শতরান করতে না পারায় বৈভবকে বকাবকি রিয়ানের, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !! 1

এই বছর আইপিএল (IPL 2026) বর্তমানে চূড়ান্ত পর্বে এসে পৌঁছেছে। রবিবার হাইভোল্টেজ ফাইনালে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) ও গুজরাট টাইটান্স (Gujarat Titans)। তবে এই বছর টুর্নামেন্টে উল্কার মতো উত্থান হয়েছিল রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals)। রিয়ান পরাগের (Riyan Parag) নেতৃত্বে দুরন্ত লড়াই করে প্লে অফে প্রবেশ করে তারা। কিন্তু কোয়ালিফায়ার ২’তে শুক্রবার গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে লজ্জাজনক হারের সম্মুখীন হয়ে ধাক্কা খেয়েছে রাজস্থান। তবে ব্যাট হাতে দলের হয়ে লড়াই চালিয়েছিলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। এবার শতরান করতে না পারায় রিয়ান এই তরুণ ব্যাটসম্যানকে কার্যত বকাবকি করলেন। সেই ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Read More: সাই-গিলের লড়াইয়ে রাজস্থানে স্বপ্ন শেষ, ঐতিহাসিক জয়ে ফাইনালে গুজরাট !!

লড়াই চালান বৈভব সূর্যবংশী-

শতরান করতে না পারায় বৈভবকে বকাবকি রিয়ানের, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !! 2
GT vs RR | Image: Getty Images

এই বছর আইপিএলে প্রথম থেকেই বৈভব সূর্যবংশী ব্যাট হাতে বিশেষ নজর কাড়েন। তিনি রাজস্থান রয়্যালসের ব্যাটিং অর্ডারকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।‌ শুক্রবার কোয়ালিফায়ার ২’তে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস ও গুজরাট টাইটান্স। ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের মুখে ত্রাতা হিসেবে নিজেকে মেলে ধরেন বৈভব। তিনি গুরুত্বপূর্ণ সময় রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) সঙ্গে জুটি বেঁধে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান।

তরুণ ওপেনারের ব্যাট থেকে আসে ৪৭ বলে ৯৬ রান। হাঁকান ৮ টি চার এবং ৭ টি ছয়। এছাড়াও রবীন্দ্র জাদেজা ব্যাট হাতে করেন ৩৫ বলে অপরাজিত ৪৫ রান।‌ ফলে পিঙ্ক বাহিনী ২১৫ রানের লক্ষ্যমাত্রা দেয়। এই রান তাড়া করত নেয় গুজরাট টাইটান্সের হয়ে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান সাই সুদর্শন (Sai Sudarshan) ও শুভমান গিল (Shubman Gill)। অধিনায়ক সেঞ্চুরি হাঁকিয়ে জ্বলে উঠেছিলেন। ফলে‌ শেষ পর্যন্ত গুজরাট উইকেটে জয় তুলে নিয়ে ফাইনালে প্রবেশ করেছে।

বৈভবকে বকলেন রিয়ান-

শতরান করতে না পারায় বৈভবকে বকাবকি রিয়ানের, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !! 3
GT vs RR | Image: Getty Images

প্লে ওফে পৌঁছানোর কঠিন লড়াই পার‌ করার পর এলিমিনেটর ম্যাচে রাজস্থান রয়্যালস মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে। এই ম্যাচেও একটুর জন্য শতরান করতে পারেননি বৈভব। ২৯ বলে করেছিলেন ৯৭ রান। তার ব্যাট থেকে এসেছিল ৫ টি চার এবং ১২ টি ছক্কা। এর সঙ্গেই শুক্রবারও একটুর জন্য শতরান মিস করে ড্রেসিংরুমে ফিরে যান ১৫ বছর বয়সী বিস্ময় বালক।‌ এরপরেই বৈভবকে বকাবকি করতে দেখা যায় রিয়ান পরাগকে।

তরুণ ব্যাটসম্যান মন খারাপ করে বসেছিলেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ার সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অন্যদিকে ম্যাচ শেষেও কার্যত কান্নায় ভেঙে পড়েন বৈভব। উল্লেখ্য এই তরুণ তারকা চলতি আইপিএলে ১৬ ম্যাচে সংগ্রহ করেছেন ৭৭৬ রান। হাঁকিয়েছেন ৫ টি অর্ধশতরান ও ১ টি শতরান।‌ ফলে বর্তমানে অরেঞ্জ ক্যাপের তালিকায় শীর্ষে রয়েছেন তিনি।

দেখুন সেই ভিডিওটি-

Read Also: “ইডেনে হলে এইসব হতো না..”, মেসি’কান্ড নিয়ে বিস্ফোরক তথ্য সামনে এনে মন্তব্য সৌরভ গাঙ্গুলীর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *