IPL শেষ হতেই নতুন কোচ নিয়োগ BCCI'এর, বড়ো পরিবর্তন করে বার্তা বোর্ডের !! 1

এই বছর আইপিএলেও (IPL 2026) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) নিজেদের দাপট বজায় রেখেছিল। দ্বিতীয়বারের মতো ট্রফি জয় করে নতুন অধ্যায় শুরু করেছে রজত পাটিদাররা (Rajat Patidar)। অন্যদিকে এবার ভারতীয় দল দ্বিপাক্ষিক সিরিজে আবারও নতুন করে যাত্রা শুরু করতে চলেছে। এই মাসেই আফগানিস্তানের (India vs Afghanistan Series) বিপক্ষে রয়েছে গুরুত্বপূর্ণ সিরিজ। বিসিসিআই (BCCI) আগামী বছর একদিনের বিশ্বকাপকে (ODI WC 2027) মাথায় রেখে ইতিমধ্যে দল সাজানোর কাজে মাঠে পড়েছে। এর মধ্যে এবার নতুন কোচিং সদস্যকে এনে চমক দিল বোর্ড।‌

Read More: মেসির অর্জিত সম্মান মিশল ধুলোয়, কিংবদন্তির স্মৃতি রক্ষা করতে ব‌্যর্থ কলকাতা !!

Ind vs nz
Shubman Gill and Virat Kohli | Image: Getty Images

এই বছর ভারতীয় দল সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) জয়লাভ করেছে। আগামী বছর ওডিআই বিশ্বকাপেও নিজেদের দাপট বজায় রাখতে প্রস্তুত ব্লু ব্রিগেডরা। রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) সম্ভবত শেষবারের মতো এই বিশ্বকাপে মাঠে নামবেন। ফলে ভক্তদের মধ্যেও এখন থেকেই উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। আইপিএলের পর আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলতে চলেছে ব্লু ব্রিগেডরা।

এর সঙ্গে আফগানদের বিপক্ষে রয়েছে তিন ম্যাচের গুরুত্বপূর্ণ ওডিআই সিরিজ। শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে ব্লু ব্রিগেডরা নতুন করে ঘুরে দাঁড়াতে চাইছে। তবে এই সিরিজে চোটের কারণে রোহিত শর্মা মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। উল্লেখযোগ্যভাবে বোলিং আক্রমণে জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) বিশ্রাম দেওয়া হয়েছে।

নতুন কোচ নিয়োগ BCCI’এর-

IPL শেষ হতেই নতুন কোচ নিয়োগ BCCI'এর, বড়ো পরিবর্তন করে বার্তা বোর্ডের !! 2
Sairaj Bahutule | Images: Getty Images

রবিচন্দ্রন আশ্বিন (Ravichandran Ashwin) অবসর ঘোষণার পর ভারতীয় স্পিন আক্রমণের ধার অনেকটাই কমেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এর ফলে ভারতীয় টেস্ট দল পিছিয়ে পড়েছে। অন্যদিকে রবীন্দ্র জাদেজাও (Ravindra Jadeja) খুব তাড়াতাড়ি অবসরের পথে হাঁটতে পারেন বলে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে। ফলে স্পিন বিভাগকে শক্তিশালী করতে এবার বিসিসিআই নতুন এই বিভাগের জন্য কোচ নিয়োগ করলো। জাতীয় দলের স্পিন কোচ হলেন সাইরাজ বাহুতুলে (Sairaj Bahutule)।

ভারতের ঘরোয়া ক্রিকেটে অন্যতম অভিজ্ঞ স্পিনার ছিলেন বাহুতুলে। ১৮৮ ম্যাচে শিকার করেছিলেন ৬৩০ টি উইকেট। কোচ হিসাবেও নিজের গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ‌২০১৫ সালে বাংলা দলের কোচ হিসাবে দায়িত্ব পেয়েছিলেন। এছাড়াও পরে কেরালা ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হন বাহুতুলে। রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ভারতীয় দলের কোচ থাকাকালীন অস্ট্রেলিয়া সফরে স্পিন পরামর্শদাতা হিসাবেও তাকে দায়িত্ব পালন করতে দেখা গিয়েছিল। ফলে এবার ভারতীয় দলের স্পিন আক্রমণ অনেকটাই আত্মবিশ্বাস পাবে বলেই মনে করা হচ্ছে।

Read Also: IPL শেষ হতেই বিশ্ব ক্রিকেটে বিস্ফোরণ! প্রভাবশালী বোর্ডকে ব্যান করলো ICC

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *