আইপিএলে লটারি লাগলো বৈভব সূর্যবংশীর, দ্বিতীয়বার ট্রফি জয় করে কত পেল RCB? 1

রবিবার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হল এই বছরের আইপিএল (IPL 2026)। ফাইনালের মঞ্চে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) ও গুজরাট টাইটান্স (Gujarat Titans)। প্রথম থেকেই দাপটের সঙ্গে রজত পাটিদাররা (Rajat Patidar) চাপ সৃষ্টি করে। শুভমান গিলরা (Shubman Gill) যত সময় যায় পিছিয়ে পড়েছিল। রান তাড়া করতে নেমে ব্যাট হাতে আরসিবির হয়ে গতকাল জ্বলে উঠেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। তার দুরন্ত ইনিংসে ঐতিহাসিক জয় ছিনিয়ে নেয় বেঙ্গালুরু। আজ এখানে বিশ্বের সবচেয়ে দামি টি-টোয়েন্টি লিগ আইপিএলের এই বছরের সমস্ত পুরস্কারের অর্থমূল্য তুলে ধরা হল।

Read More: IPL 2026: আবারও সিংহাসনে RCB! শিরোপা জয়ের পর জমকালো সেলিব্রেশনে মেতে উঠল কোহলি সহ পুরো দল

আইপিএলে লটারি লাগলো বৈভব সূর্যবংশীর, দ্বিতীয়বার ট্রফি জয় করে কত পেল RCB? 2
RCB | Images: Getty Images

এই বছর আইপিএলেও প্রথম থেকে দুরন্ত ফর্মে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। লিগ পর্বে পয়েন্ট তালিকায় শীর্ষে শেষ করেছিল তারা। এরপর প্লে অফেও দাপটের সঙ্গে লড়াই করে ফাইনালে পৌঁছে যায়। গতকাল ম্যাচে রজত পার্টিদার প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। অধিনায়কের সিদ্ধান্তকে সফল করতে বল হাতে জ্বলে ওঠেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) থেকে জশ হ্যাজেলউডরা (Josh Hazlewood)। ফলে গুজরাটের ব্যাটিং বিপর্যয় লক্ষ্য করা যায়।‌

চাপের মুখে দাড়িয়ে একমাত্র ওয়াশিংটন সুন্দর (Washington Sundor) হাল ধরার চেষ্টা করেছিলেন। ‌তিনি ৩৭ বলে অপরাজিত ৫০ রান করেন। ৫ টি চার আসে তার ব্যাট থেকে। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে ১৫৬ রান তাড়া করতে নেমে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) ও বিরাট কোহলি (Virat Kohli)। ১৬ বলে ৩২ রান করেন ভেঙ্কটেশ। বিরাট কোহলি ৪২ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন। ৯ টি চার এবং ৩ টি ছয় আসে তার ব্যাট থেকে। ফলে ৫ উইকেটে আরসিবি জয় তুলে নিয়ে ট্রফি নিজেদের দখলে করে।

আইপিএলের সমস্ত দলগুলির পুরস্কার মূল্য-

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (চ্যাম্পিয়ন): ২০ কোটি
গুজরাট টাইটান্স (রানার্স আপ): ১২:৫ কোটি
রাজস্থান রয়্যালস (তৃতীয় স্থান অধিকারী): ৭ কোটি
সানরাইজার্স হায়দ্রাবাদ (চতুর্থ স্থান অধিকারী): ৬.৫ কোটি

আইপিএলের ব্যক্তিগত পুরস্কার মূল্য-

আইপিএলে লটারি লাগলো বৈভব সূর্যবংশীর, দ্বিতীয়বার ট্রফি জয় করে কত পেল RCB? 3
Vaibhav Suryavanshi | Images: Getty Images

অরেঞ্জ ক্যাপ: বৈভব সূর্যবংশী, ১০ লক্ষ টাকা
পার্পেল ক্যাপ: কাগিসো রাবাডা, ১০ লক্ষ টাকা
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার: বৈভব সূর্যবংশী, ১৫ লক্ষ টাকা
ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: পাঞ্জাব কিংস, ১০ লক্ষ টাকা
সুপার স্ট্রাইকার অফ দ্যা সিজন: বৈভব সূর্যবংশী, ১০ লক্ষ টাকা

সর্বাধিক ছয়: বৈভব সূর্যবংশী, ১০ লক্ষ টাকা
সর্বাধিক চার: সাই সুদর্শন, ১০ লক্ষ টাকা
ইমার্জিং প্লেয়ার: বৈভব সূর্যবংশী, ১০ লক্ষ টাকা
সেরা ক্যাচ: মনিশ পান্ডে, ১০ লক্ষ টাকা
সেরা স্টেডিয়াম: ইডেন গার্ডেন্স, ৫০ লক্ষ টাকা
ফাইনালের ম্যান অফ দ্যা ম্যাচ: বিরাট কোহলি, ৫ লক্ষ টাকা

Read Also: মাত্র ১৫ বছরেই IPL-এর MVP! ৭২ ছক্কা হাঁকিয়ে নজির গড়লেন বৈভব সূর্যবংশী

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *