আইপিএল ২০২৬-এর ফাইনাল ম্যাচকে (IPL 2026 Final) ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে গুজরাট টাইটান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB vs GT)। ম্যাচের আগে ক্রিকেটপ্রেমীদের অন্যতম বড় চিন্তার বিষয় ছিল আবহাওয়া। তবে গুজরাটে ফাইনাল ম্যাচের একটি বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো বৃষ্টির আনাগোনা। ২০২৩ সালের আইপিএল ফাইনালেও গুজরাটে বেশ বৃষ্টি দেখা গিয়েছিল। যে কারণে ফাইনালের দিনও পিছিয়ে দিতে হয়েছিল।
IPL 2026 FINAL WEATHER UPDATE

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ম্যাচের দিন আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। সন্ধ্যার পর থেকে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, কিন্তু দীর্ঘ সময় ধরে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। ফলে নির্ধারিত সময়েই ম্যাচ শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। তবে গরম ও আর্দ্র আবহাওয়া খেলোয়াড়দের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ম্যাচ শুরুর সময় তাপমাত্রা ৩৯ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা কমলেও আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পেতে পারে। সেই কারণে দ্বিতীয় ইনিংসে শিশির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Read More: IPL 2026: শতরান করতে না পারায় বৈভবকে বকাবকি রিয়ানের, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !!
যদি কোনও কারণে বৃষ্টি খেলার মধ্যে বাধা সৃষ্টি করে, তাহলে ম্যাচের ফল বের করার জন্য ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (DLS) পদ্ধতি ব্যবহার করা হবে। তবে তার জন্য ন্যূনতম নির্দিষ্ট সংখ্যক ওভার সম্পন্ন হওয়া প্রয়োজন। প্রয়োজনে অতিরিক্ত সময়ও ব্যবহার করা হতে পারে। ২০২৩ সালের আইপিএল ফাইনালটিও DLS মেথডে সম্পন্ন হয়েছিল। এছাড়াও, আইপিএল ফাইনালের জন্য একটি রিজার্ভ ডে রাখা হয়েছে। নির্ধারিত দিনে ম্যাচ সম্পূর্ণ করা সম্ভব না হলে পরের দিন খেলা আয়োজন করা হবে। আর যদি চরম আবহাওয়ার কারণে রিজার্ভ ডেতেও খেলা না হয়, তাহলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী লিগ পর্বে এগিয়ে থাকা দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হতে পারে। সেই হিসাবে রয়্যাল চ্যালেঞ্জার্স দল হতে পারে এবারের বিজেতা। যদিও, ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে এখনও পর্যন্ত এ বিষয়ের স্পষ্ট কোনো আপডেট আসেনি, বেশ কিছু সূত্রের দাবি ফাইনাল ভেস্তে গেলে দুই দলকেই চ্যাম্পিয়ন হিসাবে ঘোষণা করা হবে।