আজ আইপিএলের (IPL 2026) এলিমিনেটর হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Haydrabad)। ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রিয়ান পরাগ (Riyan Parag)। তবে এই সিদ্ধান্ত কার্যকরী হয়নি। প্রথম দিকে একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় রাজস্থান। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) একদিক থেকে ধরে রেখে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। আজ ধৈর্য্যের পরিক্ষা দেন এই তরুণ তারকা। সঙ্গে রবীন্দ্র জাদেজাও (Ravindra Jadeja) ভরসা দেন।
Read More: মুম্বাই এখন অতীতের পাতায়, লখনউয়ের জার্সিতে নতুন ভূমিকায় ফিরছেন হার্দিক পান্ডিয়া !!
চাপের মুখে পড়ে যায় রাজস্থান-

আজ রাজস্থানের হয়ে ওপেনিং করতে আসেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। যশস্বী আজ ২ বলে মাত্র ১ রান করে মাঠ ছাড়েন। এরপর ধ্রুব জুরেল ৬ বলে ৭ রানে আউট হয়ে গেলে দল চাপের মুখে পড়ে গিয়েছিল। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে হাল ধরেন বৈভব ও রবীন্দ্র জাদেজা। জাদেজা চোটের কারণে কিছু সময় মাঠের বাইরে চলে যান। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আবারও ব্যাট হাতে হতাশ করেন রিয়ান পরাগ (Riyan Parag)।
অধিনায়ক মাঠ ছাড়েন ৬ বলে ১১ রান করে। এর সঙ্গেই দাশুন শানাকা (Dasun Shanaka) এবং জোফ্রা আর্চারও (Jofra Archer) হাল ধরতে পারেননি। ৯ বলে ৩ রান করেন শানাকা। ৪ বলে ৭ রান আসে শানাকার ব্যাট থেকে।
জ্বলে ওঠেন বৈভব-

রাজস্থান রয়্যালসের চাপের মুখে আজ বৈভব সূর্যবংশী প্রমাণ করেন যে মাথা ঠাণ্ডা রেখে তিনি পরিস্থিতি অনুযায়ীও ব্যাটিং করতে পারেন। বিপর্যয়ের মুখে ধৈর্যের পরিক্ষা দেন। দায়িত্ব নিয়ে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। ৪৭ বলে করেন ৯৬ রান। মারেন ৮ টি চার এবং ৭ টি ছয়। ভরসা দেন জাদেজাও। ডোনোভান ফারেইরাও (Donovan Ferreira) দুরন্ত ফিনিশ করেন। জাদেজা ৩৫ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন। তার ব্যাট থেকে আসে ৫ টি চার এবং ১ টি ছয়। এছাড়াও ডোনোভান ১১ বলে অপরাজিত ৩৮ রান করে জ্বলে ওঠেন।
এই তারকা হাঁকান ২ টি চার এবং ৪ টি ছয়। ফলে প্রথম ইনিংসে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৪ রান সংগ্রহ করেছে রাজস্থান। উল্লেখ্য আজ গুজরাটের হয়ে জেসন হোল্ডার (Jeson Holder) ৪ ওভারে মাত্র ২৭ রান দিয়ে ২ টি উইকেট সংগ্রহ করেন। ৪ ওভারে ৪২ রান দিয়ে ১ টি উইকেট পেয়েছেন কাগিসো রাবাডা (Kagiso Rabada)। এছাড়াও ১ টি করে উইকেট পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna) ও মহম্মদ সিরাজ (Mohammed Siraj)।