খেলা নয়, এবার গড়বেন ক্রিকেটার! কোচিংয়ে নামছেন MS ধোনি, বড় ইঙ্গিত CSK কর্তাদের 1

আইপিএল প্রায় শেষের পথে, ২০০৮ সালে শুরু হওয়া আইপিএল থেকে এখনও পর্যন্ত ৪ জন খেলোয়াড় টিকে রয়েছেন যারা প্রথম মৌসুম থেকে খেলে আসছেন। চারজন খেলোয়াড়কে নিয়ে ভক্তদের মধ্যে বেশ আবেগ রয়েছে। আর সেই আবেগের অন্যতম নাম হলো মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni)। কিন্তু ২০২৬ এর আইপিএলে গোটা মৌসুম জুড়ে তার অনুপস্থিতি সমস্ত ক্রিকেটপ্রেমীদের হতাশ করেছে। মরশুমের শুরুতেই জানা গিয়েছিল চোটের কারণের জন্য তিনি প্রথম কয়েকটা ম্যাচ খেলতে পারবেন না।

চোটের কারণে আইপিএলে খেলতে পারেননি ধোনি

ধোনি
MS Dhoni | Image: Getty Images

কিন্তু সময় যত এগিয়েছে তত শোনা গিয়েছে যে তিনি সম্পূর্ণ ফিট হওয়া সত্বেও মাঠে নামবেন না, কারণ তিনি টিম কম্বিনেশন নষ্ট করতে চাননি অর্থাৎ দলের স্বার্থেই তিনি নিজেকে সরিয়ে রেখেছিলেন। এই সিদ্ধান্ত ই ধোনীকে অন্য সকলের থেকে আলাদা করে তোলে। এরপর থেকেই সমর্থকদের মধ্যে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করে। তাহলে কি ধোনির আইপিএল ক্যারিয়ার এখানেই শেষ হয়ে গেল? এই প্রশ্নের পরিপ্রেক্ষিতেই চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন স্পষ্ট করে জানিয়েছেন যে, “আমরা ও কে দলের সঙ্গে চিরকালের জন্য রাখতে চাই। ও যে কোন পদে দলের সঙ্গে যুক্ত থাকুক না কেন।” তিনি আরো বলেন যে, “আমরা ওকে সিএসকে তে যে কোন পদে চিরকালের জন্য রাখতে চাই, সেটা খেলোয়াড়, কোচ কিংবা মেন্টর হিসেবে যেকোনো পদই হোক না কেন। তবে এটা নির্ভর করবে ও কি সিদ্ধান্ত নেয় তার ওপর।

Read More: অবসর ঘোষণার পাঁচ দিনের মধ্যেই বিদেশি লিগে বিজয় শঙ্কর, নতুন দল পেলেন তারকা অলরাউন্ডার !!

অর্থাৎ পরের মৌসুমে ধোনি কে হয়তো এক নতুন ভূমিকায় দেখা যেতে পারে। ধোনির ক্রিকেট ক্যারিয়ার শুধুমাত্র মাঠে ব্যাট বলের মধ্যেই সীমাবদ্ধ নয়। তিনি একজন দলের লিডার, যিনি একটি দলকে বারবার সাফল্যের দিকে নিয়ে গিয়েছেন। যদিও ২০২৬ এর পুরো মরশুমে তিনি খেলেননি, তবে সিএসকের শেষ ম্যাচে হোম গ্রাউন্ডে তার উপস্থিতি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ম্যাচ শেষে মাঠ প্রদক্ষিণও করেন তিনি। এমএস ধোনির ক্রিকেট ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যায় ২৭৮টি ম্যাচে ৫৪৩৯ রান, গড় ৩৮.৩০ এবং স্ট্রাইক রেট ১৩৭.৪৫। যা একজন উইকেট কিপার ব্যাটারের জন্য অসাধারণ সাফল্য।

Read Also: মুখ্যমন্ত্রী হতে না পারার আক্ষেপ? মমতা বন্দ্যোপাধ্যায়কে সমবেদনা নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *