রিজার্ভ ডে নেই, বৃষ্টিতে দ্বিতীয় কোয়ালিফায়ার ভেস্তে গেলে শেষ হয়ে যাবে এই দলের স্বপ্ন! 1

IPL 2026 Qualifier 2: আজকের আইপিএল দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। শুক্রবার চণ্ডীগড়ের মাঠে মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালস (GT vs RR)। এই ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে উঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে ৩১ মে শিরোপা জয়ের লড়াইয়ে নামবে। আপাতত এলিমিনেটরে দুরন্ত জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসে ভরপুর রাজস্থান। সানরাইজার্স হায়দ্রাবাদকে হারানোর জন্য তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) একাই তান্ডব চালিয়েছেন। মাত্র ২৯ বলে ৯৭ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। তাঁর বিধ্বংসী ব্যাটিংই রাজস্থানকে কোয়ালিফায়ার ২-এ পৌঁছে দিয়েছে।

বৃষ্টিতে ভেস্তে যেতে পারে ফাইনাল খেলার স্বপ্ন

Ipl 2026
GT vs RR | Images: Getty Images

অন্যদিকে, প্রথম কোয়ালিফায়ারে ব্যাঙ্গালুরুর কাছে বড় ব্যবধানে হারতে হয়েছে গুজরাটকে। ৯২ রানের সেই পরাজয়ের ফলে সরাসরি ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া করে তারা। তবে নিয়ম অনুযায়ী দ্বিতীয় সুযোগ পাচ্ছে শুভমন গিলের (Shubman Gill) দল, আর সেই সুযোগ কাজে লাগাতেই মরিয়া টাইটান্স শিবির।এবারের লিগ পর্বে গুজরাটের পারফরম্যান্স ছিল অনেক বেশি ধারাবাহিক। তারা ১৮ পয়েন্ট ও +০.৬৯৫ নেট রান রেট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে শেষ করে। অন্যদিকে রাজস্থান ১৬ পয়েন্ট এবং +০.১৮৯ নেট রান রেট নিয়ে চতুর্থ স্থানে ছিল। ফলে আবহাওয়া বড় ভূমিকা নিতে পারে এই ম্যাচে।

Read More: খেলা নয়, এবার গড়বেন ক্রিকেটার! কোচিংয়ে নামছেন MS ধোনি, বড় ইঙ্গিত CSK কর্তাদের

আইপিএলের প্লে-অফে আলাদা রিজার্ভ ডে না থাকায় বৃষ্টি হলে জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। ম্যাচ পুরোপুরি ভেস্তে গেলে প্রথমে সুপার ওভারের চেষ্টা করা হবে। সেটাও সম্ভব না হলে লিগ টেবিলে এগিয়ে থাকা দল ফাইনালে পৌঁছে যাবে। সেই হিসেবে সুবিধাজনক অবস্থানে রয়েছে গুজরাট টাইটান্স। তবে আপাতত স্বস্তির খবর, সন্ধ্যার পর চণ্ডীগড়ে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দুপুরে শিলাবৃষ্টির আশঙ্কা থাকলেও ম্যাচের সময় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনাই বেশি। সন্ধ্যা ৬টায় তাপমাত্রা প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, যা ধীরে ধীরে রাত বাড়ার সঙ্গে কমে ২৬ ডিগ্রির আশেপাশে নেমে আসবে। ফলে দর্শকরা একটি বাধাহীন হাইভোল্টেজ ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছেন। শেষবার ২০২২ সালে দুই দল এলিমিনেটরে মুখোমুখি হয়েছিল। যেখানে দুই বারেই গুজরাট রাজস্থানকে পরাস্ত করেছিল। এই মৌসুমে দুই দল একে অপরের বিরুদ্ধে একটি করে ম্যাচ জিতেছে।

Read Also: “বুক চিতিয়ে লড়াই করতে…” ভবিষ্যতেও KKR’এর ক্যাপ্টেন থাকছেন রাহানে, করলেন এই মন্তব্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *