ঋষভ পান্থের পর অধিনায়কত্ব হারালেন শ্রেয়স আইয়ার, 'সরপঞ্জ'কে ছাঁটাই পাঞ্জাব কিংসের !! 1

এই বছর আইপিএলের (IPL 2026) একাধিক স্মরণীয় মুহূর্ত বর্তমানে ক্রিকেট মহলে চর্চায় রয়েছে। সবাইকে পিছনে ফেলে শেষ পর্যন্ত ফাইনালে জায়গা করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) ও গুজরাট টাইটান্স (Gujarat Titans)। অন্যদিকে বাকি দলগুলি ইতিমধ্যেই তাদের সমস্যাগুলি নিয়ে কাটাছেঁড়া শুরু করে দিয়েছে। শুক্রবার ঋষভ পান্থের (Rishab Pant) নেতৃত্বের দায়িত্ব ছেড়ে দেওয়ার বিষয়টি অফিশিয়ালি বিবৃতিতে জানিয়ে দিয়েছে লখন‌উ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। এবার এই পথে হেঁটে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে পাঞ্জাব কিংস (Punjab Kings)। শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) নেতৃত্বের দায়িত্ব থেকে সরিয়ে দিতে চলেছেন তারা।

Read More: সাই-গিলের লড়াইয়ে রাজস্থানে স্বপ্ন শেষ, ঐতিহাসিক জয়ে ফাইনালে গুজরাট !!

প্লে অফে পৌঁছাতে পারেনি পাঞ্জাব-

Kkr
LSG vs PBKS | Image: Getty Images

গত বছর শ্রেয়স আইয়ারের নেতৃত্বে ফাইনালে পৌঁছেছিল পাঞ্জাব কিংস। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে তারা হারের সম্মুখীন হয়ে ট্রফি জয় করতে পারিনি।‌ এই বছর টুর্নামেন্টেও পাঞ্জাব ধারাবাহিকভাবে জয় ছিনিয়ে নিয়ে দুরন্ত ফর্মে শুরু করে। প্রথম ৭ ম্যাচের মধ্যে ৬ ম্যাচে জয় ছিনিয়ে নেয় তারা। এরমধ্যে একটি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল।‌ ফলে একসময় পাঞ্জাবকে অপ্রতিরোধ্য মনে হচ্ছিল। কিন্তু টুর্নামেন্টের মাঝেই ছন্দ হারায় প্রীতি জিন্টার দল।‌

পরপর ৬ ম্যাচে হেরে প্লে অফে পৌঁছানোর স্বপ্ন শেষ করে তারা। শেষ ম্যাচে লখন‌উ সুপার জায়ান্টসের বিপক্ষে জয় পেলেও তা কাজে আসেনি। এই ম্যাচে শ্রেয়স আইয়ার দুরন্ত শতরান হাঁকিয়েছিলেন। তার ব্যাট থেকে এসেছিল ৫১ বলে অপরাজিত ১০১ রান। হাঁকান ১১ টি চার এবং ৫ টি ছয়। উল্লেখ্য এই বছর আইপিএলে পাঞ্জাব ১৪ ম্যাচের মধ্যে ৬ ম্যাচে হারের সম্মুখীন হয়ে আশা শেষ করে।

ছাঁটাই করা হচ্ছে শ্রেয়সকে-

শ্রেয়াস আইয়ার
Shreyas Iyer | Images: Getty Images

এই বছর আইপিএলেও ঋষভ পান্থের নেতৃত্বে লখন‌উ সুপার জায়ান্টস সম্পূর্ণ ব্যর্থ হয়।‌ ১৪ ম্যাচের মধ্যে ১০ ম্যাচে হেরে পয়েন্ট তালিকায় একেবারে নিচে শেষ করে তারা। ফলে ২৭ কোটি টাকার এই তারকা ব্যাটসম্যানকে শেষ পর্যন্ত নেতৃত্বের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে লখন‌উ। শুক্রবার অফিশিয়ালি বিবৃতি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। অন্যদিকে পাঞ্জাব কিংসের পারফর্মেন্সেও ক্ষুব্ধ দলের কর্মকর্তারা।

দলের ধারাবাহিকভাবে পরাজয় তারা মেনে নিতে পারছেন না। ফলে সূত্র অনুযায়ী এই দলের নেতৃত্বের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে শ্রেয়স আইয়ারকে। ইতিমধ্যেই এই বিষয়ে কর্মকর্তারা আলোচনা শুরু করেছে কর্মকর্তারা। খুব তাড়াতাড়ি সিধান্ত নেওয়া হতে পারে। উল্লেখ্য শ্রেয়স এখনও পর্যন্ত আইপিএলে ১৪৭ ম্যাচে সংগ্রহ করেছেন ৪২২৯ রান।

Read Also: “ইডেনে হলে এইসব হতো না..”, মেসি’কান্ড নিয়ে বিস্ফোরক তথ্য সামনে এনে মন্তব্য সৌরভ গাঙ্গুলীর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *