"জঘন্য একটা দল..." রাজস্থানকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে GT, সমাজ মাধ্যমে চর্চা শুরু !! 1

IPL 2026: ফাইনালে ওঠার লক্ষ্যে আজ হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স ও রাজস্থান রয়্যালস। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ। তবে শুরুটা একেবারেই ভালো হয়নি তাদের। একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। সেই কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরেন তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। তার সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে রাজস্থানকে লড়াইয়ে ফেরান রবীন্দ্র জাদেজা। শুরুর ধাক্কা সামলাতে পারেননি যশস্বী জয়সওয়াল, মাত্র ১ রান করে ফিরে যান তিনি। ধ্রুব জুরেলও বড় রান করতে ব্যর্থ হন। এরপর রিয়ান পরাগ ও দাসুন শানাকা দ্রুত আউট হয়ে গেলে রাজস্থানের অবস্থা আরও খারাপ হয়।

কিন্তু বৈভব সূর্যবংশী দারুণ দায়িত্বশীল ইনিংস খেলেন। মাত্র ৪৭ বলে ৯৬ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ৮টি চার ও ৭টি ছক্কা। অন্যদিকে রবীন্দ্র জাদেজা ৩৫ বলে অপরাজিত ৪৫ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। শেষদিকে ডোনোভান ফারেইরার ঝোড়ো ৩৮ রানে ভর করে রাজস্থান ২০ ওভারে ৬ উইকেটে ২১৪ রান তোলে।গুজরাটের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন জেসন হোল্ডার। তিনি ৪ ওভারে ২৭ রান দিয়ে ২টি উইকেট নেন। এছাড়া কাগিসো রাবাডা একটি উইকেট শিকার করেন। ২১৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুরন্ত সূচনা করে গুজরাট টাইটান্স। ওপেনিং জুটিতে সাই সুদর্শন ও শুভমান গিল দ্রুত রান তুলতে থাকেন।

দুজনে মিলে মাত্র ৭৭ বলে ১৬৭ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেন। সাই সুদর্শন ৩২ বলে ৫৮ রান করে হিট উইকেট হয়ে ফিরলেও শুভমান গিল ছিলেন দুর্দান্ত ছন্দে। তিনি ৫৩ বলে ১০৪ রানের অসাধারণ ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ১৫টি চার ও ৩টি ছক্কা। এরপর ওয়াশিংটন সুন্দর ও জস বাটলার দ্রুত কিছু রান যোগ করেন। শেষদিকে রাহুল তেওয়াটিয়া অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ১৮.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১৯ রান তুলে নেয় গুজরাট। এর ফলে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করল তারা।

দেখেনিন টুইট

Read Also: “ইডেনে হলে এইসব হতো না..”, মেসি’কান্ড নিয়ে বিস্ফোরক তথ্য সামনে এনে মন্তব্য সৌরভ গাঙ্গুলীর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *