ICC: সম্প্রতি সমাপ্ত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ। পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে এসেছে শিরোপা জয় করছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB)। ফাইনালে বল হাতে ভুবনেশ্বর কুমার ও রসিক দার সালামের ম্যাজিকের পর ব্যাট হাতে কিং কোহলির মাস্টার ক্লাসে জয় সুনিশ্চিত করে নিয়েছে আরসিবি ব্রিগেড। প্রথম ১৭ বছরে ছিল না কোনো ট্রফি তবে পরের দুই বছরে দুটি শিরোপা জয় করে নিয়েছে আরসিবি দল। আইপিএলের মাঝেই উঠে আসলো বড় খবর। বড় সিদ্ধান্ত নিয়ে ফেললো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)।
এবার ‘সদস্যপদ সংক্রান্ত বাধ্যবাধকতার গুরুতর লঙ্ঘন’-এর অভিযোগ তুলে ‘ক্রিকেট কানাডা’-র সদস্যপদ অবিলম্বে স্থগিত করলো আইসিসি। শুধু তাই নয়, আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসি বোর্ডের সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সভায়, ‘ক্রিকেট কানাডা’-কে ঘিরে বিদ্যমান প্রশাসনিক ও পরিচালনাগত উদ্বেগগুলো স্বীকার করে নেওয়া হলেও, খেলোয়াড়দের স্বার্থ সুরক্ষার প্রয়োজনীয়তার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
READ MORE: ওপেনার বৈভব-বাদ ক্লাসেন, এই বছর IPL’এর সেরা একাদশ এল প্রকাশ্যে !!
কানাডা ক্রিকেটকে ব্যান করলো ICC

প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরে ‘ক্রিকেট কানাডা’ নানামুখী বিতর্কে জড়িয়ে পড়েছে। আইসিসি বর্তমানে দুটি বিষয় নিয়ে তদন্ত চালাচ্ছে – একটি হলো নিউজিল্যান্ডের বিপক্ষে কানাডার টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি এবং অন্যটি হলো সাবেক কোচ খুররম চোহানের ফাঁস হওয়া একটি ফোনালাপে উত্থাপিত অভিযোগসমূহ। আসলে এই দুই সম্পর্ক জড়িয়ে রয়েছে ম্যাচ গড়াপেটার সঙ্গে। এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে যে, তারা “কানাডার খেলোয়াড়দের স্বার্থ রক্ষা এবং জাতীয় ক্রীড়া সংস্থার পরিচালনাগত সমস্যার কারণে খেলোয়াড়রা যেন কোনো বঞ্চনার শিকার না হন, তা নিশ্চিত করার গুরুত্ব সম্পর্কে পূর্ণ সচেতন।” তবে, সদস্যপদ স্থগিত থাকা সত্ত্বেও, এই সময়ের মধ্যে কানাডার পুরুষ ও নারী জাতীয় দলগুলো আইসিসি আয়োজিত বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের যোগ্যতা বজায় রাখবে।
পাশাপশি, আইসিসি জানিয়ে দিয়েছে, “জাতীয় দলগুলোর ধারাবাহিক অংশগ্রহণ ও উন্নয়নের ধারা বজায় রাখতে, ‘ক্রিকেট কানাডা’-কে আইসিসি ব্যবস্থাপনার তত্ত্বাবধানে পরিচালিত একটি নিয়ন্ত্রিত অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে আইসিসি তহবিল ব্যবহারের অনুমতি দেওয়া হবে। তবে এই তহবিল শুধুমাত্র জাতীয় দলের জন্য অনুমোদিত কর্মসূচিগুলোর ক্ষেত্রেই ব্যবহার করা যাবে।” পাশাপাশি, আইসিসি ‘ক্রিকেট কানাডা’-কে বেশ কিছু শর্তাবলী প্রদান করেছে, আইসিসি বোর্ড যখন দেখবে কানাডা ক্রিকেট এই শর্ত গুলি যথাযথ ভাবে পালন করছে তখনই সদস্যপদ আবার পুনর্বহালের বিবেচনা করবে।