IPL 2026: আইপিএল ২০২৬-এর ফাইনালে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স। ব্যাট করতে নেমে শুরুটা মোটামুটি হলেও দ্রুত ধাক্কা খায় গুজরাট টাইটান্স। অধিনায়ক শুভমান গিল মাত্র ১০ রান করে আউট হন। কিছুক্ষণের মধ্যেই ফিরে যান অপর ওপেনার সাই সুদর্শনও, ফলে শুরুতেই চাপে পড়ে যায় দল। দলের ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন নিশান্ত সিন্ধু ও জস বাটলার। তবে কেউই বড় ইনিংস খেলতে পারেননি। নিশান্ত ২০ রান এবং বাটলার ১৯ রান করে আউট হন।
মাঝের ওভারগুলোতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় বড় স্কোর গড়ার সুযোগ পায়নি গুজরাট। শেষ দিকে কিছুটা লড়াই করেন ওয়াশিংটন সুন্দর। দায়িত্বশীল ব্যাটিং করে তিনি ৩৭ বলে ৫০ রান করেন এবং দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যান। এছাড়া আরশাদ খান মাত্র ৬ বলে ১৫ রানের দ্রুত ইনিংস খেলেন। তবে অন্য প্রান্ত থেকে পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় গুজরাট নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রানেই থামে।
শেষ দিকে রাহুল তেওয়াতিয়া, জেসন হোল্ডার ও রশিদ খান প্রত্যেকেই ৭ রান করে আউট হন। কাগিসো রাবাডা অপরাজিত থাকেন ৩ রানে। রয়্যাল চ্যালেঞ্জার্সের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রাসিখ দার সালাম, তিনি ৩টি উইকেট শিকার করেন। এছাড়া ভুবনেশ্বর কুমার ও ক্রুনাল পান্ডিয়া গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। নিয়ন্ত্রিত বোলিংয়ের সুবাদে গুজরাটকে বড় স্কোর গড়তে দেয়নি আরসিবি।
রান তাড়া করতে এসে, শুরুটা বেশ ভালোই করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স দল। ১৬ বলে ৩২ রানের একটি দাপুটে ইনিংস খেলেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। কিং কোহলি ৪২ বলে বানিয়েছেন ৭৫ রানের ইনিংস। তবে বাঁকি ব্যাটসম্যানরা সেভাবে রান বানাতে সক্ষম হয় ওঠেননি। দেবদত্ত পাদিক্কাল (১), রজত পতিদার (১৫), ক্রুনাল পান্ডিয়া (১), টিম ডেভিড (২৪) ও জিতেশ শর্মা (১১*) রান বানিয়ে গুরুত্বপূর্ণ জয় সুনিশ্চিত করে নিলো। ২০২৫ এবং ২০২৬ সালে টানা দুইবার শিরোপা জয় করলো আরসিবি দল। এই জয়ের সাথে সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে।
দেখেনিন টুইট
RCB joining the teams who have successfully defended IPL title pic.twitter.com/qINIlOhfmj
— Sagar (@sagarcasm) May 31, 2026
THE AURA 🥶🥶 pic.twitter.com/YAFi1oIWxV
— TukTuk Academy (@TukTuk_Academy) May 31, 2026
— Out Of Context Cricket (@GemsOfCricket) May 31, 2026
Thoda slow khela kar, teri wajah se budhape mein hampar pressure ban rha hai 😭 pic.twitter.com/pyEOyAx6BC
— Gagan🇮🇳 (@1no_aalsi_) May 31, 2026
CSK and MI fans when RCB win another trophy pic.twitter.com/raa8UzUlj9
— Sagar (@sagarcasm) May 31, 2026
same energy pic.twitter.com/MvpkRcRMXh
— Shubh (@kadaipaneeeer) May 31, 2026
Congratulations RCB for back to back IPL Trophy 😭🥵 pic.twitter.com/tuqDi0zU8z
— Homie (@homelander_yyy) May 31, 2026
– Winning one trophy is tough
– Winning 2 trophies is even tougher
– And winning back to back trophies with RCB is next to impossibleRajat Patidar, you are not an ordinary Captain. Indian Team is waiting for you. 👏 pic.twitter.com/rL1d1CbQdx
— Selfless⁴⁵ (@SelflessCricket) May 31, 2026
Kong Kohli to his haters. 👇🏻 pic.twitter.com/XYm5YQhZLM
— maithun (@Being_Humor) May 31, 2026
Virat Kohli's reply to haters. pic.twitter.com/wzdHnHmOng
— Adarsh. (@Awdarsh18) May 31, 2026