আর কয়েকদিন পরেই বিশ্বকাপ ফুটবল (Football WC 2026) নিয়ে মেতে উঠবে বিশ্ববাসী। ইতিমধ্যেই ব্রাজিল থেকে আর্জেন্টিনার মতো শক্তিশালী প্রতিপক্ষ তাদের দল প্রকাশ করেছে। মঞ্চ মাতাতে প্রস্তুত লিওনেল মেসি (Lionel Messi) থেকে ক্রিস্টিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo), নেইমাররা (Neymar)। গত বছর মেসি কলকাতায় পা রেখেছিলেন। তাকে নিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলা তৈরি হয়। আয়োজক শতদ্রু দত্ত (Satadru Dutta) […]
ফুটবল (Football)
ফুটবল (Football)
ফুটবল (Football) হলো বিশ্বের সবথেকে জনপ্রিয় খেলা। এটি একটি দলগত খেলা, ১১ জন খেলোয়াড়কে দুই দলের হয়ে খেলতে দেখা যায়। প্রতিপক্ষের ডিফেন্সকে পরাস্ত করে গোল লাইনের বাইরে বলটিকে প্রতিপক্ষের থেকে বেশিবার পাঠাতে হবে। নিয়মানুযায়ী, খেলাটি ৪৫ মিনিট করে দুই অংশে ভাগ করা হয়। সাথে কিছু ইনজুরি সময় অর্থাৎ মাঠের মধ্যে কোনো কারণে যতক্ষন খেলা বন্ধ থাকবে সেই সময়টা যুক্ত করা হয় এই ইনজুরি টাইম হিসাবে। দুই অর্ধে ৪৫ মিনিট করে প্রায় ৯০ মিনিট করেই সাধারণত খেলাটি শেষ হয়। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল আমেরিকাতে সকার (Soccer) নামেই পরিচিত।
১৮৭২ সালের ৩০ নভেম্বর স্কটল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যে প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ (First International Football Match) খেলা হয়েছিল। গোল শুন্য অবস্থাতে সমাপ্ত হয় এই ম্যাচ। তবে, ফুটবলের সবথেকে বড় মঞ্চ হলো ফিফা বিশ্বকাপ বা ফুটবল বিশ্বকাপ (Football World Cup)। ফিফা ভুক্ত দেশগুলো এই মেগা ইভেন্টে অংশ নিয়ে থাকে। ১৯৩০ সালে উরুগুয়েতে এই প্রতিযোগিতা প্রথম শুরু হয়েছিল এবং প্রথম বিশ্বকাপে (First Football World Cup) কিস্তিমাত করে উরুগুয়েই। আর্জেন্টিনাকে ৪-২ ব্যাবধানে পরাজিত করে প্রথম বিশ্বকাপ জয় করে তারা। চার বছর অন্তর অন্তর মোট ৩ বার বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ ও ১৯৪৬ সালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি।
এ পর্যন্ত মোট ২২ বার বিশ্বকাপের আসর বসেছে। তবে কেবলমাত্র ৮টি জাতীয় দল এই বিশ্বকাপ শিরোপা জিতেছে। বর্তমান শিরোপাধারী দল হলো আর্জেন্টিনা। লিওনেল মেসির (Lionel Messi) নেতৃত্বে আর্জেন্টিনা ফ্রান্সকে পেনাল্টি শুট আউটে ৪-২ ব্যাবধানে পরাজিত করে। বিশ্বকাপ ইতিহাসে সবথেকে সফল দল হলো ব্রাজিল। তাছাড়া, জার্মানি ও ইতালি ৪টি করে শিরোপা নিয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে। তৃতীয়ত আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ জয় করে ৩ বিশ্বকাপ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে এবং উরুগুয়ে ও ফ্রান্স দু’বার করে বিশ্বকাপ জয় করেছে। পাশাপশি ইংল্যান্ড ও স্পেন একবার করে শিরোপা জিতেছে।
ফিফা ফুটবল বিশ্বকাপে বিজেতা দলগুলি (Fifa Football World Cup Teams Winner’s List)
| বছর | বিজেতা দল | রানার্স আপ |
| ১৯৩০ | উরুগুয়ে | আর্জেন্টিনা |
| ১৯৩৪ | ইতালি | চেকোস্লোভাকিয়া |
| ১৯৩৮ | ইতালি | হাঙ্গেরি |
| ১৯৫০ | উরুগুয়ে | ব্রাজিল |
| ১৯৫৪ | পশ্চিম জার্মানি | হাঙ্গেরি |
| ১৯৫৮ | ব্রাজিল | সুইডেন |
| ১৯৬২ | ব্রাজিল | চেকোস্লোভাকিয়া |
| ১৯৬৬ | ইংল্যান্ড | পশ্চিম জার্মানি |
| ১৯৭০ | ব্রাজিল | ইতালি |
| ১৯৭৪ | পশ্চিম জার্মানি | নেদারল্যান্ডস |
| ১৯৭৮ | আর্জেন্টিনা | নেদারল্যান্ড |
| ১৯৮২ | ইতালি | পশ্চিম জার্মানি |
| ১৯৮৬ | আর্জেন্টিনা | পশ্চিম জার্মানি |
| ১৯৯০ | পশ্চিম জার্মানি | আর্জেন্টিনা |
| ১৯৯৪ | ব্রাজিল | ইতালি |
| ১৯৯৮ | ফ্রান্স | ব্রাজিল |
| ২০০২ | ব্রাজিল | জার্মানি |
| ২০০৬ | ইতালি | ফ্রান্স |
| ২০১০ | স্পেন | নেদারল্যান্ডস |
| ২০১৪ | জার্মানি | আর্জেন্টিনা |
| ২০১৮ | ফ্রান্স | ক্রোয়েশিয়া |
| ২০২২ | আর্জেন্টিনা | ফ্রান্স |
ফুটবল সংক্রান্ত প্রশ্নাবলী (FAQs)-
১৮৭২ সালের ৩০ নভেম্বর স্কটল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যে প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলা হয়েছিল।
সবথেকে বেশি বার ফুটবল বিশ্বকাপ জিতেছে ব্রাজিল (৫) বার।
শেষ ফুটবল বিশ্বকাপের আসর ২০২২ সালে কাতারে বসেছিল।
ফুটবলের সম্রাট বলা হয় ব্রাজিলের 'এডসন অ্যারানটিস দো নাসিমেন্ট' ওরফে পেলে কে।
ভারতীয় ফুটবলের জনক হলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী।