মুম্বাইয়ের যাত্রা শেষ, হার্দিকের CSK'তে যাওয়ার বিষয়ে সিলমোহর দিলেন প্রাক্তন তারকা !! 1

এই বছর আইপিএলে (IPL 2026) প্লে অফে পৌঁছানোর লড়াই বর্তমানে শেষ হয়েছে। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) সহ চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) মতো টুর্নামেন্টের সফর দলগুলি শেষ চারে পৌঁছাতে পারিনি। অধিনায়ক হিসেবে প্রভাব ফেলতে ব্যর্থ হন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। এই তারকা অলরাউন্ডারের ভূমিকা ইতিমধ্যেই টিম ম্যানেজমেন্টের আতস কাঁচের তলায় রয়েছে। এর মধ্যেই তিনি চেন্নাই সুপার কিংসের যেতে পারেন বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রবিচন্দ্রন আশ্বিন (Ravichandran Ashwin)। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে।

Read More: TOP 4: এই ৪ ক্রিকেটার আগামী IPL’এ হারাচ্ছেন নেতৃত্বের দায়িত্ব, স্পষ্ট করলেন প্রাক্তন তারকা !!

Ipl 2025 মুম্বই, হার্দিক
Hardik Pandya | Image: Getty Images

২০২৪ সালে মুম্বাই ইন্ডিয়ান্সে হার্দিক পান্ডিয়াকে আবারও ফিরিয়ে আনা হয়েছিল। রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে দিয়ে এই তারকা অলরাউন্ডারকে নেতৃত্বের দায়িত্বে নিয়ে আসা হয়। এই সিদ্ধান্ত নিয়ে এই সময় ভক্তদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। গত বছর হার্দিকের নেতৃত্বে মুম্বাই প্লে অফে পৌঁছেছিল। কিন্তু ফাইনালে জায়গা করে নিতে পারেনি দল। অন্যদিকে এই বছর মুম্বাই কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করে।

এরপর ৮ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে হারের সম্মুখীন হয়ে চাপের মুখে পড়ে যায়।‌ শেষ পর্যন্ত ১৪ ম্যাচের মধ্যে ১০ ম্যাচে হারের সম্মুখীন হয়ে ছিটকে গেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। শেষ ম্যাচে রোহিত শর্মারা মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিপক্ষে। ম্যাচে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ছাড়া ব্যাট হাতে আর কেউ সেইভাবে প্রভাব ফেলতে পারেননি। রিয়ান পরাগরা (Riyan Parag) ৩০ রানে জয় ছিনিয়ে নেয়।

চেন্নাইয়ের পথে হার্দিক-

Kkr
Hardik Pandya | Image: Getty Images

হার্দিক পান্ডিয়া নেতৃত্বের দায়িত্বে ব্যর্থ হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাট এবং বল হাতেও প্রভাব ফেলতে পারেননি। এই বছর আইপিএলে তিনি ব্যাট হাতে ১০ ম্যাচে সংগ্রহ করেন ২০৬ রান। সংগ্রহ করেছেন মাত্র ৪ টি উইকেট। ফলে দলের মধ্যে কার্যত কোণঠাসা হয়ে পড়েছেন বলে খবর সামনে এসেছিল। ‌এর মধ্যেই তিনি চেন্নাই সুপার কিংসে যেতে পারেন বলে জল্পনা উস্কে দিলেন রবিচন্দ্রন আশ্বিন। সোশ্যাল মিডিয়ায় এক ভক্ত তাকে প্রশ্ন করেন মাথিশা পাথিরানা‌কে (Matheesha Pathirana) দল ছেড়ে দিলে চেন্নাই তাকে পাওয়ার জন্য ঝাঁপাবে কিনা।

এর উত্তরে অশ্বিন লেখেন, “পাথিরানা, ০৭:০৭ এবং স্টোকস।” আমরা জানি মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) সঙ্গে ৭ সংখ্যাটি জড়িয়ে আছে। সম্প্রতি হার্দিক পান্ডিয়া একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেন। সেখানে দেখা যায় তিনি সিনেমা দেখছেন এবং তার পাশে মোবাইলে সময় দেখা যায় ০৭:০৭ লেখা। ফলে তখন থেকেই এই তারকা অলরাউন্ডার চেন্নাইয়ে আসতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছিল। ‌তার এই জল্পনায় এবার সিলমোহর দিলেন রবিচন্দ্রন আশ্বিন বলাই যায়।

Read Also: ভারতের বিপক্ষে টেস্ট ও ওডিআই সিরিজের দল ঘোষণা আফগানিস্তানের, বাদ পড়লেন রশিদ খান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *