়েঙ্কা

লখনৌ সুপার জায়েন্টস এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। যদি তারা দলটি নতুন ভাবে তৈরি করে, তাহলে পরের মৌসুমে দলটি আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে পারে। এখন আগামী মৌসুমে দলকে ঘুরে দাঁড়াতে গেলে নেতৃত্বে বদল আনতেই হবে। দলের নতুন অধিনায়ক হিসেবে স্কোয়াডে থাকা তিন খেলোয়াড়কে দায়িত্ব দেওয়া যেতে পারে। লখনৌ দলে রয়েছেন মিচেল মার্শ (Mitchell Marsh) যিনি অস্ট্রেলিয়া দলের টি-টোয়েন্টি অধিনায়ক, রয়েছেন এইডেন মার্করাম যিনি দক্ষিণ আফ্রিকার ওডিআই অধিনায়ক ও SA T20’তে ক্যাপ্টেন হিসাবে ট্রফিও রয়েছে তাঁর। তবে, বেশ কিছু সূত্রের দাবি আসন্ন আইপিএলে লখনৌ দলের অধিনায়ক হিসেবে জশ ইংলিশকে (Josh Inglish) দেখতে পাওয়া যাবে। ব্যাট হাতে বেশ ভালো ছন্দে রয়েছেন তিনি এবং তিনি ক্যাপ্টেন্সিও করেছেন আগে তাই দলের প্রথম সিদ্ধান্ত তিনিই হতে চলেছেন বলে দাবি সূত্রের।