সূর্য অস্তে, রজতের উত্থান! টিম ইন্ডিয়ার নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন RCB'এর তারকা 1

সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) সম্প্রতিক পরিস্থিতি ভারতীয় ক্রিকেটে এক বড় আলোচনার জন্ম দিয়েছে একসময় তিনি ছিলেন ভারতীয় দলের একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান। তার ৩৬০ ডিগ্রি শর্ট খেলার ক্ষমতা তাকে সবচেয়ে ভয়ংকর ব্যাটসম্যান করে তুলেছিল। কিন্তু বর্তমানে তার পারফরম্যান্সের সেই ধারাবাহিকতার অভাব দেখা যাচ্ছে। ২০২৬ সালের তার আইপিএল পারফরমেন্স ছিল একদমই হতাশা জনক। ১৩ টি ম্যাচে মাত্র ২১০ রান, যা তার মতে একজন আগ্রাসী ব্যাটসম্যানের কাছ থেকে গ্রহণযোগ্য নয়। এই ব্যর্থতা শুধুমাত্র তার ব্যক্তিগত ফর্ম নয় বরং তার নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে। একইসঙ্গে যুক্ত হয়েছে চোটের সমস্যা। আধুনিক ক্রিকেটে যেখানে ফিটনেস সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেখানে তার চোট তাকে দুর্বল করে দিয়েছে। ফলে সব মিলিয়ে তার অধিনায়কত্ব এখন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে।

টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনসি হাতছাড়া হচ্ছে সূর্যকুমার যাদব

সূর্যকুমার যাদব
Suryakumar Yadav | Image: Getty Images

এই পরিস্থিতিতে তিনি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। তিনি একজন ব্যক্তিগত পিআর ম্যানেজার নিয়োগ করেছেন। আধুনিক ক্রীড়া জগতে এটি নতুন কিছু নয়। এই ধরনের পদক্ষেপে তিনি শুধুমাত্র মাঠের পারফরম্যান্স নয় মাঠের বাইরে ও ব্যক্তিগত অবস্থানকে শক্ত করতে চান। এর পাশাপাশি তিনি বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। এদিকে এশিয়ান গেমসের সম্ভাব্য দলের তালিকা থেকে সূর্য কুমারের নাম বাদ পড়ায় অনেকেই মনে করছেন যে টিম হয়তো অন্য নেতৃত্বের পথে এগোচ্ছে। যদিও সূত্রে খবর গৌতম গাম্ভীর তার পাশে রয়েছেন। তবে নতুন অধিনায়কের তালিকায় উঠে এসেছেন সঞ্জু স্যামসাং, ঈশান কিষান, শ্রেয়াশ আইয়ার এবং রজত পাটিদারের মত খেলোয়াড়রা। যাদের ইতিমধ্যেই নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে।

Read More: ‘ঘাড় ধাক্কা দিয়ে ওকে…’ পন্থ ক্যাপ্টেনসি ছাড়তেই গোয়েঙ্কার উপর ক্ষুব্ধ ললিত মোদি, করলেন এই মন্তব্য !!

রজত পতিদারের হাতে উঠছে দায়িত্ব

rajat-patidar-might-leave-rcb-in-2026, rcb
Rajat Patidar | Image: Getty Images

ফলে সূর্যকুমারের সামনে প্রতিযোগিতা আরো কঠিন হয়ে উঠেছে। সূর্যকুমারের ভবিষ্যৎ এখন নির্ভর করছে তার পরবর্তী পারফরম্যান্সের উপর। বেশ কিছু সূত্রের দাবি ভারতীয় দলের ক্যাপ্টেন হিসাবে পরপর দুইবারের আইপিএল বেঁচে তাও অধিনায়ক রজত পাটিদারকে গুরু দায়িত্ব তুলে দেওয়া হতে পারে। শেষ তুই আইপিএল মৌসুমে দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছেন রজত তার নেতৃত্বে দীর্ঘ ও ১৭ বছর পরে পরপর দুই মৌসুমে আইপিএল শিরোপা জয় করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স দল। শুধুমাত্র ক্যাপ্টেন হিসেবে নয়, ব্যাটসম্যান হিসেবেও দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। টিম ইন্ডিয়া তাদের পরবর্তী টি-টোয়েন্টি সিরিজটি ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলতে চলেছে। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড এখনো পর্যন্ত কাকে অধিনায়ক করবে সেই সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি তবে ক্যাপ্টেন্সির দৌড়ে এগিয়ে রয়েছেন রজত।

Read Also: RCB’র ঐতিহাসিক শিরোপা জয়ের রাতেই দেশজুড়ে চাঞ্চল্য! ৩৬০০ টাকার জন্য খু#ন অনুষ্কা

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *