rohit-on-feeling-after-world-cup-loss

বারো বছরের প্রতীক্ষা শেষে আসছে বিশ্বকাপ (ICC World Cup), গত বছরের অক্টোবর-নভেম্বর মাসে দেশের প্রতিটা প্রান্তে কান পাতলে শোনা যাচ্ছিলো এই গুঞ্জন। ২০১১ সালে ওয়াংখেড়েতে শ্রীলঙ্কাকে হারিয়ে যে ইতিহাস রচনা করেছিলো মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) দল, ঠিক এক যুগ পর তার পুনরাবৃত্তি ঘটাবেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিরা-আশায় ছিলেন ১৪০ কোটি দেশবাসী। প্রত্যাশা বাড়িয়েছিলো টিম ইন্ডিয়াও (Team India)। গোটা বিশ্বকাপে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং-তিন বিভাগেই জমাট দেখিয়েছিলো তাদের। নিখুঁত ক্রিকেট খেলে তারা পৌঁছে গিয়েছিলো ফাইনালে। চেন্নাইতে যাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছিলো দল, আহমেদাবাদে সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই মুখোমুখি হওয়ার কথা ছিলো ফাইনালে। আত্মবিশ্বাস সঙ্গে করেই মাঠে নেমেছিলো ভারত।

৯২০০০ জনতার নীল সমুদ্রের ঢেউ অবশ্য শান্ত হতে বেশী সময় লাগে নি। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে সমস্যায় পড়ে ভারত। রোহিত ফিরতেই মন্থর হয়ে পড়ে রানের গতি। কোহলি-রাহুলরা অর্ধশতক করলেও বিশ্বকাপ ফাইনালে টিম ইন্ডিয়া (Team India) আটকে থাকে ২৪০ রানেই। বল হাতে শুরুটা দারুণ করেছিলেন বুমরাহ (Jasprit Bumrah) ও শামি। দ্রুত তিন উইকেট তুলে নিয়ে ফের একবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন দুজনে, কিন্তু প্রতিরোধের পাহাড় গড়ে তোলেন ট্র্যাভিস হেড (Travis Head) ও মার্নাস লাবুশেন। তাঁদের জুটিই শেষমেশ ট্রফি কেড়ে নিয়ে যায় ভারতের হাতের মুঠো থেকে। ২০১১ সালের বিশ্বজয়ী দলে ছিলেন না বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মা। ২০২৩-এ খেতাব স্বপ্ন চুরমার হতে দেখে ভেঙে পড়েন তিনি। কেমন কেটেছিলো তার পরের ক’টা দিন, জানালেন নিজেই।

Read More: ভিডিও: ওয়ার্নারকে অপমান ওমানের তারকার, বার্বাডোজের মাঠে ছড়ালো উত্তেজনা !!

নভেম্বরের বিপর্যয় সম্পর্কে মুখ খুললেন রোহিত-

Rohit Sharma and Virat Kohli | World Cup | Image: Getty Images
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

আহমেদাবাদে বিশ্বকাপ (ICC World Cup) ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের পরাজয়ের পর নিজেকে গুটিয়ে নিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ভারত অধিনায়ক অংশ নেন নি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে। এমনকি দক্ষিণ আফ্রিকা সফরেও শুরু থেকে দলের সাথে ছিলেন না তিনি। ওডিআইতে কে এল রাহুল (KL Rahul) ও টি-২০ সিরিজে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) দলের অধিনায়কত্ব করেন। টেস্ট সিরিজে দলে ফিরেছিলেন রোহিত। মাঝের এই মাসখানেক সংবাদমাধ্যমের নজর থেকে একেবারে দূরে ছিলেন তিনি। নিষ্ক্রিয় ছিলেন সোশ্যাল মিডিয়াতেও। ট্রফির একদম কাছাকাছি গিয়েও তাকে ছুঁতে না পাওয়ার হতাশা যে গ্রাস করেছিলো, তা অ্যাডিডাস সংস্থার এক অনুষ্ঠানে ফাঁস করলেন খোদ হিটম্যান।

রোহিত (Rohit Sharma) জানান গোটা বিষয়টি তাঁর কাছে ছিলো দুঃস্বপ্নের মত। দুরন্ত খেলেও পরাজিত তকমা লাভ করা মানতে পারছিলেন না তিনি। বলেন, “বিশ্বকাপ ফাইনালের পরের দিন যখন ঘুম থেকে উঠেছিলাম, আমার কোনো ধারণাই ছিলো না গত রাতে কি হয়েছে। আমি আমার স্ত্রী’র (ঋতিকা সাজদেহ) সাথে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম। ওকে জিজ্ঞেস করেছিলাম, ‘গত রাতে যা হয়েছে তা একটা দুঃস্বপ্ন তাই না?’ আমার মনে হয় ফাইনাল আগামীকাল। আমরা যে হেরে গিয়েছি, এটা বুঝে উঠতেই আমার ২-৩দিন সময় লেগেছিলো।” স্বপ্ন দেখা যে ছাড়ান নি তাও জানিয়েছেন তিনি। রোহিতের (Rohit Sharma) সংযোজন, “পরবর্তী সুযোগ আসতে আরও চার বছর।”

জিতে টি-২০ বিশ্বকাপ শুরু করলো ভারত-

IND vs IRE | T20 World Cup | Image: Getty Images
IND vs IRE | T20 World Cup | Image: Getty Images

ওডিআই বিশ্বকাপ (ICC World Cup) জেতা হয় নি, গত বছরের জুন মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই হারতে হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেরও ফাইনালে। কিন্তু অধিনায়ক হিসেবে আইসিসি ট্রফি জেতার সুযোগ এখনও রয়েছে রোহিত শর্মার সামনে। চলতি টি-২০ বিশ্বকাপকে (T20 World Cup) পাখির চোখ করেছেন তিনি ও তাঁর দল। গতকাল নিউ ইয়র্কের মাঠে গ্রুপ-এ’তে নিজেদের প্রথম ম্যাচ খেললো টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ আয়ারল্যান্ডের বিরুদ্ধে সহজ জয় ছিনিয়ে নেয় তারা। টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো ভারত। আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়াদের দাপটে মাত্র ৯৬ রানে গুটিয়ে গিয়েছিলো আয়ারল্যান্ড। তাদের হয়ে জশুয়া লিটল ও গ্যারেথ ডেলানি ছাড়া কেউই তেমন প্রতিরোধ গড়তে পারেন নি।

রান তাড়া করতে নেমে দ্রুত বিরাট কোহলির (Virat Kohli) উইকেট হারায় ভারত। মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন ভারতীয় মহাতারকা। ওপেনিং-এ প্রথম সুযোগে বাজিমাত করা হলো না তাঁর। তবে সমস্যায় পড়ে নি টিম ইন্ডিয়া। নিউ ইয়র্কের নাসাও কাউন্টির মাঠে পিচ বোলিং বান্ধব হলেও অসাধারণ ব্যাটিং করেন খোদ রোহিত শর্মা (Rohit Sharma)। অর্ধশতক করেন তিনি। আহত হয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। বাকি পথটুকু দলকে টেনে নিয়ে যান ঋষভ পন্থ (Rishabh Pant)। গতকাল আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন নম্বরে ব্যাট করতে নেমে ২৬ বলে অপরাজিত ৩৬ করেন তিনি। ‘মিস্টার ৩৬০ ডিগ্রী’ সূর্যকুমার যাদব অবশ্য রান পান নি। ৪ বলে ২ করে আউট হন। ২ বলে ০ করে অপরাজিত থাকেন শিবম দুবে। ৮ উইকেটে জিতে ২ পয়েন্ট ছিনিয়ে নেয় ভারত।

Also Read: T20 World Cup: ইতিহাস গড়লো উগান্ডা, পাপুয়া নিউ গিনি’র বিরুদ্ধে ছিনিয়ে নিলো প্রথম জয় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *