সমাপ্ত হলো ১৯ বছরের ফুটবল ক্যারিয়ার, যুবভারতীতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলেছিলেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। এমনকি শেষ ম্যাচটি খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন এই মাঠেই। যুবভারতীর ময়দানে একাধিক স্মৃতি জড়িয়ে রয়েছে সুনীলের, একের পর এক ম্যাচ খেলে এসেছেন সুনীল এবং দেশের হয়ে জিতেছেন একাধিক ট্রফি। দেশের জার্সিতে গতকাল কুয়েতের বিরুদ্ধে শেষ ম্যাচটি খেললেন সুনীল, তবে বিদায়বেলায় থামাতে পারলেন না চোখের জল।
আন্তর্জাতিক ক্যারিয়ারকে আলবিদা ঘোষণা করলেন ছেত্রী

ক্যাপ্টেন সুনীলকে (Sunil Chhetri) বিদায়ী ম্যাচে সমর্থন করতে হাজির হন কাতারে কাতারে দর্শক। এমনকি ছেলের শেষ আন্তর্জাতিক ম্যাচ দেখতে যুবভারতীতে ছিলেন খড়গ ছেত্রী-সুশীলা ছেত্রী। নীল জার্সিতে খেলা শেষ হতে না হতেই কান্নায় ভেঙে পড়েন সুনীল। গতকাল প্রায় ৫৯ হাজারের মতন ফুটবল প্রেমীরা উপস্থিত ছিলেন। সুনীলের পায়ে বল আসতেই স্টেডিয়াম জুড়ে শুরু হচ্ছিল তীব্র গর্জন। শেষ ম্যাচে নিজের আবেগকে আটকে রেখে খেলে যাচ্ছিলেন সুনীল, চেষ্টা সত্ত্বেও গোল করতে পারেননি সুনীল।
Read More: “বুঝতেই পারি নি কিছু…” বিশ্বকাপ খোয়ানোর অনুভূতি জানালেন রোহিত, নিচ্ছেন আগামীর শপথ !!
ম্যাচ শেষে হওয়ার সাথে সাথে মাঠে বিষণ্ণ হয়ে পড়েন সুনীল, শেষ বাঁশিটি বাজার সাথে সাথেই চোখের জল থামাতে পারেননি সুনীল। অশ্রুসিক্ত চোখ নিয়েই গোটা মাঠ ঘোরেন সুনীল ও হাত জোড় করে কৃতজ্ঞতা জানান ভক্তবৃন্দদের। বিদায়লগ্নে সুনীল সমর্থকদের ধন্যবাদ জানিয়ে মন্তব্য করে বলেন, “যারা আমাকে ভিডিয়োতে দেখেছ, যারা আমার অটোগ্রাফ নিয়েছ, সবাইকেই আমি জানাতে চাই যারা আমাকে পুরানো দিন থেকে সমর্থন করে আসছেন সকলকেই ধন্যবাদ। আমি মনে থেকেই বলতে চাই যে, আপনারা না থাকলে আমার পক্ষে এই ১৯ বছরের দীর্ঘ যাত্রা পথ অতিক্রম করা সহজ হতো না। অনেকেই আজ এখানে এসেছেন তাদের সকলকেই মন থেকেই ধন্যবাদ জানাতে চাই। সবাই ভালো থাকবেন, সবাই খুশি থাকবেন।”
Forever Legend, @chetrisunil11 💙♾️#INDKUW #ThankYouSC11 #FIFAWorldCup 🏆 #BlueTigers 🐯 #IndianFootball ⚽️ pic.twitter.com/Gqb70eqbMg
— Indian Football Team (@IndianFootball) June 6, 2024
সুনীলের আন্তর্জাতিক ক্যারিয়ার

জাতীয় দলের হয়ে একাধিক রেকর্ড গড়েছেন সুনীল, টিম ইন্ডিয়ার জার্সিতে সর্বাধিক ১৫১টি ম্যাচ খেলেছেন তিনি। আন্তর্জাতিক স্তরে ৯৪টি গোলের মালিক হলেন তিনি। ২০০৭, ২০০৯ ও ২০১২ সালে ভারতকে নেহরু কাপ জেতাতে বড় ভুমিকা গ্রহণ করেছিলেন। ২০১১, ২০১৫, ২০২১ ও ২০২৩ সালে টিম ইন্ডিয়াকে সাফ কাপ জিতিয়েছেন তিনি। অবশেষে গতকাল কুয়েতের বিরুদ্ধে সোনালী ক্যারিয়ারের অবসান ঘটলো সুনীলের।