এই বছর আইপিএলেও (IPL 2026) কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) নিয়ে ভক্তদের মধ্যে উৎসাহ ছিল। কিন্তু আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) দল আবারও হতাশ করে। একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হারের সম্মুখীন হয়ে প্লে অফেই পৌঁছাতে পারিনি। নেতৃত্বের দায়িত্বে ব্যর্থ হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাট হাতেও সম্পূর্ণ হতাশ করেছেন রাহানে। অভিজ্ঞ ব্যাটসম্যান রিঙ্কু সিং (Rinku Singh)’ও দলকে আত্মবিশ্বাস দিতে পারেননি। এর মধ্যেই ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ার পর রিঙ্কু এবার জাতীয় দল থেকে বাদ পড়তে চলেছেন বলে খবর সামনে এসেছে। যা নিয়ে ক্রিকেট মহলে তুমুল চর্চা শুরু হয়েছে।
Read Also: ওপেনিংয়ে রাহানে-ঋতুরাজ, ক্যাপ্টেন হার্দিক, প্রকাশ্যে IPL 2026’এর ফ্লপ একাদশ !!
ধারাবাহিকভাবে ব্যর্থ রিঙ্কু-

এই বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্স প্রথম ছয় ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচে হারের সম্মুখীন হয়ে যাত্রা শুরু করে। ১৪ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে হারের সম্মুখীন হয়ে প্লে অফেই পৌঁছাতে পারেনি কলকাতা। দলের ব্যাটিং অর্ডারে ফিনিশার হিসেবে সম্পূর্ণ ব্যর্থ হন রিঙ্কু। শেষ ম্যাচে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিপক্ষে। এই ম্যাচে ২০৩ রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে যায় কলকাতা।
রাহানে ৩৯ বলে ৬৩ রান করলেও মিডল অর্ডারে আর কেউ তেমন প্রভাব ফেলতে পারেননি। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে রিঙ্কু হাল ধরবেন বলে ভক্তরা আশা করেছিলেন। কিন্তু শূন্য রানে মাঠ ছাড়েন এই তারকা। এই বছর টুর্নামেন্টে তিনি ১৪ ম্যাচে মাত্র ২৯৫ রান সংগ্রহ করেন। ব্যাট থেকে আসে মাত্র ২ টি অর্ধশতরান। ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ১৪৮.৯৯।
ছিটকে যাচ্ছেন রিঙ্কু-

কলকাতা নাইট রাইডার্সের আইপিএল থেকে নিজের পরিচয় তৈরি করেছিলেন রিঙ্কু সিং (Rinku Singh)। এরপর জাতীয় দলে জায়গা পেয়ে ছাপ ফেলার চেষ্টা করেন। কিন্তু এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের হয়ে ধারাবাহিকভাবে ব্যর্থ হন। ৫ ম্যাচে সংগ্রহ করেন মাত্র ২৪ রান। এবার আইপিএলেও ভালো পারফর্ম্যান্স করতে না পারায় জাতীয় দল থেকে বাদ পড়তে চলেছেন রিঙ্কু বলে খবর সামনে এসেছে।
এই বছর জুন মাসের শেষের দিকে ভারতীয় দল আয়ারল্যান্ড (India vs Ireland Match) সফর টি-টোয়েন্টি সিরিজে অংশগ্রহণ করবে। এই দলে নাইট তারকার বদলে এবার নতুন মুখ তুলে আনছেন জাতীয় নির্বাচকরা। উল্লেখ্য রিঙ্কু এখনও পর্যন্ত দেশের হয়ে ৪৫ টি টি-টোয়েন্টি ম্যাচে সংগ্রহ করেছেন ৬৬৫ রান।