"৩০ কোটি টাকা দেব..", বৈভবকে নিতে মরিয়া ফ্রাঞ্চাইজিগুলি, চুরমার হবে টাকার রেকর্ড !! 1

এই বছর আইপিএলেও (IPL 2026) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) দুরন্ত ফর্মে রয়েছে। এছাড়াও গুজরাট টাইটান্স (Gujarat Titans) এবং রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) পারফর্মেন্স‌ও ভক্তদের মুগ্ধ করেছে। রাজস্থানের হয়ে ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। এই তরুণ ব্যাটসম্যান একের পর এক চার-ছক্কা হাঁকিয়ে অরেঞ্জ ক্যাপের দৌড়ে এগিয়ে চলছেন। ফলে আগামী মরসুমের জন্য একাধিক ফ্র্যাঞ্চাইজি এই তারকার দিকে নজর রেখেছে। নিলামে উঠলে সব রেকর্ড ভেঙে দিতে পারেন তিনি। এবার এই বিষয়ে বীরেন্দ্র সেহবাগের (Virender Sehwag) গুরুত্বপূর্ণ মন্তব্য সামনে এল।

Read More: মুম্বাই এখন অতীতের পাতায়, লখন‌উয়ের জার্সিতে নতুন ভূমিকায় ফিরছেন হার্দিক পান্ডিয়া !!

নজর কেড়েছেন বৈভব সূর্যবংশী-

বৈভব
Vaibhav Suryavanshi | Image: Getty Images

গত বছর আইপিএল থেকে বৈভব নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। ১৫ বছর বয়সী এই তারকা ৭ ম্যাচে ২৫২ রান সংগ্রহ করেছিলেন। এই বছরও দলকে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এই তরুণ তারকা।‌ তার ব্যাটের জাদুতে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। বিশেষ করে অভিজ্ঞ তারকা বোলারদের বিরুদ্ধে জ্বলে উঠছেন প্রায় প্রতিটি ম্যাচে‌। ১৬ ম্যাচে ৭৭৬ রান রান সংগ্রহ করে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় এগিয়ে চলেছেন তিনি।

রাজস্থান রয়্যালসের হয়ে এলিমিনেটর ম্যাচে ব্যাট হাতে আবারও ভরসা হয়ে ওঠেন। ব্যাট হাতে একাধিক রেকর্ড গড়ে নজির স্থাপন করেন। মাত্র ২৯ বলে ৯৭ রান করেন।‌ ব্যাট থেকে আসে ৫ টি চার এবং ১২ টি ছক্কা। একটুর জন্য আইপিএলের ইতিহাসের সবচেয়ে দ্রুত শতরান করতে পারেননি। এরপর শুক্রবার কোয়ালিফায়ার ২’তে দলের বিপর্যয়ের মুখে আবর‌ও নায়ক হয়ে ওঠেন বৈভব। ৪৭ বলে ৯৬ রান আসে তার ব্যাট থেকে। ৮ টি চার এবং ৭ টি ছক্কা হাঁকান এই তারকা।

নিলামে গড়বেন রেকর্ড-

ipl 2026, বৈভব
Vaibhav Suryavanshi | Images: Getty Images

২০২৫ মেগা নিলামে বৈভব সূর্যবংশীর বেস প্রাইস ছিল মাত্র ৩০ লক্ষ টাকা। রাজস্থান রয়্যালস প্রথম থেকেই তাকে দলে নেওয়ার জন্য ঝাঁপায়। মাঠে নেমে পড়েছিল দিল্লি ক্যাপিটালস‌ও (Delhi Capitals)। ফলে দাম দেখতে দেখতে ১ কোটি ছাড়িয়ে যায়। শেষ পর্যন্ত ১ কোটি ১০ লক্ষ টাকার বিনিময়ে রাজস্থান বৈভবকে দলে তুলে নেয়। কিন্তু বর্তমানে তার পারফর্মেন্স দেখে ফ্র্যাঞ্চাইজিগুলি নিলামে সর্বস্ব দিয়ে যতটা সম্ভব লড়াই করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এই বিষয়ে এবার বীরেন্দ্র সেহবাগের গুরুত্বপূর্ণ মন্তব্য সামনে এল।

ধারাভাষ্য করার সময় হরভজন সিং (Harbhajan Singh) সেহবাগকে জিজ্ঞাসা করেছিলেন নিলামে বৈভবের বর্তমানে কত দাম উঠতে পারে। এর উত্তরে তিনি জবাব দিয়ে বলেন, “আমি ওকে দলে নেওয়ার জন্য ৩০ কোটি টাকা খরচ করব।” উল্লেখ্য এখনো পর্যন্ত আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার ঋষভ পান্থ (Rishab Pant)। তার দাম পৌঁছেছিল ২৭ কোটি টাকায়। এছাড়াও প্রাক্তন অভিজ্ঞ ব্যাটসম্যান বলেন, “কেউ স্বপ্নেও ভাবতে পারিনি যে ক্রিস গেইলের ৫৯ টি ছক্কা মারার রেকর্ড ১৫ বছরের একজন বাচ্চা ভেঙে দেবে।‌ আমি নির্বাচক হলে এখনি বৈভবকে জাতীয় দলে সুযোগ দিতাম।”

Read Also: খরচা বাঁচাতে কমা দামি বলের ব্যবহার, বেঙ্গল টি-২০ লিগে সৌরভদের সিদ্ধান্ত নিয়ে বাড়ছে ক্ষোভ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *