আইপিএলের (IPL 2026) ইতিহাসে আরও এক নতুন অধ্যায় যুক্ত করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। টুর্নামেন্টে প্রথম থেকেই তরুণ অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag) বিশেষ নজর কেড়েছিলেন। মাঠের মধ্যে ম্যাচ চলাকালীন তার একাধিক সিদ্ধান্ত বিশেষভাবে প্রশংসিত হয়। এই তারকা দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে প্লে অফে পৌঁছে দিয়েছিলেন। গতকাল দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রাজস্থান মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে। এই ম্যাচে লজ্জাজনক হারের সম্মুখীন হয়ে ছিটকে গেছে বৈভব সূর্যবংশীরা (Vaibhav Suryavanshi)। এবার এই হারের বিষয়ে বীরেন্দ্র সেহবাগ (Virender Sehwag) বিস্ফোরক মন্তব্য করলেন।
Read More: সাই-গিলের লড়াইয়ে রাজস্থানে স্বপ্ন শেষ, ঐতিহাসিক জয়ে ফাইনালে গুজরাট !!

গতকাল প্রথম ইনিংসে রাজস্থান ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে গিয়েছিল তারা। যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) থেকে ধ্রুব জুরেল (Dhruv Jurel) বিপক্ষ বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি। এইরকম পরিস্থিতিতে লড়াই চালান বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। তিনি রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। বৈভবের ব্যাট থেকে আসে ৪৭ বলে ৯৬ রান। মারেন ৮ টি চার এবং ৭ টি ছয়।
এছাড়াও জাদেজার ব্যাট থেকে আসে ৩৫ বলে অপরাজিত ৪৫ রান। ফলে ২১৫ রানের লক্ষ্যমাত্রা দেয় রাজস্থান। এই রান তাড়া করতে নেমে ব্যাট হাতে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান শুভমান গিল (Shubman Gill) এবং সাই সুদর্শন (Sai Sudarshan)। অধিনায়কের ব্যাট থেকে আসে ৫৩ বলে ১০৪ রানের দুরন্ত ইনিংস। সাই করেন ৩২ বলে ৫৮ রান। ফলে শেষ পর্যন্ত ৭ উইকেটে বিশাল জয় ছিনিয়ে নেয় গুজরাট এবং ফাইনালে প্রবেশ করে।
হারের কারণ এল সামনে-

রাজস্থান রয়্যালস এই বছর ভক্তদেরকে ট্রফি জয়ের স্বপ্ন দেখাচ্ছিল। এই কারণে তাদের গতকালের পরাজয় অনেকেই মেনে নিতে পারছেন না। অন্যদিকে এক ক্রিকেট বিষয়ক আলোচনায় বীরেন্দ্র সেহবাগ বলেন রিয়ান পরাগের (Riyan Parag) প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়া দলকে ডুবিয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, “সত্যি বলতে আমি বুঝতে পারছি না প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্তটি কার ছিল। এটা সবচেয়ে ম্যাচের খারাপ সিদ্ধান্ত। এই ধরনের পিচে প্রথমে টসে জিতে ব্যাটিং করার কোনো মানেই হয় না।
আমি বলবো রিয়ান পরাগ এবং কুমার সাঙ্গাকারা (Kumar Sangakara) পিচটি বুঝতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। আর ঠিক সেখানেই সবচেয়ে বড় ভুলটি করেছেন। আজব গুরুত্বপূর্ণ ম্যাচে ভুল সিদ্ধান্ত নেওয়ার কোনো জায়গা নেই। এই কারণেই রাজস্থান ম্যাচে হেরেছে।” উল্লেখ্য রবিবার এই বছর আইপিএলের হাইভোল্টেজ ফাইনাল ম্যাচে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স।