আইপিএলে ইতিহাসে মুম্বাই ইন্ডিয়ান্স মানেই একটা শক্তিশালী দল হিসেবে পরিচিত কিন্তু ২০২৬ মৌসুমে সেই দলই ভয়াবহ সংকটের মধ্যে পড়েছে। ১৪ টি ম্যাচে মাত্র চারটিতে জয় পেয়েছে মুম্বাই। যা মুম্বাইয়ের মতো ফ্র্যাঞ্চাইজির এর ক্ষেত্রে একদমই গ্রহণযোগ্য নয়। এই প্রেক্ষাপটে উঠে আসছে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার নাম। ২০২৪ সালের আগে রোহিত শর্মার (Rohit Sharma) জায়গায় হার্দিক পান্ডিয়াকে নেতৃত্বের জায়গায় নিয়ে এসে যে ভুল সিদ্ধান্ত নিয়েছিল তা এখন স্পষ্ট। কারণ রোহিতের নেতৃত্বে মুম্বাই পাঁচবার আইপিএল কাপ জিতেছে। তিনি জানেন একটি দল কিভাবে পরিচালনা করতে হয়। কিভাবে তরুণ এবং অভিজ্ঞদের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হয়।
হার্দিক পান্ডিয়াকে ছাঁটাই করছে MI পল্টন

মুম্বাই ইন্ডিয়ান্সের বর্তমান পরিস্থিতি তাদের নতুন করে ভাবতে বাধ্য করছে। এছাড়া সূত্রের দাবি হার্দিক এবং টিম ম্যানেজমেন্ট এর মধ্যে সম্পর্ক ক্রমশ খারাপ হয়েছে। একটি সফল দলের জন্য অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্ট এর সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটাই যদি অবনতির দিকে যায় তাহলে কখনোই দল সাফল্য লাভ করতে পারে না। এই পরিপ্রেক্ষিতে হার্দিক পান্ডিয়াও দল ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন। অন্যদিকে টিম ম্যানেজমেন্টও তাদের ভুল বুঝতে পেরেছে যে রোহিত শর্মার জায়গায় হার্দিককে নিয়ে আসার সিদ্ধান্তটা যে তাড়াহুড়ো করে নিয়েছিল তা এখন স্পষ্ট। এই ভুল দ্বিতীয়বার করতে তারা আগ্রহী নয়।
Read More: খেলা নয়, এবার গড়বেন ক্রিকেটার! কোচিংয়ে নামছেন MS ধোনি, বড় ইঙ্গিত CSK কর্তাদের
অধিনায়কের দৌড়ে এগিয়ে বুমরাহ

মুম্বাইয়ের পক্ষ থেকে এখন নতুন একজন অধিনায়ক খোঁজার চেষ্টা চলছে। যিনি শুধু খেলোয়াড়ই নয়, একজন প্রকৃত নেতা হয়ে উঠবেন। এই প্রেক্ষাপটে উঠে আসছে রোহিত শর্মার নাম। যদিও তিনি আবার নতুন করে অধিনায়কত্ব করতে রাজি নয়, তবুও রোহিত শর্মার আশীর্বাদ ছাড়া নতুন অধিনায়ক প্রতিষ্ঠা করাও সম্ভব নয় এমনটাই জানা যাচ্ছে। সুতরাং হার্দিক পান্ডিয়ার ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মধ্যে। আগামী কয়েক সপ্তাহ মুম্বাই ইন্ডিয়ান্সের ভবিষ্যৎ নির্ধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক হওয়ার দাবিদার সূর্যকুমার যাদব এবং জসপ্রীত বুমরাহ। তবে, এবারের আইপিএলে সূর্যের পারফরম্যান্সও ছিল খুবই সাধারণ, বুমরাহকেও সেভাবে ছন্দে দেখা যায়নি। স্কাই বিগত দুই বছর আন্তর্জাতিক ক্রিকেটেও রান পাচ্ছেন না। অন্যদিকে বুমরাহ টি-টোয়েন্ট বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করলেও আইপিএলে ফ্লপ হয়েছেন। তবে, মুম্বইয়ের পরবর্তী অধিনায়ক হিসেবে বুমরাহের নামটি বেশি শোনা যাচ্ছে।